fbpx

পাকিস্তান আমাদের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: চায়না জেনারেল সু কিলিয়াং

এক বিবৃতিতে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং বলেছেন, পাকিস্তান আমাদের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু । কাশ্মীর নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে তিনি এ বিবৃতি দিয়েছেন । ভারত শাসিত কাশ্মিরে বিদ্যমান পরিস্থিতি ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চীন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানান চায়না সামরিক বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা। ক’দিন...বিস্তারিত

টাকা পরিশোধ করলেই হলমার্ক ব্যবসা করতে পারবে: অর্থমন্ত্রী

হলমার্কসহ ঋণ কেলেঙ্কারিতে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ শোধ দিয়ে ব্যবসার সুযোগ দেয়া হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে (৪সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হলমার্ক টাকা দিবে, সবাই টাকা দিবে, এটা বিশ্বাস রাখেন- যারা আছেন তাদের নিয়েই ব্যবসা করতে চাই। আমরা চাই আমাদের টাকা দিয়ে...বিস্তারিত

খালেদার মুক্তির দাবিতে পোস্টার লাগালেন রিজভী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় ১৯ মাস ধরে কারাগারে বন্দী। দলীয় প্রধানের মুক্তির দাবিতে নানারকম কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে, প্রেসক্লাব, শান্তিনগর, কাকরাইল, মতিঝিল, শাহবাগ, এলিফেন্ট রোড, বনানী, উত্তরা, শ্যামলী, কল্যানপুর, পুরান ঢাকাসহ প্রায় শতাধিক স্পটে বিক্ষোভ মিছিল করেছেন। এবার তিনি নিজেই প্রিয়...বিস্তারিত

ভারতে ১০০ কিলোমিটারের ভিতরে চীনা সেনাদের প্রবেশ

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে ১০০ কিলোমিটারের ভিতরে প্রবেশ করে চীনা সেনারা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের অরুনাচল প্রদেশের সীমানা পেরিয়ে ঢোকার জন্য চীনা সেনারাদইমরু নাল্লাহ নামক এলাকায় একটি কাঠের সেতুও তৈরি করে। ইন্ডিয়া টিভির খবরে বলা হয়েছে, চীনা সেনাদের ভারত সীমান্তের...বিস্তারিত

মাত্র ২৫ দিনের সন্তান রেখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মা

মাত্র ২৫ দিনের সন্তান রেখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন চামেলি আক্তার (২০) নামে এক মা। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামে। বুধবার সকালে রাজধানীর মগবাজারের রাজমনো স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে গৃহবধূর মরদেহ পৌঁছালে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। চামেলি আক্তার...বিস্তারিত

ব্রেক্সিট নিয়ে সংসদীয় সংকটে বৃটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিট নিয়ে সংসদীয় সংকটে পড়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃটিশ পার্লামেন্টে বারবার পরাজিত হচ্ছেন তিনি। যার ফলে ব্রেক্সিট নিয়ে বৃটেনের রাজনৈতিক সঙ্কট চরম এক অবস্থায় পৌঁছেছে। সাম্প্রতিক ইতিহাসে এটা নজিরবিহীন। বুধবার রাতে দু’দফা তিনি হাউজ অব কমন্সে পরাজিত হয়েছেন। তার আনা আগাম নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কমন্স। অন্যদিকে বিরোধীদের আনা চুক্তিবিহীন ব্রেক্সিট বন্ধের প্রস্তাব পাস হয়েছে।...বিস্তারিত

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন। বুধবার (০৫ সেপ্টেম্বর) রাতে আকস্মিক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি। এদিকে, আল জাজিরাসহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি রাজধানী কায়রোর দক্ষিণের গিজা শহরের একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা...বিস্তারিত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের মাস্টারপ্ল্যানের একটি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রেজেন্টেশন দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। ২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০ একর জমিতে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার আসনবিশিষ্ট চারটি হল থাকবে,...বিস্তারিত

৪ বিজিপি সদস্যকে হস্তান্তর

টেকনাফে অস্ত্রসহ আটক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দিয়ে আজ বুধবার দুপুরে তাদের হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ২৫ আগষ্ট টেকনাফের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছিল চার বিজিপি সদস্যকে। আজ দুপুর ১২টায় বিজিবি ও বিজিপি পাতাকা...বিস্তারিত

ডেঙ্গু জ্বরে মারা গেলেন ভিকারুননেসার ছাত্রী অস্মিতা

ভিকারুননেসা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অস্মিতা ডেঙ্গু আক্রান্ত অবস্থায় বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে মারা গেছে। অস্মিতার মা কবি ছড়াকার হেনা নুরজাহান এবং বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপু। অস্মিতার পৈতৃক বাসা ঢাকার আজিমপুরে। সম্প্রতি সে, তার বাবা-মা ও একমাত্র ছোটবোন...বিস্তারিত

