fbpx
হোম ট্যাগ "চীন"

বাংলাদেশের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি

কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত নয় এমনটাই জানালেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত । আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন । চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সার্স এবং ইবোলা ভাইরাসে মৃত্যু হার বেশি থাকলেও করোনা ভাইরাসে সেই হার অনেক কম । শুধু করোনা ভাইরাসেই নয়, স্বাভাবিকভাবেও অনেকে মারা যাচ্ছে । আমরা অবশ্যই একটা বড়...বিস্তারিত

তরুণী করোনাভাইরাসে আক্রান্ত শুনে পালালেন ধর্ষক

জানালা ভেঙে ধর্ষক নারীর ঘরে ঢুকে ধর্ষণ করতে গেলে করোনাভাইরাসে আক্রান্ত বলে ধর্ষককে ভয় দেখায় সে। পরে সেই নারীকে রেখে পালিয়ে যায় চোর। গত শুক্রবার করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটে। করোনা ভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন সেই নারী। চীনা ওই নারীর নাম ইয়ি। যে যুবক তাকে ধর্ষণে...বিস্তারিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫৬৪ জন

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে । ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৭৩ জন । যাদের সবাই হুবেই প্রদেশের অধিবাসী । ২৫ হাজারের মতো মানুষ রয়েছে সন্দেহের তালিকায় । চীনসহ অন্যান্য দেশে ৩ লাখের মতো মানুষকে পর্যবেক্ষণ করা হচ্ছে । তাদের পরিবার-বন্ধুদের মধ্যে এক লাখ ৮৬ হাজারের বেশি...বিস্তারিত

রাজধানীতে অচেতন অবস্থায় চীন ফেরত যুবক উদ্ধার

রাজধানীর সায়েদাবাদ থেকে চীন ফেরত এক বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে পুলিশ। হৃদয় খান (২৫) নামে সেই যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা...বিস্তারিত

করোনা ভাইরাস মোকাবিলায় চীনের অবহেলা

প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় অবহেলা ও ঘাটতির কথা স্বীকার করে নিলো চীন । সোমবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্টান্ডিং কমিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়। করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি ব্যবস্থাপনার সিস্টেম আরো উন্নয়ন করা দরকার ছিল বলে মনে করেন কমিটিটি। এদিকে করোনা প্রতিরোধে উৎপত্তিস্থলের বণ্যপ্রানী বাজারে ধরপাকড় শুরু করার আদেশ দিয়েছে চীন সরকার। চীনে করোনা...বিস্তারিত

চীন থেকে ৩১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়

চীন থেকে ৩১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সরকারের ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। সরকারি তথ্যবিবরণীতে আজ সোমবার এ কথা জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস উপদ্রুত চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ...বিস্তারিত

ভয়াবহ করোনা ভাইরাস…মৃতের সংখ্যা ৪২৬

করোনা ভাইরাস চীনে ভয়াবহ আকার ধারণ করেছে । এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪২৬ জনে গিয়ে ঠেকেছে । চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে । তথ্য অনুযায়ী, নতুন করে সেখানে আরও ২ হাজার ৩৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে । ফলে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৫৫০ জন এই ভাইরাসে...বিস্তারিত

করোনাভাইরাস নিয়ে বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন সরকার। বেইজিং বলছে, করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচক। করোনাভাইরাস মোকাবিলায় গত শুক্রবার যুক্তরাষ্ট্র জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারির পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করল বেইজিং। শুক্রবার জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, বিগত দুই সপ্তাহে যেসব বিদেশি চীন ভ্রমণ করেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ...বিস্তারিত

করোনাভাইরাস বেড়ে যাওয়ায় চীনে অবরুদ্ধ আরও একটি শহর

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে অবরুদ্ধ করা হলো আরও একটি শহর। রোববার ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহর অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরটি ভাইরাসের উৎসস্থল উহান থেকে প্রায় আটশ’ কিলোমিটার দূরে অবস্থিত। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ওয়েনঝৌতে অন্তত ৯০ লাখ মানুষের বসবাস। উহান অবরুদ্ধ হওয়ার প্রায় ১০ দিন পর এ শহরটিকেও অবরুদ্ধ ঘোষণা করা হলো।...বিস্তারিত

চীনের রাস্তায় রাস্তায় কুকুর-বিড়ালের মৃতদেহ

করোনা ভাইরাস আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে চীনাদের। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত মানুষ রাস্তায় পড়ে থাকার দৃশ্য দেখা গেছে। এবার রাস্তায় রাস্তায় কুকুর-বিড়ালের মৃতদেহ দেখা যাচ্ছে। তবে কুকুর-বিড়াল বা পোষা প্রাণী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এমন নয়। দেশটিতে হঠাৎ করেই খবর ছড়িয়েছে পোষা প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। ফলে মানুষ তাদের ঘরের প্রাণীকে হত্যা করছে। বেশিরভাগ...বিস্তারিত

