fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

সরকারি ছুটি বাড়লো আরও ১০ দিন

চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়লো। বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। আজ (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। তিনি বলেন, ছুটি থাকবে ৫ মে পর্যন্ত। নির্দেশনাগুলো প্রস্তুত...বিস্তারিত

করোনায় মৃতদের গণকবরের জন্য প্রস্তুত ব্রাজিল

ব্রাজিলেও প্রকোপ হচ্ছে করোনার থাবা। তাই চলছে আগাম প্রস্তুতি। ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খোড়ার কাজ করে যাচ্ছেন খননকারীরা। পরবর্তীতে সেখানেই কফিনে রাখা মরদেহ মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ওই শহরে। মেনাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, প্রতিদিন ওই শহরে করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। মেয়র নেটো আশঙ্কা প্রকাশ...বিস্তারিত

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন, মোট মারা গেছেন ১২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯২ জন। আজ বুধবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে...বিস্তারিত

ঢাকা ছেড়েছেন ৩০১ জন মার্কিন নাগরিক

ঢাকা ছেড়েছেন ৩০১ জন মার্কিন নাগরিক। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহন করা ওমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড়োজাহাজের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় জটিলতা...বিস্তারিত

করোনা পরীক্ষা করিয়েছেন ইমরান খান

করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি ইমরান খান এমন এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছেন যার শরীরে পরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে । এরপর থেকেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার তার করোনা পরীক্ষার ফলাফল দেয়ার কথা রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র ফয়সাল...বিস্তারিত

শ্রমিকের বেতন পরিশোধের ঘোষণা দিলেন সাকিব আল হাসান

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাতক্ষীরায় তার মালিকানাধীন ঘেরের শ্রমিকদের পাওনা বেতন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছেন। সামাজিক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে, তিনি দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য দুঃখ প্রকাশ করেন। সাকিব জানান, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ মুহূর্তে তিনি নিউইয়র্কে। এছাড়া মাঝেমধ্যেই বিদেশে থাকায় ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নিতে অংশীদারদের সহযোগিতা নিতে...বিস্তারিত

এবার চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

এবার চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য সরকার। জানা যায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়া এবং অতি সংক্রামক এই রোগ নিয়ে মিথ্যা বলার অভিযোগ তুলে চীন সরকার ও দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। বৈশ্বিক মহামারি হিসেবে করোনার বিস্তার লাভ করার নেপথ্যে চীনের দায়িত্বে অবহেলাকে কারণ...বিস্তারিত

এবার পানিতেও পাওয়া গেলো করোনা ভাইরাসের নমুনা

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে ফ্রান্সে পানিতে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এতে অনেকেই পাইপলাইনের পানি পান করা বন্ধ করে দিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের ২৭টি স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল পৌরসভার পানির নমুনা। তার মধ্যে ৪টি নমুনায় সামান্য পরিমাণে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে প্যারিস ওয়াটার অথরিটি। নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস...বিস্তারিত

সৌদিতে করোনায় ২৭ বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তবে এখন পর্যন্ত কতজন প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য নেই বলে জানান তিনি। গোলাম মসীহ বলেন, কতজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ জানায়নি। তবে আমরা জানার...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল সকল দেশকে ছাড়িয়েছে

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্টে করোনা ভাইরাস প্রতিদিন মৃত্যু এবং আক্রান্তের খবরে সেখানকার জনজীবন ও জীবনযাত্রা স্থবির প্রায়। আশংকাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও  ‍মৃত্যু সংখ্যা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা...বিস্তারিত

প্রয়োজনে লাঠিপেটা করে ঘরে ঢুকাতে হবে: কুদ্দুস বয়াতী

অসচেতন বাঙ্গালিকে লাঠি দিয়ে ঠিক করা দরকার। যারা লকডাউন মানছেনা কিংবা যারা এই করোনা ভাইরাসকে এখনো কিছু মনে করছেনা তাদেরকে প্রয়োজনে স্বসস্ত্র বাহিনী দিয়ে লাঠিপেটা করে ঘরে নেওয়া দরকার। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতী সম্প্রতি চেঞ্জ টিভি’র সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে  টেলিফোনে কথা বলার সময় এমন মন্তব্য করেন। বলেন, সচেতন না হওয়ার কারণে তাদের...বিস্তারিত

