fbpx

মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার

ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কদম আলী সড়ক (প্রেম রোড) এলাকার বাইতুন নাজাত জামে মসজিদের বাথরুমের ছাদ থেকে ওই ককটেল গুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে মসজিদের পরিচ্ছন্ন কর্মী মো. শরীফুল ইসলাম মসজিদের বাথরুমের ছাদ পরিষ্কার করার সময় একটি লাল রংয়ের...বিস্তারিত

বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল

বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। রোববার (০১ সেপ্টেম্বর) রুবেল ও তার স্ত্রী দোলা হোসেনের কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। রোববার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রুবেলের স্ত্রী দোলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নবজাতকের সঙ্গে মায়ের ছবি দিয়ে এ সুখবর জানিয়েছেন রুবেল নিজেই। যেখানে তিনি দোয়া চেয়েছেন সকলের...বিস্তারিত

আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩৮

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ৩৮ জন তালেবান জঙ্গি, ১০ জন নিরাপত্তা কর্মী ও ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার দেশটির কুন্দুজ শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোররাতে তালেবানের বহু অস্ত্রধারী কুন্দুজ শহরে দেশটির স্বাস্থ্য...বিস্তারিত

মানুষের জীবনমান উন্নত করতে আমরা সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

রফতানি তালিকায় আরো নতুন পণ্য যোগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষেই সরকার কাজ করছে। রোববার( ০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় শিল্পাঞ্চল গড়ে তোলার সময় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের...বিস্তারিত

‘ঢেলে দেই’ বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা

 সেই ভাইরাল হওয়া আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাত সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে। রোববার(০১ সেপ্টেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল। মামলার বাদী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহেরীর বিরুদ্ধে পিটিশন মামলার আবেদন জমা দিয়েছি।...বিস্তারিত

পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবেঃমাহফুজুর রহমান মিতা

 চট্টগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা বলেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন ইউনিট। এর ধারা বাহিকতা রক্ষা করতে হবে। শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগ কে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে নিজেকে জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও বিশ্বস্থ ভ্যানগার্ডে রুপান্তর করতে হবে। জননেত্রী...বিস্তারিত

পুলিশের ওপর হামলা বড় হামলার ‘টেস্ট কেস’: কাদের

স্থানীয় সরকারমন্ত্রীর প্রটোকল পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হামলাকারীরা ছোটখাটো ঘটনা দিয়ে টেস্ট কেস হিসেবে বড় ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে’। রবিবার সকালে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে মন্ত্রীর গাড়িবহর...বিস্তারিত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। কক্সবাজারের টেকনাফে আটক রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের স্বঘোষিত নেতা নুর মোহাম্মদকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে ওসি তদন্তসহ ৩জন পুলিশ আহত হয়েছেন। অবৈধ অস্ত্রসহ গুলিবিদ্ধ নূর মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার ভোরে উপজেলার হ্নীলা জাদিমোরা ২৭নং ক্যাম্পের পাহাড়ি এলাকায়...বিস্তারিত

পার্লামেন্ট স্থগিত: বৃটেনজুড়ে বিক্ষোভ

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট স্থগিত করায় এর প্রতিবাদ জানিয়ে বৃটেনজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করে স্লোগান দিয়েছেন ‘স্টপ দ্য ক্যু’। শনিবার দুপুরে ওই বিক্ষোভে মানুষের ঢল নেমেছিল মধ্য লন্ডনে। বিক্ষোভ আয়োজনকারীরা বলছেন, এতে যোগ দিয়েছিলেন প্রায় এক লাখ মানুষ। এ সময় তাদের হাতে ছিল নানা রকম স্লোগান সম্বলিত...বিস্তারিত

কেন অবহেলিত ইমরুল কায়েস?

আগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ২৬ অথবা ২৭ তারিখ দল ঘোষণার কথা থাকলেও, সাদমানের সাথে কে ওপেন করবেন সেটা নিয়ে ছিল সংশয়। তাই দল ঘোষণা করতে সময় নিয়েছে বিসিবি। সাদমানের সাথে কে ওপেন করবেন? অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে। সৌম্য ও লিটন এই দুইজনকে জায়গা দেওয়া হয়েছে দলে। এবারও উপেক্ষিত ইমরুল...বিস্তারিত

হিজরি নতুন বর্ষ শুরু, ১০ সেপ্টেম্বর পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে শনিবার (৩১ আগস্ট) ১৪৪১ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। আজ থেকে শুরু হয়েছে পবিত্র মহররম মাস, হিজরি নতুন বর্ষ। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে...বিস্তারিত

জামালপুরের ডিসির ভিডিও ছড়ানো ঠিক হয়নি : সুলতানা কামাল

জামালপুরের ডিসির আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তার মতে, ভিডিওটি ছড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তার মাত্রা অতিক্রম করা হয়েছে। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এই মত ব্যক্ত করেন সুলতানা কামাল। তিনি বলেন, জেলা প্রশাসকের খাস কামরায় সংঘটিত ঘটনায় কারও দোষ থাকলে বিচার প্রত্যাশিত হলেও ওই ভিডিওটি যারা ছড়িয়েছেন, তারা ব্যক্তিগত...বিস্তারিত

বিএনপিকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন তথ্যমন্ত্রী

পেট্রোলবোমা নিক্ষেপ করে ঘুমন্ত বাসযাত্রী, থেমে থাকা গাড়ির ঘুমন্ত চালক, অন্তঃসত্ত্বা মা, স্কুলফেরত শিশু-কিশোর, ইজতেমার মুসল্লিদের পুড়িয়ে মারাসহ দু’বারের শাসনামলে সহস্রাধিক মানুষ হত্যা আর চার হাজার গাড়ি পোড়ানোর জন্য বিএনপিকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ...বিস্তারিত

ফিলিস্তিনিদের বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী

গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এতে আহত হয়েছেন অন্তত ৭৫ জন। এদের মধ্যে কয়েকজনের আবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার জুমার নামাজের পর সাপ্তাহিক বিক্ষোভের অংশ হিসেবে গাজার ইসরাইল সীমান্তে জড়ো হয় শত শত ফিলিস্তিনি। এসময় বিক্ষোভকারীদের দমাতে সীমান্তের ওপার থেকে নির্বিচারে গুলি চালায় ইহুদি বাহিনী। আহতদের উদ্ধার করে গাজার বিভিন্ন...বিস্তারিত

যে সংখ্যায় নাগরিকত্ব বাতিল হয়েছে, সেটা প্রত্যাশার চেয়ে অনেক কম: বিজেপি নেতা

ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের তালিকা প্রকাশ করা হলেও এতে সন্তুষ্ট নন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। ১৯ লাখ লোককে তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে ভুল হিসাবে আখ্যায়িত করে রাজ্যটির অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, আরও বেশি অবৈধ অভিবাসী বাদ দেয়া উচিত। কাজেই রাজ্য থেকে প্রতিটি বিদেশি নাগরিককে উচ্ছেদ করার লড়াই চালিয়ে যাবে বিজেপি। ভারতীয় সংবাদ...বিস্তারিত

রোহিঙ্গাদের নিয়ে আক্ষেপ করে যা লিখলেন শিল্পী আসিফ

এবার রোহিঙ্গাদের নিয়ে আক্ষেপ করে নিজের ফেসবুক পেজে যা লিখলেন জনপ্রিয় পপ ধারার কন্ঠ শিল্পী আসিফ আকবর। —- আসিফের স্টেটাস — জাতি হিসেবে আমরা ইস্যু প্রিয়, সেই সঙ্গে বিভক্তও বটে। যারা এই জাতিকে নিয়ে ডিভাইড এন্ড রুলস পদ্ধতিতে খেলেছে, তারা সবসময় সফল হয়েছে।তারা জানে মূল বিষয় থেকে এই জাতির দৃষ্টি সরানো কঠিন কোন কাজ নয়।...বিস্তারিত

পাকিস্তানি সেনার পোশাকে পরে মোদিকে কড়া বার্তা আফ্রিদির

ইসলামাবাদ, ৩১ আগস্ট- গত কয়েকদিন ধরেই কাশ্মীরিদের পাশে থাকার কথা বলে চলেছেন আফ্রিদি। তিনি আগেই জানিয়েছিলেন, শুক্রবার করাচির কায়েদ-ই-আজম সমাধিতে হাজির থাকবেন। তবে তিনি যে পাকিস্তানি সেনার পোশাক পরে সেখানে চলে আসবেন, কে জানত! গত কয়েকদিন ধরেই কাশ্মীর নিয়ে একের পর এক উত্তেজক মন্তব্য করে চলেছেন পাকিস্তানের তারকার ক্রিকেটার। শুক্রবারও তার অন্যথা হল না। এবার...বিস্তারিত

মানুষের শরীরের ১১ ভাগ আয়রনের চাহিদা পূরণ করে খেজুর

পুষ্টিবিদদের মতে একজন সুস্থ মানুষের শরীরের ১১ ভাগ আয়রনের চাহিদা পূরণ করে খেজুর। খেজুরের পুষ্টিগুণ খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় চারটি বা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মি.লি. গ্রাম ক্যালসিয়াম, ২.৮ গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর খাওয়ার...বিস্তারিত

আসাম সচিবালয় ও বিধানসভা এলাকায় ১৪৪ ধারা জারি

আজ শনিবার জারির আসাম রাজ্যে প্রকাশিত হলো নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। এতে স্থান পেয়েছে তিন কোটি ১১ লাখ নাগরিকের নাম। বাদ পড়েছেন ১৯ লাখ ছয় হাজার নাগরিক। এরইমধ্যে বিশৃঙ্খলার আশঙ্কায় আসামজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এ ছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এর আগে গত বছরের ৩০ জুলাই নাগরিকপঞ্জির যে খসড়া...বিস্তারিত

কয়দিন পরেই পৃথিবীর মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হলে শেখ হাসিনাকে সময় দিতে হবে। অব্যাহতভাবে দেশ পরিচালনার দায়িত্ব যদি বাংলাদেশের জনগণ তাকে দেন তাহলে কয়দিন পরেই মালয়েশিয়া সিঙ্গাপুরের বদলে যাবার গল্প কেউ শুনবেনা। পৃথিবীর মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি...বিস্তারিত