লন্ডনে ভারতীয় হাইকমিশন ভবনে ডিম, টমেটো ও জুতা নিক্ষেপ

লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে আজ। এ সময় বিক্ষোভকারীরা হাইকমিশনের ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, পাথর, বোতল ছুড়েছেন। এতে বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরে স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার এই বিক্ষোভ হয়। এতে প্রায় ১০ হাজার পাকিস্তানি বংশোদ্ভূত বৃটিশ অংশ নেন। গত কয়েক সপ্তাহের মধ্যে এটি এমন দ্বিতীয় বিক্ষোভ। রিপোর্টে বলা হয়েছে, বৃটেনের...বিস্তারিত

কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি না হলেও পরে ড. কামাল হোসেন জানান, সমসাময়িক ইস্যুতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল দশটার কিছু পরে বিএনপির স্থায়ী কমিটির...বিস্তারিত

মুসলিম সন্দেহে গণপিটুনিতে ঠাকুর নিহত

ভারতের রাজধানী দিল্লিতে সাহিল সিং (২৩) নামে এক ঠাকুরকে মুসলিম সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। দিল্লির মৌজপুর অঞ্চলের পণ্ডিতদের জন্য নির্ধারিত রাস্তায় সাহিল সিংকে হাঁটতে দেখে পণ্ডিতরা। তারা তাকে মুসলিম ভেবে বেধড়ক মারধর করে। ফলে পণ্ডিতদের গণপিটুনিতে মারা যায় সাহিল সিং। পণ্ডিত সুনীল সিংয়ের বড় ছেলে সাহিল সিং বাবার ব্যবসা প্রতিষ্ঠানের দেখাশোনা করতো। জানা...বিস্তারিত

ধর্ষণের অভিযোগে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে নৈশপ্রহরী তাজুল ইসলামের মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে (৩১) গ্রেফতার  করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ওসি মো. শাহ আলম। তিনি জানান, উপজেলার উয়ারুক বাজারের নৈশপ্রহরী তাজুল ইসলাম বিকেলে থানায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা সোহেল ওই...বিস্তারিত

কে হবেন বিরোধীদলীয় নেতা? জিএম কাদের নাকি রওশন এরশাদ

কে হবেন বিরোধীদলীয় নেতা? জিএম কাদের নাকি রওশন এরশাদ। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে আবারো তৈরি হয়েছে মতবিরোধ। এরইমধ্যে বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকেই বেছে নেয়া হচ্ছে বলে জানান পার্টির মহাসচিব। ২২ টি আসনে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মত...বিস্তারিত

দেশের সব কারাগারের অভ্যন্তরে ‘ভার্চুয়াল কারাগার’ স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব কারাগারের অভ্যন্তরে ‘ভার্চুয়াল কারাগার’ স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্ধর্ষ আসামিদের কারাগার থেকে আদালতে টানাটানি করতে যাতে না হয় সেজন্য সব কারাগারে এ ব্যবস্থা রাখতে হবে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...বিস্তারিত

“বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এক লাখের বেশি রোহিঙ্গা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছে”

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাসপোর্ট, এনআইডি এবং সর্বশেষ স্মাট কার্ড পাওয়া ঠেকাতে চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ৩৮টি উপজেলাকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলার যে কোনো নাগরিকের পাসপোর্ট, এনআইডি কার্ডের জন্য জানানো আবেদন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটিকে পর্যালোচনা করে রিপোর্ট দিতে হবে। পুরাতন...বিস্তারিত

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারী আটক

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংকালে লেফন্ট্যান্ট কমান্ডার মো. সোহেল রানা জানান, সোমবার বিকালে টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নাজির পাড়ায় ক্রেতা সেজে ইয়াবা উদ্ধার অভিযানে যায়। ইয়াবা বিক্রিকালে ধৃত ইমাম হোছন ও...বিস্তারিত

দেশের সব মহাসড়কে টোল বসানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

সেতু বা ব্রিজের মত দেশের সব মহাসড়কে টোল বসানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে টোলের মাধ্যমে আদায় করা অর্থ মহাসড়কের মেরামত বা উন্নয়নে ব্যবহার করতেও নির্দেশ দেন তিনি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠকে দেশের ২১টি মহাসড়কে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প...বিস্তারিত

বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত চেয়ে মোনাজাত করা সেই মহিলা লীগ নেত্রী ক্ষমা চাইলেন

বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গাজীপুর মহানগর মহিলা লীগ নেত্রী জোসনা বেগম মোনাজাত করেছিলেন। সেখানেই বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত চেয়ে তিনি মোনাজাত করেন। আর এই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে জোসনা বেগম এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন। সোমবার (০২ সেপ্টেম্বর)...বিস্তারিত