fbpx

প্রভাবশালীরা নামে-বেনামে কত টাকা আত্মসাৎ করেছেন তার হিসাব হচ্ছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে-বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন, তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং...বিস্তারিত

বিদ্যুৎ-জ্বালানির যেখানেই হাত দেই, সেখানেই দুর্নীতি: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, তেল দেয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেখানেই হাত দেয়া হচ্ছে, সেখানেই দুর্নীতি। পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেয়া হবে। বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়...বিস্তারিত

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন, সরকার পতনের আন্দোলনে রূপ নিলে গত ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্য অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১)...বিস্তারিত

কঙ্গনাকে হত্যার হুমকি

বলিউড কেরিয়ারে অনেকদিন থেকেই বলতে গেলে খরা চলছে অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌতের। এদিকে সামনেই তার ছবি এমার্জেন্সি মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার প্রচারনা নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী । তবে শিখ সম্প্রদায়ের দাবি, এখানে দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। এর আগেই তারা ছবি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন। এবার তো...বিস্তারিত

এবার ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা-ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন...বিস্তারিত

মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয়ে প্রবেশের চেষ্টা করায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। খবর আনন্দবাজারের। মঙ্গলবার (২৭ আগস্ট) মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের মাথা ফেটে...বিস্তারিত

আরাফাত আটক

বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন। চিত্রনায়ক ফারুক মারা গেলে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। ২০২৩...বিস্তারিত

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত। আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, আরজি করকাণ্ডে উত্তাল রাজ্য। এর তীব্র নিন্দা করেছেন টালিউড ও বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যেই টালিউড অভিনেত্রী শ্রীলেখাও প্রতিবাদ...বিস্তারিত

বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিলো চীন

বাংলাদেশে চলমান বন্যাকবলিত মানুষদের পাশের দাড়িয়েছে চীন সরকার। বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি। আজ রোববার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুদানের চেক তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, চীনা রেড ক্রসও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের...বিস্তারিত

খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি জায়েদ খান, জয় ও সাজু খাদেম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ...বিস্তারিত

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন। আজ রোববার বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা...বিস্তারিত

সম্পদের পাহাড় গড়েছেন আছাদুজ্জামান মিয়া, তদন্তে দুদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার গাড়ি, বাড়ি, প্লট, ফ্ল্যাট-কী নেই। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়; স্ত্রী, ছেলে-মেয়ে এবং শ্যালক-শ্যালিকার নামেও গড়েছেন বিপুল সম্পত্তি। অভিযোগ রয়েছে, ডিএমপিতে ‘ঘুষ’ এবং বদলি বাণিজ্যে গড়ে তুলেছেন এসব সম্পদ। তার বিপুল সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুকক)। যুগান্তরের অনুসন্ধানি প্রতিবেদনে এসব তথ্য...বিস্তারিত

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বদলিরা হলেন- ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানায়, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো....বিস্তারিত

নতুন গান ‘বিজয় উল্লাস’ নিয়ে হায়দার হোসেন

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। গানে গানে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরেন। তার বেশ কিছু গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এই শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের জন্য নতুন গান বেঁধেছেন এই শিল্পী। গানের শিরোনাম ‘বিজয় উল্লাস’। গানটি লেখা ও সুর হায়দার হোসেনের নিজের। গানটির সংগীত পরিচালনা...বিস্তারিত

ত্রিপুরা প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বন্যার মূল কারণ: তারেক রহমান

বন্যার মূল কারণ প্রতিবেশী দেশ ভারতের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনও কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়। বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। হঠাৎ...বিস্তারিত

ডিজিএফআই দিয়ে বিচারপতি সিনহাকে দেশত্যাগে বাধ্য করেন শেখ হাসিনা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কী কী ঘটেছিল তার সঙ্গে। সংবিধানের ষোড়ষ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য...বিস্তারিত

ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য?

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে। আর তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও উঠেছে। এখনো ভারতে রয়েছেন...বিস্তারিত

শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা

ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুকে (৫২) আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এ মামলাটি করেন। নগরকান্দা থানার...বিস্তারিত

হত্যা মামলার আসামি হলেন ফেরদৌস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের...বিস্তারিত

শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে

শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি)...বিস্তারিত