fbpx

বেনজীর ও তার স্ত্রী-সন্তানের সম্পদের হিসাব চেয়েছে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে সম্পদের হিসাব জমা দিতে ২১ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। নোটিশগুলোতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল...বিস্তারিত

ঘূর্ণিঝড় ‌‘বেরিল’র আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, এগোচ্ছে জ্যামাইকার দিকে

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানার পর আরো শক্তিশালী হয়ে ক্যাটাগরি-পাঁচ মাত্রার ঝড়ে রূপ নিয়েছে। শক্তিশালী হারিকেন বেরিল দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে। এই ঝড়ের কারণে ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেরিল স্থানীয় সময় সোমবার (১ জুলাই)...বিস্তারিত

বেনজীর প্রশ্নে আইজিপি বললেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না

ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পুলিশের সদস্যদের দুর্নীতির প্রসঙ্গে আইজিপি বলেন, ‘ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে...বিস্তারিত

ভারতের সঙ্গে চুক্তিগুলো দেশকে আজীবন গোলামে পরিণত করবে: মির্জা ফখরুল

গত ২২ জুন ভারতের সাথে যে সকল সমঝোতা-চুক্তি হয়েছে সেগুলোকে প্রত্যাখান করেছে বিএনপি। সেই সঙ্গে এসব চুক্তি দেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩০ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের সম্পাদিত চুক্তি ও সমঝোতার নানা দিক তুলে ধরে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা

লেবাননের দক্ষিণে বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব গ্রামের মধ্যে কাফার কিলা এবং আল-বায়াদাও আছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গতকাল ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত ১৮ সেনা আহত হয়। এরপরেই লেবাননে পাল্টা হামলা...বিস্তারিত

আবারও বন্যার কবলে সিলেট-সুনামগঞ্জ

প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় আবারও বন্যার মুখোমুখি সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। গেল ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি ও চলমান লঘুচাপে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এতে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ।...বিস্তারিত

ফান্সে বিমান বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যু

ফান্সে প্যারিসের পূর্ব দিকে হাইওয়েতে গতকাল রোববার সিঙ্গেল ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাজধানীর কাছের এক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে এবং হাই-ভোল্টেজের পাওয়ার লাইনে আঘাত করে। এরপরেই বিমানটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়, ছোট বিমানটিতে...বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলান তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক...বিস্তারিত

মাত্র একজন দর্শক দেখলেন শাকিবের ‘তুফান’

দেশে দারুণ সাফল্যের পরে বিশ্বের ১৫টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি ‘তুফান’। তবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি বিভিন্ন দেশে সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া ফেললেও ভিন্ন চিত্র দেখা গেল স্পেন-এর বার্সেলোনার একটি থিয়েটারে। বার্সেলোনার একটি থিয়েটারে শতাধিক আসনের থিয়েটারে মাত্র একজন দর্শক এই সিনেমা দেখেছেন। শনিবার বিকেলে ফারিয়া আক্তার আনিতা নামের এক তরুণীর...বিস্তারিত

নিজেদের মধ্যে সংঘাতে রক্ত ঝরাচ্ছে আওয়ামী লীগ

চলতি বছরের প্রথম পাঁচ মাস জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশ রাজনৈতিক সহিংসতা ও দ্বন্দ্বে নিহত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে ২৭ জনই আওয়ামী লীগের। এই হিসাব মাবাধিকার সংগঠন আইন সালিস কেন্দ্রের (আসক)। তবে আসক দেশের বাইরে নিহত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হিসাবের মধ্যে ধরেনি। তাকে ধরলে আওয়ামী লীগের নিহতের সংখ্যা পাঁচ...বিস্তারিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল ১১১ বার

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে ঢাকার একটি আদালত। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়ানো হলো। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন। গত ১৬ মে একই আদালত...বিস্তারিত

ছেলের লাশ আনতে গিয়ে প্রাণ গেলো মা-সহ ২ জনের

বরগুনার আমতলীতে ছেলের লাশ আনতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের দুর্ঘটনায় মাসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাটি রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে ঘটেছে। ৎনিহতরা হলেন- মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) ও পুস্প বেগম (৬৫)। জানাগেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। শনিবার...বিস্তারিত

মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে দুদকের চিঠি

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ জুন) এসব চিঠি দেয়া হয়। এর আগে, দুদকের আবদনের প্রেক্ষিতে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গেল কুরবানির ঈদে...বিস্তারিত

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে। ভিন্ন মত থাকা সমাজের একটা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যেখানে একমত হতে হবে সেটি হচ্ছে, সত্য ও সঠিক তথ্য বলতে হবে। সত্য আগে স্বীকার করতে হবে। তারপর ভিন্ন মতামত দিতে হবে। তথ্যই যদি বিকৃতভাবে উপস্থাপন করা...বিস্তারিত

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা লোন অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের জন্য ৬৫ কোটি ডলার লোন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৬৩৮ কোটি ১৫ লাখ টাকা (প্রতি ডলার ১১৭.৫১ টাকা ধরে)। শনিবার (২৯ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড এই অর্থ অনুমোদন করে। সংস্থাটি জানায়, বাংলাদেশকে বে-টার্মিনাল গভীর সমুদ্রবন্দর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগে সহায়তা...বিস্তারিত

বাংলা ব্যান্ড সংগীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা

বাংলা ব্যান্ড সংগীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা “বিপ্লব প্রো খালিদ করিম” ভাই। (জন্মনাম, খালিদ আতাউল করিম) একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী যিনি রক ব্যান্ড দল প্রমিথিউসের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান গায়ক। তিনি একইসাথে সুরকার, গীতিকার, নেপথ্য গায়ক ও অভিনেতা হিসেবেও পরিচিত। ২০১৫ সালে গেইম নামক একটি চলচ্চিত্রে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। বিপ্লব ঢাকায় জন্মগ্রহণ করেন...বিস্তারিত

বিএনপির আন্দোলনকে ভুয়া বললেন ওবায়দুল কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় বড় কথা বলে। তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম, গয়েশ্বর বাবু কোথায় যান? কেউ জানে না।...বিস্তারিত

সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন

খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করুন, অন্যথায় আপনাদের যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। দেশের মানুষ তাকে অন্যায়ভাবে বন্দি অবস্থায় থাকতে দেবে না। শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে...বিস্তারিত

ছয় দশকেও অমলিন

টানা ৬ দশক সংগীতের সঙ্গে কাটিয়ে দেওয়ার রেকর্ড বিশ্বে খুবই বিরল। সেই অনন্য অর্জন নিজের জীবনের সাথে যুক্ত করেছেন নন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৯৬৪ সালের ২৪ জুন সিনেমার গানে প্রথম কণ্ঠ দেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শিল্পী জীবনের এই দীর্ঘ সফরে রুনা লায়লা ১৮টি ভাষায় গেয়েছেন ১০ হাজারের বেশি গান। নিজেকে...বিস্তারিত

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ...বিস্তারিত