সাজা পাচ্ছেন কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন
বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি । আজ দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তার (ডিসি) বিরুদ্ধে তদন্তে অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ মিলেছে।...বিস্তারিত