fbpx

অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা

ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন ২৬ বছরের এক শিক্ষিকা। এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের গান্ধীনগরে। জানা গেছে, গত এক বছর ধরে ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত শিক্ষিকা। এ কারণে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষও তাদের ভর্ত্‍‌সনা করে। গত শুক্রবার বিকাল থেকে খোঁজ মিলছে না কিশোরটির। নিখোঁজ সেই শিক্ষিকাও।...বিস্তারিত

মুসলমানরা অস্ত্র সংগ্রহের জন্য মসজিদে যায়: বিজেপি নেতা

মুসলমানরা নামাজের পরিবর্তে অস্ত্র সংগ্রহের জন্য মসজিদে যায় বলে মন্তব্য করেছেন ভারতের কার্নাটক রাজ্যের বিজেপি নেতা এবং সংসদ সদস্য রেনুকাচারিয়া। সোমবার কার্নাটকে একটি র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রেনুকাচারিয়া কার্নাটাকার মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্বরত আছেন। ভারতের নাগরিকত্ব আইনের সমর্থন করে ওই র‍্যালিতে রেনুকাচারিয়া বলেন, মুসলামানরা মসজিদে নামাজের পরিবর্তে অস্ত্র সংগ্রহ করতে...বিস্তারিত

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় স্থানীয় এক কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাবিথের সমর্থকদের। তারা জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১ঃ৩০ টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন তাবিথ আউয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে...বিস্তারিত

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে তিনটি রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২১ জানুয়ারি) রাতে এই হামলা চালানো হয়। বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে। রকেট হামলার পরপরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক...বিস্তারিত

পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে সিনেমা তৈরি

পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়া তুরস্কের স্বাধীনতা যুদ্ধেও ভারতীয় মুসলমানরা উসমানি খলিফা তথা তুরস্ককে জোরালোভাবে সমর্থন করে। ব্রিটিশ সরকারকে চাপে রাখতে ভারতীয় উপমহাদেশব্যাপী শুরু হয় খিলাফত আন্দোলন। এছাড়াও তুরস্কের স্বাধীনতা যুদ্ধে আর্থিক সাহায্য হিসেবে ভারতীয় উপমহাদেশের মুসলিম নারীদের স্বর্ণালংকার প্রেরণের ঘটনা দুই মুসলিম জাতির...বিস্তারিত

নিজের সম্পর্কে ট্রল নিয়ে মুখ খুললেন তারিক মুনাওয়ার

নিজের দেয়া  বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়ে কথা বললেন মাওলানা তারিক মুনাওয়ার । গতকাল নিজের ফেসবুক পেজে লিখেন, `আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন আমার কিছু আলোচনা কাটিং করে ভুল তথ্য দিচ্ছে এবং তথ্য সন্ত্রাস চালাচ্ছে । সুতরাং সতর্ক থাকতে হবে’। এর আগে, তারিক মুনাওয়ারের দেয়া বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়...বিস্তারিত

পর্তুগালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত

পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। লিসবনের বাংলা মার্কেটখ্যাত মার্টিম মনিজে গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল...বিস্তারিত

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, নিহত আনোয়ার হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১...বিস্তারিত

সিরিয়ায় রাশিয়ান সেনাদের আটকে দেয় মার্কিন সেনারা

সিরিয়ার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণে থাকা একটি তেলক্ষেত্রে প্রবেশের সময় রুশ সেনাদের আটকে দিয়েছেন মার্কিন সেনারা। ১৮ জানুয়ারি পথরোধের পর তাদের ফিরে যেতে বাধ্যও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদসংস্থা আনাদালু এজেন্সি। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হাসাখা প্রদেশের রুমাইলান তেলক্ষেত্র নিয়ে দেশ দুটির মধ্যে চলমান বিবাদের মধ্যেই এমন ঘটনা ঘটলো। স্থানীয় সূত্রের...বিস্তারিত

আশির দশকে লালদীঘি ময়দানে হত্যা মামলায় ৫ পুলিশের মৃত্যুদণ্ড

এরশাদবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার ঘটনায় দায়ের করা ‘চট্টগ্রাম গণহত্যা’ মামলার রায় প্রদান করা হয়েছে। রায়ে তৎকালীন ৫ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিভাগীয় বিশেষ জজের অতিরিক্ত দায়িত্বে থাকা চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কোতোয়ালী থানার...বিস্তারিত

চীনে প্রাণঘাতি ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ

চীনে প্রাণঘাতি করোনা-ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে অন্তত তিনজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এ অবস্থায় সিঙ্গাপুর, হংকং এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। চীনে দ্রুতই ছড়িয়ে পড়ছে মারাত্মক করোনা...বিস্তারিত

ভারত তেল না কিনলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো: মাহাথির

পাম তেল কেনা বন্ধ করার জবাবে ভারতের বিরুদ্ধে কোন বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নিতে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার সাংবাদিকদের মাহাথির বলেন, ভারতের পাম তেল কেনা বয়কটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মালয়েশিয়া ছোট একটি দেশ। মাহাথির বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে। এর আগে...বিস্তারিত

১ ফেব্রুয়ারি রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা

আগামী ১ ফেব্রুয়ারি রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এ ছুটির নির্দেশ দেয়া হয়। রোববার (১৯ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এ ছুটির কথা বলা হয়েছে। নির্দেশনায় ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন...বিস্তারিত

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের এক প্রতিনিধি দল। সোমবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয় তারা এই বৈঠকে বসেন। বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। অন্যদিকে মিলারের নেতৃত্বে এই প্রতিনিধি...বিস্তারিত

কাবা শরিফের আঙিনায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালনে আসা হজযাত্রীদের সুবিধার্থে কাবা শরিফের আঙিনায় তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা। নির্মানাধীন একটি ছাতার নিচেই অবস্থান করতে পারবেন ২৫০০ ধর্মপ্রাণ মুসল্লি। মক্কার বাইতুল্লাহ চত্বর থেকে প্রায় ৩০ মিটার উচ্চতায় স্থাপন করা হচ্ছে এ ছাতা। মুসল্লিদের রোদের তীব্রতা থেকে সুরক্ষা দিতেই নির্মাণ করা হচ্ছে এই...বিস্তারিত

রাজধানীতে নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

রাজধানী থেকে নব্য জেএমবির আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃতদের একজন হলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্র জামাল উদ্দিন রফিক (২৬) ও পেশায় গাড়িচালক আনোয়ার হোসেন (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান গত রাত...বিস্তারিত

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ আগুন

ফের ভয়াবহ আগুন লেগেছে ভারতের রাজধানী দিল্লিতে। সোমবার সকালে দিল্লির পরিবহণ দফতরে এ আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। তড়িঘড়ি অফিস খালি করে দেয়ার চেষ্টা চলছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে চারদিক। ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, সপ্তাহের প্রথম দিনে অফিসে যোগ দেবেন কর্মীরা, ঠিক সেই সময়ই চরম উত্তেজনা ছড়াল দিল্লির সিভিল লাইন এলাকায়।...বিস্তারিত

আগামী শুক্রবার ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন

আগামী ২৪ জানুয়ারি শুক্রবার রাজধানী ঢাকায় ২০তম ইকরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) আয়োজনে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে গুলিতে দুই পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় রবিবার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। হাওয়াই নিউজ নাউ জানিয়েছে, ঐ হামলাকারী একটি বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। হাওয়াই নিউজ নাউ’র ভিডিওতে বেশ...বিস্তারিত

‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে’

ঢাকায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে সারাদেশে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কিছু অঞ্চলে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দুই...বিস্তারিত