কাল আবারও আসছে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের...বিস্তারিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা পরীক্ষা নমুনার গাড়িতে গুলি; নিহত ১

মিয়ানমারের রাখাইন রাজ্যে গুলিবর্ষণের এক ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা– ডাব্লিউএইচও’র একজন ড্রাইভার নিহত হয়েছেন। সোমবার রাখাইন থেকে ইয়াংগনে ফেরত আসার পথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাড়ির ওপর হামলা চালানো হয়। সেই হামলায় ড্রাইভার নিহত হয়। বিবিসি বিবিসি সংবাদদাতা জনাথান হেড জানান, জাতিসংঘের নামাঙ্কিত গাড়িটিতে করোনাভাইরাস পরীক্ষার নমুনা বহন করা হচ্ছিল। যেখানে এই হামলাটি হয় সেখানে এর...বিস্তারিত

তারাবিহ নামাজের রাকাত সংখ্যা কমিয়ে দিলো সৌদি আরব

করোনার প্রাদুর্ভাবের কারণে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে রমজানে তারাবিহ নামাজের রাকাত সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির টুইটার পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে। জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেইখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে তারাবিহ’র নামাজ আদায় করা হবে। তবে এতে সাধারণ মসুল্লি...বিস্তারিত

বগুড়া শহরে মানুষের উপচে পড়া ভিড়

মানুষের উপচে পড়া ভিড় এখন বগুড়া শহরের বিভিন্ন সড়কে। যানবাহনের চাপে কোনো কোনো সড়কে যানজটের দৃশ্যও দেখা গেছে। সড়কে এমন চিত্র দেখে বোঝার উপায় নেই, কোভিড নাইনটিনের সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি চলছে দেশে। আজ সকাল ৬টার পর থেকেই শহরের রাজাবাজারকে ঘিরে বাড়তে থাকে মানুষের সমাগম। বেলা যতো বেড়েছে, ততো বেড়েছে মানুষের স্রোত। বাজারের পাশাপাশি সকাল...বিস্তারিত

করোনায় আরও ৯ জনের মৃত্যু; আক্রান্ত ৪৩৪ জন

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৮২ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতর করোনা  সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন...বিস্তারিত

করোনায় রমজানে যে আমলের পরামর্শ দিলেন আযহারী

করোনার এই ক্রান্তিকাল সময়ে পবিত্র মাহে রমজানে আমরা কিভাবে বা কী আমল করতে পারি সে সম্পর্কে পরামর্শ দিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আযহারী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এসব পরামর্শ দেন। আযহারীর স্ট্যাটাসটি চেঞ্জ টিভির পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো- ১. এ বছর রমজানের শুরুতেই আপনার জাকাত আদায়ের...বিস্তারিত

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা ভাইরাস

ভারতের রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার প্রায় রাষ্ট্রপতি ভবনে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সচিব পর্যায়ের...বিস্তারিত

রাতের আঁধারে করোনায় আক্রান্ত মৃতকে দাফন

করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ কারী এক ব্যক্তির লাশ রাতের আঁধারে সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় তার দাফন সম্পন্ন হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে জান্নাত বিষয়টি নিশ্চিত করেন। দাফনকালে মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন না। রাত...বিস্তারিত

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিলেন করোনায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট

করোনায় এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ। যেখানে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই নারায়ণগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাব্বাসুম তমা। হোম আইসোলেশনে থাকা এ ম্যাজিস্ট্রেট করোনাকালে নারায়ণগঞ্জে কাজের অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস চেঞ্জ টিভির পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো। ‘কোভিড-১৯...বিস্তারিত