fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ইসরায়েলের গোপন অভিযান নিয়ে যা বললেন মোসাদপ্রধান

দীর্ঘ সময় ধরে ইসরায়েলি গোয়েন্দারা কীভাবে ইরানে গোপন অভিযান চালিয়ে আসছেন, তার বিশদ বিবরণ তুলে ধরেছেন সেখানকার গোয়েন্দা বাহিনী মোসাদের সদ্য বিদায়ী প্রধান ইয়োসি কোহেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু আর্কাইভে ঢুকে কীভাবে হাজার হাজার নথি বের করে নেওয়া হয়েছে, তার রোমহর্ষ বর্ণনা দিয়েছেন তিনি। ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা ধ্বংস এবং একজন পরমাণুবিজ্ঞানী হত্যায় ইসরায়েলের...বিস্তারিত

৭০ শতাংশ অঞ্চলই এখন তালেবানের দখলে : জাতিসংঘ

আফগানিস্তানের ব্যাপক অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছেন তালেবান। দেশটির ৪০৭টি জেলার মধ্যে ৯০টি জেলা পুরোপুরি তালেবানের নিয়ন্ত্রণে। আরও ২৬৩টি জেলায় (পুরো দেশের ৬৬ শতাংশ) তাদের সক্রিয় প্রকাশ্য উপস্থিতি আছে। তালেবানের শক্তি সম্পর্কে আগে যা ধারণা করা হতো, এটি তার চেয়ে অনেক বেশি। অন্যদিকে, আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়ে ৬৪টি জেলা। বাকি অঞ্চলগুলো তালেবান ও সরকারি বাহিনী একে...বিস্তারিত

সাকিব স্ট্যাম্পে লাথি মারলেন,তেড়ে আসলেন সুজন

ক্রিকেট মাঠে নানা কারণে বিতর্কিত সাকিব আল হাসান। কখনো কখনো আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা গুণেছেন, আবার কখনো কখনো খারাপ আচরণের কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি। আজও একই ঘটনার জন্ম দিলেন সাকবি আল হাসান। আম্পায়ারের দুটি আলাদা সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাম্পে লাথি ও আছাড় মারেন তিনি। এরপর আবার বৃষ্টির কারণে ওভারের এক বল বাকি থাকতে...বিস্তারিত

ইমরান খানের সাবেক সহকারীর হাতে থাপ্পড় খেলেন এমপি

পাকিস্তানে একটি টিভি চ্যানেলে টক শোতে সংসদ সদস্যকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ সহকারী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফেরদৌস আশিক আওয়ান পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আবদুল কাদির খান মান্দোখেলের সঙ্গে...বিস্তারিত

​স্ত্রীর সাথে অভিমানে নিজের পুরুষাঙ্গ কাটলেন স্বামী

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মুনতাজ আলী (৫০) নামের এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। আহত অবস্থায় প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুনতাজ আলী ওই গ্রামের মুঞ্জল মণ্ডলের...বিস্তারিত

রাজশাহীতে আজ থেকে ৭ দিনের ‘লকডাউন’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। গতকাল বৃহস্পতিবার জেলা সার্কিট হাউসে রাত ৯টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বিভাগীয় কমিশনার মো: হুমায়ুন কবীর। বিভাগীয় কমিশনার বলেন, ‘বেশ কয়েক...বিস্তারিত

হামাসের আওতায় ইসরায়েলি সামরিক বিমানবন্দর

পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। সম্প্রতি স্থানীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। জেনারেল আমিকাম নুরকিন জানান, মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো। কারণ এ বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। বিমান বাহিনী প্রধান...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম ফেডারেল বিচারক নিয়োগ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। তার নিয়োগের প্রস্তাব ৮১-১৬ ভোটে পাস হয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে। বৃহস্পতিবার (১০ জুন) এঘটনা ঘটেছে বলে শুক্রবার (১১ জুন) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশির সঙ্গে আরও নয়জন বিচারককে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং...বিস্তারিত

ম্যাক্রোঁকে থাপ্পড় মারা যুবকের কারাদণ্ড

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মারা ২৮ বছরের যুবক ড্যামিয়েন টারেলকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন। এর আগে নিজেকে ‘দেশপ্রেমিক’ বলে বর্ণনা করেছিলেন ওই যুবক। খবর এপির। আদালত জানিয়েছে, টারেল কোনোদিন নির্বাচন করতে পারবেন না। এছাড়া আগামী পাঁচ বছর পর্যন্ত কোনও অস্ত্রেরও মালিক হতে পারবেন না। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে একটি...বিস্তারিত

আবারও উত্তপ্ত জেরুজালেম

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আবারও উত্তপ্ত জেরুসালেম। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমে সমর্থকদের মিছিলের অনুমতি দিয়েছে তেল আবিব। এ সিদ্ধান্তের বিরোধিতায় বৃহস্পতিবার (১০ জুন) ওল্ড সিটির দামেস্ক গেটে অবস্থান নেন কয়েকশ ফিলিস্তিনি। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে স্টান গ্রেনেড ও জলকামান ছোঁড়ে ইসরায়েলি...বিস্তারিত

মাত্র ১ টাকা পারিশ্রমিক নিলেন শুভ,কিন্তু কেন ?

