fbpx
হোম ট্যাগ "ভারত"

এনআরসি নিয়ে সরকারের ভূমিকা দেশের বিরুদ্ধে অবস্থান: ফখরুল

দুই দেশের স্বার্থ রক্ষায় বিএনপিকে জড়িয়ে ভারতীয় পার্লামেন্টে মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছে তা অসত্য, মিথ্যা ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় তিনি ভারতীয় মন্ত্রীদের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির...বিস্তারিত

সম্পদ নয়,চাইলে আমার কুশপুত্তলিকা পোড়াও: মোদী

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে চলা আন্দোলনের তীব্র সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে ‌পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, পোড়াতে চাইলে আমার কুশপুত্তলিকা পোড়াও। কিন্তু জনগণের সম্পদ পুড়িয়ে ধ্বংস করা ঠিক হচ্ছে না। দিল্লিতে বিজেপির নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে আজ রবিবার কথাগুলো বলেন তিনি। তিনি আরও বলেন, মানুষের সমস্যার...বিস্তারিত

মা বলেছে,যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তোর কপালে

বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি বাতিলের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বিক্ষোভের সময় আন্দোলনকারীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ইসলামবিদ্বেষী এই আইনের প্রতিবাদ জানিয়ে এরকম একটি পোস্টার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিক্ষোভরত এক যুবকের হাতে থাকা ওই পোস্টারে লেখা রয়েছে- ‘মা বলেছে-যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে...বিস্তারিত

বিক্ষোভ সামাল দিতে বিজেপির নরম সুর

এনআরসি নিয়ে দেশব্যাপী আন্দোলনের মুখে পড়ে নিজেদের করা টুইট ডিলিট করে দিয়েছে বিজেপি। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই দেশজুড়ে এনআরসি করা হবে। বিজেপির সরকারি টুইটার হ্যান্ডেল থেকেও সেই দাবি টুইট করা হয়। কিন্তু আন্দোলনের চাপে মোদি সরকার পিছু হটছে বলে মনে করা হচ্ছে। মাসখানেক আগের সেই টুইট ডিলিট করার...বিস্তারিত

নাগরিকত্ব আইন নিয়ে ভারতের নতুন ব্যাখ্যা

ভারতে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন থেকে চলা  বিক্ষোভে প্রান গেছে অন্তত ২০ জনের । চলমান আন্দোলনে এবার ভারতে নাগরিকত্ব  আইন নিয়ে দেয়া হলো নতুন ব্যাখ্যা । ব্যাখ্যায় বলা হয়, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সবাই ভারতের নাগরিক। এ ছাড়া ১৯৮৭ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে...বিস্তারিত

বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ২০

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্যে পুলিশের গুলি ও সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আটটি রাজ্যে সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভ সহিংসতার প্রেক্ষিতে শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব অমুসলিম ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দিতেই...বিস্তারিত

পাকিস্তানের ৭ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

পাকিস্তানের সাত উদ্বাস্তু হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ এল মাণ্ডব্য এ কথা জানিয়েছেন। তিনি জানান, গুজরাতের মোর্বি ও কচ্ছ জেলায় ওই সাতজন উদ্বাস্তু এসে ছিলেন৷ এদিন, তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন তিনি৷ ভারতের নতুন নাগরিক সংশোধনী আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে...বিস্তারিত

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নাখোশ মাহাথির

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নাখোশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি এই আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, কুয়ালালামপুর সামিট-২০১৯-এর সাইডলাইনে মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতীয়রা যখন ৭০ বছর ধরে একসঙ্গে কোনো সমস্যা ছাড়াই বসবাস করে আসছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কি? এই আইনের কারণে এখন মানুষ...বিস্তারিত

দিল্লিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ

 সরকারি নির্দেশ মেনেই ভারতের দিল্লির কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মোবাইল অপারেটর ভারতী এয়ারটেল। বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বলে অভিযোগকারীদের টুইটের উত্তরে এয়ারটেলের কাস্টমার কেয়ার বিভাগ থেকে জানানো হয়, সরকারি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আপনার এলাকায় ভয়েস কল, ইন্টারনেট...বিস্তারিত

সৌরভ গাঙ্গুলির মেয়ের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে উত্তাল স্যোশাল মিডিয়া

ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। সানার একটি ‘রাজনৈতিক’ পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে স্যোশাল মিডিয়া। এনিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি। বলেন, ওকে (সানা) জড়াবেন না। রাজনীতি সম্পর্কে জানার ব্যাপারে তার মেয়ে সানা যে খুবই ছোট। সানার ‘রাজনৈতিক’ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে। যদিও পরে তা সরিয়ে ফেলা...বিস্তারিত

