fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

করোনায় ভারতে মৃত্যু ৩৫, আক্রান্ত ১৩৯৭ জন

সারাবিশ্বের ন্যায় ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৭। ভারতের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নতুন করে ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। গোটা দেশে মৃত্যু হয়েছে ৩৫ জনের। করোনা আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কেরল। সেখানে ইতিমধ্যেই ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২১৬। তার পরে রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং...বিস্তারিত

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু; আক্রান্ত আরও ৩ জন

দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হয়েছেন আরও ৩ জন । আইইডিসিআর করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান। আইসোলেশনে রয়েছে আরও ৯ জন । ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন। স্বাস্থ্যমন্ত্রী...বিস্তারিত

করোনায় বাংলাদেশি মুফতি ইসমাঈলের সাহসী পদক্ষেপ

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মুসলিমদের জানাজার নামাজ পড়িয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি আলেম মুফতি ইসমাঈল হোসেন। বাংলাদেশি আলেমের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা নিয়ে তাদের পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিলেন। নিউইয়র্কের বিভিন্ন মুসলিম সেন্টারগুলোতে যোগাযোগ করে তারা কোনো সাড়া পাচ্ছিলেন না। এসময় এগিয়ে আসেন আন-নূর...বিস্তারিত

শরীয়তপুরে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু

শরীয়তপুরে সদর হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনির আহমেদ জানান, ওই ব্যক্তির টিবি রোগ ছিল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। যেহেতু শ্বাসকষ্ট ছিল একই সাথে তিনি ইতালি অধ্যুষিত নড়িয়া...বিস্তারিত

করোনা নিয়ে সাংবাদিকতা করে যাচ্ছেন সিএনএন’র উপস্থাপক

করোনা আক্রান্ত হয়েও দায়িত্ব পালনে কোন অবহেলা করেননি বার্তা সংস্থা সিএনএন’র উপস্থাপক অ্যাঙ্কর ক্রিস কুওমো। শরীরে জ্বর নিয়েই চালিয়ে গেছেন সিএনএন-এ তার নিয়মিত প্রোগ্রাম “কুওমো প্রাইম টাইম”। তিনি বলেন, তিনি ভালোবোধ করছেন তাই তিনি তার প্রোগ্রাম চালিয়ে যাবেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডস পাড়ায় তার বাড়ির বেজমেন্টে কোয়ারেন্টাইনে আছেন। আর সেখান থেকেই তার প্রোগ্রাম...বিস্তারিত

সারাবিশ্বে করোনায় প্রাণ গেছে আরও ৪ হাজার

একদিনে মৃত্যুর রেকর্ডে ভাইরাসটিতে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন, ৪ হাজার ৩শ’ মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ হাজার। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি; মহামারি শুরুর পর যা দিনের হিসেবে সর্বোচ্চ। এখন পর্যন্ত সারাবিশ্বে মোট কোভিড-১৯ আক্রান্ত আট লাখ ৫৭ হাজার মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই এক লাখ ৮৮ হাজার। মঙ্গলবার ৭০৯ জনের মৃত্যুর পর, দেশটিতে...বিস্তারিত

তাবলীগ করোনা ছড়িয়েছে,মাওলানা সাদ’র বিরুদ্ধে মামলা

ভারতের রাজধানী দিল্লির একটি মসজিদে তাবলীগ জামাতের সমাবেশ থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। তাবলীগ-জামাতের ওই সমাবেশে যোগ দেয়া বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই দিল্লির নিজামুদ্দিন দরগায় অনুষ্ঠান আয়োজন করার জন্য মাওলানা সাদ ও অন্য উদ্যোক্তাদের বিরুদ্ধে ১৮৯৭ সালের এপিডেমিক ডিজিজ অ্যাক্ট, ১৮৯৭ ও ভারতীয় দণ্ডবিধির অন্য ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।...বিস্তারিত

জাতীয় ঐক্যের আহ্বান ভিপি নুরের

করোনা পরিস্থিতি মোকাবেলায় ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, করোনা একটি বৈশ্বিক দুর্যোগ। জাতীয়ভাবে এটি মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন বিচ্ছিন্ন থাকার সময় নয়। ভিপি নুর বলেন, যেখানে উন্নত দেশগুলোও এ সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতো ছোট্ট ও ঘনবসতিপূর্ণ একটি দেশে দলমত...বিস্তারিত

বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শিল্পখাতের শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আজ মঙ্গলবার বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এসব শিল্পের শ্রমিকগণ সমস্যায় পরেছেন। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি। তিনি বলেন,...বিস্তারিত

করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। আফাক হোসেন নামে ওই চিকিৎসক মঙ্গলবার সকালে মারা যান। ডা. আফাক হোসেন প্রায় দুই দশক ধরে মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ডা. আফাক ছিলেন ওই মেডিকেলের পঞ্চম ব্যাচের...বিস্তারিত

সৌদি থেকে আসা একজন করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে দেশে নতুন করে আরো দুই আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এই দুইজনই পুরুষ। এর মধ্যে একজন সৌদি থেকে এসেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। মীরজাদী সেব্রিনা জানান, আক্রান্তদের মধ্যে...বিস্তারিত

করোনার লক্ষণ দেখা দিলেই পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জানান, জনগণের সুরক্ষা নিশ্চিতে বাড়ানো হবে চলমান সাধারণ ছুটি। প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা তৈরি করা গেছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জনসমাগম করে বাংলা নববর্ষের কোনো আয়োজন না করার নির্দেশও দিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন,...বিস্তারিত

করোনায় আক্রান্ত হয়ে মার্কিন সেনার মৃত্যু

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এ ইউরোপ ও আমেরিকায় অপেক্ষাকৃত ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সেনাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। মার্কিন সেনার মৃত্যুর বিষয়টি সোমবার (৩০ মার্চ) নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। নিহত ওই সেনা ছিলেন নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য। মার্কিন...বিস্তারিত

করোনায় আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে মারা যান তিনি। জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গোর পরিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর...বিস্তারিত

ঝালকাঠিতে জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল হালিম হাওলাদার নামের ওই ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি ওই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর গ্রামের প্রয়াত সইজউদ্দিন হাওলাদারের ছেলে। ওই বাড়ি ঘুরে এসে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের রাসেল...বিস্তারিত

করোনায় এশিয়ার ১ কোটি ১০ লাখ মানুষ দরিদ্র হবে

করোনায় থমকে গেছে পুরো বিশ্ব। আর্থিক সংকটের প্রভাব পড়বে সারা বিশ্বে শুধুমাত্র করোনার কারণে। প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তিস্থল চীন এখন প্রায় স্বাভাবিক জীবনে ফিরলেও দেশটির ক্রমোন্নতিতে ছন্দপতন হওয়ার শঙ্কা রয়েছে। সোমবার বিশ্বব্যাংক বলেছে, এতে করে পূর্ব এশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মানুষ দারিদ্রতার শিকার হবে। কোভিড-১৯ রোগের সঙ্গে লড়াইয়ে আর্থিক যোগান দিতে হিমশিম খাচ্ছে বড়...বিস্তারিত

চীনে করোনার মধ্যেই ভয়াবহ দাবানল

বিধ্বস্ত চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে করোনার মধ্যেই বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১৮ জন দমকল বাহিনীর সদস্য। সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সেখানে দমকল বাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া চারটি হেলিকপ্টার এবং ৯শ দমকল বাহিনীর সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন।...বিস্তারিত

করোনা সচেতনতায় অদ্ভুদ প্রচারণা

বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে আর সাবধানতা অবলম্বন করতে হরেক প্রচারণাও চলছে। মানুষকে সচেতন করতে নতুন নতুন উপায় বের করেছে সরকার থেকে চিকিৎসকরা। তেমনি সচেতনতা বাড়াতে অদ্ভূত কাণ্ড করেছেন ভারতের এক পুলিশকর্মী। তিনি করোনার জীবাণু আঁকা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে।...বিস্তারিত

সরকারি ছুটি বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

জনগণের সুরক্ষায় সরকারি ছুটি সীমিত আকারে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের আন্তরিক চেষ্টা ও প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করায় করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করা গেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে করোনা সংক্রমণ রোধে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন প্রধানমন্ত্রী। যেহেতু করোনা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি...বিস্তারিত

ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪১৮ জন মারা গেছেন। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে দেশটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো। ফ্রান্সে গত একদিনে নতুন করে আরও ৪ হাজার ৩৭৬ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ইউরোপের করোনায় বিপর্যস্ত দেশটিতে মহামারি এই ভাইরাসের...বিস্তারিত