সিনেমায় আরিফিন শুভর পারশ্রমিক সাধারণত ধরা হয় দশ লাখ থেকে। সেটা গল্প বেধে দ্বিগুণও হয়। সেই শুভই কিনা এবার মাত্র ১ টাকা পারিশ্রমিকে বিগ বাজেটের ছবিতে অভিনয় করলেন! সকাল থেকে খবরটি গণমাধ্যমের বরাতে ছড়িয়ে পড়লে শুভকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমা বানাচ্ছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এই ছবিটিই...বিস্তারিত

সবাই বলছে টিকা দেবে,কিন্তু কেউ দিচ্ছেনা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে। কিন্তু হাতে আসছে না। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ওষুধ উৎপাদনকারীদের পক্ষ থেকে ১৪ হাজার কেজি জীবন রক্ষাকারী ওষুধ অনুদান হিসেবে ফিলিস্তিনকে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

ভারতে সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬১৪৮

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ...বিস্তারিত

থাপ্পড় খেয়ে যা বললেন ম্যাকরন

সম্প্রতি জনসংযোগে গিয়ে এক ব্যক্তির হাতে থাপ্পড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এ ঘটনায় তোলপাড় চলছে দেশটিতে। এবার সেই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ফরাসি প্রেসিডেন্ট। ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ‘গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ আছে, তবে নির্বুদ্ধিতার সাথে সহিংসতা যুক্ত হলে তাকে প্রশ্রয় দেওয়া যায় না। আমি বরাবরই সাধারণ মানুষের কাছাকাছি আসাটাকে গুরুত্বপূর্ণ মনে করি। অনেক সময়ই...বিস্তারিত

বাসায় বসে কাজ করার সুযোগ দিচ্ছে ফেসবুক

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বব্যাপী ঘরে বসে কাজ করেছে মানুষ। সে কার্যক্রমের স্থায়ীত্ব দিচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য নতুন এক সুযোগ নিয়ে এলো তারা। ফেসবুক কর্মকর্তারা অফিসে না গিয়েও কাজ করতে পারবেন। গতকাল বুধবার (৯ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ফেসবুক। জানা যায়, সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১৫ জুন। দীর্ঘদিন অফিসে না এসেও কাজ করতে পারবেন...বিস্তারিত

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা

সারা বিশ্বের বসবাস যোগ্য ১৪০টি শহরের মধ্যে ১৩৭ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা অবস্থান করছে চতুর্থ নম্বরে। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বসবাসযোগ্য শহরের জরিপে এ তথ্য উঠে এসেছে। এ বছর ৩৩ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে সর্বশেষ ঘোষিত তালিকার চেয়ে একধাপ এগিয়েছে ঢাকা। ২০১৯ সালে তালিকার ১৩৮ নম্বরে থাকলেও...বিস্তারিত

আল-আকসায় নামাজ আদায় করব: হিজবুল্লাহ’র মহাসচিব

জেরুজালেম আল-কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল-মানার টেলিভিশন প্রতিষ্ঠার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মাহর সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে...বিস্তারিত

নাটোরে ৭ দিনের কঠোর লকডাউন

নাটোরে আজ থেকে সাত দিনের ফের কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন। সোমবার গভীর রাতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। তবে লকডাউন চলাকালে জরুরি পণ্যসেবা সরবরাহ চালু থাকবে। ভার্চুয়াল এই সভায় স্থানীয় এমপি, মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও...বিস্তারিত

‘ফেরাউন,আমলাতন্ত্রের বাইরে যেতে পারেনি-পরিকল্পনামন্ত্রী

ফেরাউন, খলিফার আমলেও কেউ আমলাতন্ত্রের বাইরে যেতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৮ জুন) শেরেবাংলা নগরে একনেক সভায় সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের অনুমোদনের সময় এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়। এর বিকল্পও নেই। আমলাতন্ত্রের বাইরে কেউ যেতে পারেনি।’ তিনি উদাহরণ দিয়ে বলেন,...বিস্তারিত

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দিল সিরিয়া

রাজধানী দামেস্কের উপর ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (৮ জুন) এ ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন সামরিক কর্তা ব্যক্তিরা। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বলছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী লেবাননের আকাশসীমা থেকে...বিস্তারিত