fbpx
হোম ট্যাগ "ভারত"

বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করলেন সালমান খানের বাবা সেলিম খান

বাবরি মসজিদের রায়ের পর ভিন্ন মত দিলেন ভারতের সেলিম খান৷ অযোধ্যার বিরোধপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের এ রায়ে বেশ সন্তুষ্ট সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তবে একটু ভিন্নমত দিলেন ক্যামেরার পেছনের এই বর্ষীয়ান তারকা। তিনি সরাসরিই বললেন, মুসলমানদের জন্য দেয়া ৫ একর ওই জমিতে মসজিদের নির্মাণ চাই...বিস্তারিত

সিরিজ হারে নিজেদের দুষলেন মাহমুদুল্লাহ রিয়াদ

সুযোগ থাকা সত্বেও সিরিজ জয়টা হয়নি জন্যে নিজেদেরকে দুষলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল শেষ টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া হলে এমন মন্তব্য করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বলেন, “ব্যাটিংয়ে সুযোগ ছিল আমাদের। নাঈম ও মিঠুন যেভাবে ব্যাট করছিল, সেটি ছিল অবিশ্বাস্য। কিন্তু মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে আমরা ছিটকে গেছি। একটা পর্যায়ে ৩০ বলে ৪৯ রান প্রয়োজন ছিল...বিস্তারিত

বাবরি মসজিদের পক্ষে যা বললেন ভারতের বিচারপতি

কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় শনিবার ঘোষণা করেছে ভারতের সুপ্রিমকোর্ট। রায়ে অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেয়া হয়েছে। আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমানদেরকে আলাদা জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ রায় নিয়ে ভারত’র সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার...বিস্তারিত

রায় নিয়ে নরেন্দ্র মোদির টুইট বার্তা

ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে রায় ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায় কারো হার বা জিত নয়। রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, আমাদের দেশভক্তির ওপর জোর দেওয়া প্রয়োজন। সব জায়গায় যাতে শান্তি বজায় থাকে।’ শনিবার রায় ঘোষণার পর এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাবরি মসজিদ মামলার...বিস্তারিত

বাবরি মসজিদের রায় আজ , ভারতজুড়ে ১৪৪ ধারা জারি

আজ ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়। বাবরি মসজিদের জমি নিয়ে নিম্ন আদালতে মামলা দায়ের হওয়ার ঠিক ৭০ বছর পরে এই রায় দিতে যাচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে জানা যায় সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে। বাড়তি সতর্কতা ও নিরাপত্তার জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা ৷ এজন্য ভারতজুড়ে...বিস্তারিত

পাকিস্তানি সেনার গুলিতে নিহত ভারতীয় সেনা

দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে উত্তেজনা | এ উত্তেজনা এখনো চলছে , মানবেতর জীবনযাপন করছে ওখানকার    সাধারণ মানুষ । এরই মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা |  এবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতের এক সেনা নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, শুক্রবার সকালে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ঘাটি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি...বিস্তারিত

প্রধানমন্ত্রীর জন্য থাকছে ৫০ পদের খাবারের মেন্যু

ভারত – বাংলাদেশের সাথে চলতি খেলায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীকে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। অল্প সময়ের জন্য হলেও শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছে রাজকীয় ভোজ। জানা গেছে...বিস্তারিত

বাংলাদেশের প্রশংসা করলেন সৌরভ গাঙ্গুলি

সদ্য দায়িত্ব পাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি প্রশংসা করলেন বাংলাদেশ দলের। রোববার এক টুইট বার্তায় উঠে আসে তার প্রশংসার কথা। টুইটে লিখেছেন , ‘কঠিন পরিস্থিতির মধ্যে ম্যাচটা খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ। খুবই ভাল করেছে বাংলাদেশ।’ ভারত সফরে আসার আগেই তীব্র ডামাডোলের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। আইসিসির শাস্তির কোপে পড়ে নিষিদ্ধ সাকিব আল...বিস্তারিত

বাংলাদেশের জয়কে অস্বীকার করলো না রোহিত শর্মা

বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না, তারা আমাদের ব্যাটিংয়ের শুরু থেকেই চাপের মধ্যে রেখেছে বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়কের ভূমিকায় থাকা রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর ভারত অধিনায়ক বলেন, এই ম্যাচ জেতার মত ছিল। মাঠে আমরা কিছু ভুল করেছি। দলের কিছু কম অভিজ্ঞ তরুণ খেলোয়াড় ছিল। রোহিত শর্মা আরও  বলেন, আমরা...বিস্তারিত

মায়ের জন্য পাত্র খুঁজে মেয়ে!