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান অরুন্ধতী রায়ের

বিশ্বনন্দিত লেখিকা অরুন্ধতী রায় বলেছেন, ‘আমরা কি আবার সেই লাইনেই দাঁড়াবো ? ভারত যদি সত্যিই এই আইন মেনে নেয় তবে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না । স্বাধীনতার পরে ইতিহাসে আমরা সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছি । দয়া করে সবাই এর বিরুদ্ধে সোচ্চার হন ।’ অরুন্ধতী ভারতীয়দের আহ্বান করেন জনগণ যেন এই সংশোধিত নাগরিকত্ব বিল ও...বিস্তারিত

এনআরসি বিষয়ে পিছু না হটতে কঠোর মোদি সরকারঃ অমিত শাহ

পুরো ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যতই আন্দোলন গড়ে উঠুক, এ বিষয়ে পিছু হটবে না সরকার। গতকাল দিল্লির দারকা জনসভায় এমন মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রধান অমিত শাহ। বলেন, প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য যা করা দরকার সবই করবে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা কিছুই হোক না কেন, মোদি সরকার...বিস্তারিত

নাগরিকত্ব বিল ১০০০ শতাংশ সঠিক: মোদি

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতজুড়ে চলমান সহিংস আন্দোলনের জন্য কংগ্রেসসহ বিরোধীরা দায়ী বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৫ ডিসেম্বর) অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশে যে অশান্তির আগুন তাতে ঘি ঢালছে বিরোধী দলগুলোই। মোদি বলেন,কংগ্রেস এবং তার সহযোগীরা নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দেশে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু উত্তর-পূর্বের মানুষ...বিস্তারিত

লড়াইয়ে তোমরা একা না,আমিও সঙ্গে রয়েছি: দিল্লি জামিয়ার ভিসি

পুলিশের হামলা-নৃশংসতা শিকার ও আটক হওয়া শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন দিল্লির বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার। ভারতের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর ধরপাকড় চালিয়েছে পুলিশ। এতে বহু শিক্ষার্থী আহত ও আটক হয়েছেন। ভিসি নাজমা আখতার বলেন, শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, তাতে আমি...বিস্তারিত

বিক্ষোভে উত্তাল দিল্লি,শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

বিজেপি সরকারে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে দেশটির রাজধানী দিল্লিও উত্তাল হয়ে উঠেছে। রোববার সন্ধ্যায় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া ছাড়াও ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধর ও আটক করা হয়। জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন নির্যাতনের প্রতিবাদে সন্ধ্যা থেকে ক্ষোভ জানাতে শুরু...বিস্তারিত

’নাগরিকত্ব আইন ভারতকে ছিন্নভিন্ন করবে’

নাগরিকত্ব আইনের সমালোচনা করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন,  এ আইন ভারতের হৃদয় ছিন্নভিন্ন করবে । এতে মোদি-অমিত শাহর কিছু যায় আসে না । আমাদের দেশ ও সমাজে মাঝে মাঝে এমন কিছু সময় আসে, যেখানে কোনো না কোনো দিকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এ সময় ভারতকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে...বিস্তারিত

ভারতে ক্ষোভের আগুন ট্রেনে

ভারতে নাগরিকত্ব বিল সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে । বিভিন্ন স্থানে ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা । মুর্শিদাবাদ, ফারাক্কা স্টেশন ও হাওড়ার বাউরিয়া ও নলপুর স্টেশনগুলোতে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা । গেল রাতে ৫টি ফাঁকা ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। শুধু ট্রেনে আগুন নয়, পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকে গোটা ভারতজুড়ে চলছে...বিস্তারিত

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক মমতার

ভারতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)’র বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূলের এই নেত্রী বলেছেন, এনআরসি-সিএবি রুখতে প্রয়োজনে জেলে যাব। শুক্রবার দিঘায় মমতা বলেন, ইতোমধ্যে পাঞ্জাব, কেরালা রাজ্য সরকার সিএবি এবং এনআরসি চালু করবে না বলে জানিয়ে দিয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আমাদের জেলে পাঠাতে...বিস্তারিত

ভারতের নাগরিকত্ব আইন উপমহাদেশে সংঘাত সৃষ্টি করবে: ফখরুল

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন উপমহাদেশে সাম্প্রদায়িক রাজনীতি উসকে দেবে এবং সংঘাত সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল বলেন, নাগরিকত্ব তালিকার (এনআরসি) পর সিএবি পাসের জেরেও ভারতের বাংলাদেশ সংলগ্ন কয়েকটি...বিস্তারিত

ভারত ভ্রমনে সতর্কতা জারি

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলমান বিক্ষোভের কারণে ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একই কারণে ভারতে বিক্ষোভে উত্তাল অঞ্চলগুলোতে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদেরকেও সতর্ক করে দিচ্ছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সতর্কতায় বলা হয়, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে আসাম ও...বিস্তারিত