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬১

চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জন। রোববার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৬ জনই ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন অন্তত সাড়ে তিনশ’ জন। চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৯ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৫ জন। এছাড়া রোববার পর্যন্ত উহানে আরও ১...বিস্তারিত

বাংলাদেশে দুজন করোনা ভাইরাস রোগী শনাক্ত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাসের প্রাথমিক পরীক্ষায় দুজন ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করা হয়েছে । ২৭ জানুয়ারি থেকে গত পাঁচ দিনে ৫৬৫ পাসপোর্ট যাত্রীকে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে খুলনার পাইকগাছা ও সাতক্ষীরা সদরের দুজনের উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হওয়ায় তাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ । স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা....বিস্তারিত

বাংলাদেশে চীনা নাগরিকদের ভিসা বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের কারণে চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের আগামী এক মাস তাদের দেশে ফেরত না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। চীনে দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে মরণঘাতী নভেল করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বেইজিং...বিস্তারিত

চীনের হুবেই প্রদেশে ৩০ কোটি মুরগি মৃত্যুর মুখে

করোনা ভাইরাসে বিপর্যস্ত চীনের হুবেই প্রদেশের ৩০ কোটিরও বেশি মুরগি এখন মৃত্যুর মুখে। প্রাণঘাতী করোনা ভাইরাস সেখানে মহামারি আকার ধারণ করায় অঞ্চলটির সঙ্গে ইতোমধ্যেই চীনের অন্যান্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ফলে প্রাণীদের খাবার সরবরাহ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। এতেই বিপন্ন হয়ে পড়েছে বিপুলসংখ্যক মুরগি। ইতোমধ্যেই স্থানীয় পোলট্রি অ্যাসোসিয়েশন সরকারের কাছে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় প্রাণী খাদ্য...বিস্তারিত

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০৪

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৩০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫শ ৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। এছাড়া অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের ওপর অন অ্যারাইভাল ভিসা বন্ধ...বিস্তারিত

‘ভারতে করোনাভাইরাসের চিকিৎসায় গরুর মূত্র-গোবর ব্যবহার হবে’

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১ হাজার সাতশ ৯১ জন আক্রান্ত হয়েছেন। যদিও অভিযোগ উঠেছে, প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না চীন সরকার। মহামারি আকারে ভাইরাসটি ছড়িয়ে যাওয়া ঠেকাতে এরই মধ্যে বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক উদ্ভাবন হয়নি। অন্যদিকে হিন্দু...বিস্তারিত

আজ চীন থেকে ফিরছে ৩৪১ বাংলাদেশি

আজ চীন থেকে ফিরছে ৩৪১ বাংলাদেশি । তাদের মধ্যে রয়েছে ১২টি পরিবার ও ১৪ জন শিশু । আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চীন থেকে বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে । ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২ টার কিছু সময় পর । স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীনে অবস্থানরত বাংলাদেশিদের কেউ...বিস্তারিত

বিশ্বব্যাপী ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি

বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও ।  বিশ্বে করোনা ভাইরাস ছড়ানোয় গতকাল রাতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি । এ ভাইরাসের উৎপত্তিস্থল চীনে শুক্রবার পর্যন্ত ২১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । দেশটিতে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জন । ডব্লিওএইচও বলছে, আরও ১৮ দেশের কমপক্ষে ১০০ মানুষের শরীরে করোনা ভাইরাস...বিস্তারিত

করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭ জনের

চীনে করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে । এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সব দেশকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এখন পর্যন্ত ১৬টি দেশে আক্রান্ত কমপক্ষে ৬৮ জন । এর মধ্যে জাপান, ভিয়েতনাম আর জার্মানিতে মানবদেহ থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে নিশ্চিত করেছে...বিস্তারিত

চীনে বাংলাদেশি শিক্ষার্থীর ভিডিও ভাইরাল

চীনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দেশটিতে বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী বসবাস করছে। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল উহানে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। উহান ছাড়াও চীনের যেসব প্রদেশে বা শহরে বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছে তার মধ্যে ইউনানেও আছে কয়েক’শ। সেখান ফেসবুকে ভিডিওর মাধ্যমে থেকে করোনা পরিস্থিতি জানিয়েছেন এক বাংলাদেশি ছাত্রী। অনেক শিক্ষার্থী বাংলাদেশে ফিরতে চাচ্ছে।...বিস্তারিত