আস্থা ভারমা নামে ওই তরুণী ভারতের বাসিন্দা। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন তিনি। পোস্টে আইন পড়ুয়া ওই ছাত্রী বলেন, আমার মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনোই মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে বলেও শর্ত দিয়েছেন এ তরুণী। মায়ের...বিস্তারিত

ভারতে কন্যা নবজাতককে জীবন্ত মাটিচাপা দিতে বাবার চেষ্টা

ভারতের হায়দ্রাবাদে মেয়ে নবজাতককে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেওয়ার সময় তার বাবা ও দাদাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিশুটি জন্মানোর পরপরই তাকে হায়দ্রাবাদের জুবিলি বাসস্ট্যান্ডের নির্জন এলাকায় নিয়ে মাটিচাপা দেওয়ার চেষ্টা চলে। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নবজাতকটিকে মাটিচাপা দেওয়ার জন্য তার বাবা ও দাদার তৎপরতা চোখে পড়ে কুমার নামে স্থানীয় এক অটোরিকশা...বিস্তারিত

বিশ্বকাপ বাছাইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। বাংলাদেশ বানাম ভারতের ম্যাচে প্রায় ৭০ হাজার টিকিট বিক্রয় হয়ে গেছে। ভারত ও বাংলাদেশের পরিসংখ্যান বলছে দীর্ঘ ৫ বছর ৭ মাস ১০ দিন পর আবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে লাল-সবুজেরা। এটি কাতার-২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয়...বিস্তারিত

জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে ১০ সপ্তাহ ধরে নামাজ বন্ধ

প্রায় ১০ সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে। ঐতিহাসিক জামিয়া মসজিদ, হজরতবাল দরগাহ মসজিদ, খানকাহ মাওলা সহ বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে। জানা যায়, বিভিন্ন বিধিনিষেধের কারণে এসব মসজিদে গত শুক্রবার ধরে মোট ১০ জুমায় আযান ও নামাজ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের কাশ্মীরে আসতে আমন্ত্রণ জানানো হচ্ছে...বিস্তারিত

প্রায় দুই মাস পর স্কুল খুললেও কাশ্মীরিরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না

জম্মু-কাশ্মীরে প্রায় দুই মাস পর খুলেছে সব স্কুল। ওই অঞ্চলের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকে এত দিন বন্ধ ছিল সেখানকার স্কুলগুলো। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার থেকে সব স্কুল খুললেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কম। প্রত্যেক স্কুলেই হাতেগোনা শিক্ষার্থী দেখা গিয়েছে। গত মাসেও একবার উপত্যকার স্কুল খোলার...বিস্তারিত

ভারতে গণধর্ষণের শিকার বাংলাদেশি তরুণী

ভারতের বনগাঁওয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণী। এ ঘটনায় ওই তরুণী থানায় অভিযোগ করার পর তাকে আটক করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় এখনও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করনি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মাসখানেক আগে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে অবৈধভাবে বনগাঁ গিয়েছিলেন ওই তরুণী। সেখান থেকে তিনি চলে যান গুজরাটের সুরাটে। সেখানে কাজের পরিস্থিতি...বিস্তারিত

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। তারা এখন ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা...বিস্তারিত

ভারতে অপহরণ করে বলাৎকার!

গাড়ি চালিয়ে আসছিলেন বাড়িতে। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ধূমপান করতে। সেখান থেকে অপহরণ করা হয় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে। পাশে একটি গাছের নিচে নিয়ে পাঁচজন মিলে তাকে বলাৎকার করে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, ওই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। গাছের নিচে নিয়ে তাকে প্রথমে বেদম মারপিট করা হয়। পরে...বিস্তারিত

‘চীন ভারতের পক্ষে’ বলে ভূয়া খবর ছড়ালেন চীনা কূটনীতিক

কলকাতার শান্তি নিকেতনে শেষ হলো ভারত ও চীনের উন্নয়নের রূপরেখা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। এতে উপস্থিত ছিলেন চীনের কূটনৈতিক বিশেষজ্ঞ কিয়ান ফেং। সেখানে তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের উল্টো সুরেই কথা বলছে চীন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও চীন মনে করে এটি একান্তই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। আলোচনার মাধ্যমে বিষয়টি তাদেরই মেটাতে...বিস্তারিত

পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিতে সম্মত সৌদি আরব ও আরব আমিরাত

অধিকৃত কাশ্মীর ঘিরে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌদি আরব ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করে এই সমর্থনের ঘোষণা দেন। বৃহস্পতিবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো...বিস্তারিত

আসামে নাগরিক তালিকা প্রকাশ, বাদ পরেছে ১৯ লাখ

আসামের বহুলপ্রতিক্ষীত চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১৯ লাখ বাসিন্দা নাগরিকত্ব থেকে বাদ পড়েছেন। শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় এ তালিকা প্রকাশ করা হয়। তবে তালিকা থেকে যারা বাদ পড়বেন, তারা ফরেনার্স ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই আপিলে ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে...বিস্তারিত