fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

সবার জন্য উন্মুক্ত হচ্ছে না স্বপ্নের পদ্মা সেতু

পদ্মা সেতু উদ্বোধনের দিন সর্বসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন। উদ্বোধনের পর দিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে। বুধবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মঞ্জুর হোসেন বলেন, ২৫ জুন সকাল...বিস্তারিত

ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

৩৬ ঘণ্টার জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি আজ (বুধবার) রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে। ফলে বাংলাদেশের ফুটবল ভক্তরা সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং জমকালো ট্রফিটি প্রত্যক্ষ করার সুযোগ পেতে যাচ্ছেন। ১৯৯৮ সালের ফরাসি বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুসহ সাত সদস্যের ফিফা প্রতিনিধি দল একটি চার্টার্ড ফ্লাইটে ফিফা আসল বিশ্বকাপ ট্রফিটি নিয়ে ঢাকায় আসছেন। বুধবার (৮ জুন) বেলা ১১টায় হযরত শাহজালাল...বিস্তারিত

‘হত্যার উদ্দেশ্যেই জোনায়েদ সাকীর ওপর হামলা’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এ হামলা নারকীয় এবং...বিস্তারিত

সীতাকুণ্ডের আগুন ৮৭ ঘণ্টা পর নিভলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৭ ঘণ্টা পর নিভেছে। বুধবার (৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই, তবে ধোঁয়া আছে একটু একটু। ধোঁয়া বের হওয়া স্থানগুলো থেকে...বিস্তারিত

হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

জধানীর হাতিরঝিল এলাকা থেকে এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে পুলিশ প্লাজার উল্টো দিকে হাতিরঝিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাংবাদিকের নাম আবদুল বারি। তিনি ডিবিসি নিউজের প্রডিউসার। লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি এসএম কামরুজ্জামান। তিনি জানান, আবদুল বারির দেহে বহু আঘাতের চিহ্ন রয়েছে। গলায়...বিস্তারিত

চিন্তামুক্ত শাহরুখ-গৌরী

সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান প্রায় উধাও হয়ে গেছিলেন। মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খানের গ্রেপ্তারের পর নিজেকে গোপন রেখেছিলেন তিনি। তবে অতীতের গ্লানি ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছেন শাহরুখ খান। ইন্সটাগ্রামে এখন যেন তারই রেশ চলছে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন স্ত্রী গৌরি খান। পেশায় ফ্যাশন ডিজাইনার শাহরুখ-পত্নীর...বিস্তারিত

মার্কিন অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ ৬১ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ নতুন করে আরও ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম ছাড়াও প্রথম সারির মার্কিন প্রতিরক্ষা এবং গণমাধ্যম কর্মকর্তাদের টার্গেট করে নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মস্কো। খবর রয়টার্স ও রিপাবলিক ওর্য়াল্ডের। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এক বিবৃতিতে...বিস্তারিত

চট্টগ্রামের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় গভীর শোক নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চট্টগ্রামের কাছে একটি কন্টেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় অনেক হতাহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য তার সদিচ্ছা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

সীতাকুণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে:এবি পার্টি

আজ এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সীতাকুন্ড বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উপুর্যুপুরি মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম সদস্য সচিব ও মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বিএম নাজমূল হক।...বিস্তারিত

৮৯ বার সাগর-রুনি হত্যার প্রতিবেদন পেছাল

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ৮৯ বার তারিখ পেছাল। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (৭ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস...বিস্তারিত

ড. ইউনূসের মামলা নিষ্পত্তির নির্দেশ

শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন। গত ১২ ডিসেম্বর শ্রম আইন...বিস্তারিত

ভারতের একই পরিবারের ৫ সদস্যের আত্মহত্যা

ভারতের বিহারে একটি পরিবারের পাঁচ সদস্য ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  বিহারের সমস্তিপুর এ ঘটনা ঘটে। পুলিশ মনে করছে, অভাবের কারণেই তারা আত্মহত্যা করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মেয়ের বিয়ের জন্য এক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন মনোজ। কিন্তু সেই ঋণ শোধ করতে পারছিলেন না। এ...বিস্তারিত

বন্ধুর গুলিতে ডমিনিকান পরিবেশমন্ত্রী নিহত

ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে (৫৫) তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন। হত্যাকারী তার ঘনিষ্ঠ বন্ধু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবারের এ ঘটনায় মিগুয়েল ক্রুজ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা...বিস্তারিত

পি কে হালদারকে আজ আদালতে তোলা হচ্ছে

কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া পি কে হালদারসহ ৬ আসামির ১১ দিনের জেল হেফাজত শেষে আদালতে তোলা হবে মঙ্গলবার (৭ জুন)। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যাঙ্কশাল স্ট্রিটের নগর দায়রা আদালতের আদেশে পি কে জুডিশিয়াল কাস্টডিতে আছেন। এদিন ভারতের আদালত সিদ্ধান্ত নেবে যে পি কে ইডির হাতেই থাকবেন নাকি সিবিআইয়ের কাছে যাবেন। এ...বিস্তারিত

গাঁজাসহ শাহিদা ওরফে পরিমণি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় গাজাঁসহ শাহিদা ওরফে পরিমণি নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরিমণি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল বারেকের স্ত্রী। ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রাত ১০টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ...বিস্তারিত

এখনও নেভেনি বিএম ডিপোর আগুন

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে থাকলেও নেভেনি। ডিপোর ভেতরে এখনও আগুন জ্বলতে দেখা গেছে। ফলে দুর্ঘটনার ৫৬ ঘণ্টায়ও ডিপোর আগুন পুরোপুরি নেভেনি। মঙ্গলবার (৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি।...বিস্তারিত

পাকিস্তান সরকারের ওপর আত্মঘাতী হামলার হুমকি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের যদি কিছু হয় তা হলে সরকারের উপর আত্মঘাতী বোমা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিলেন পিটিআই-এরই সাংসদ আতাউল্লা। এই হামলা তিনি নিজেই চালাবেন বলে হুমকি দিয়েছেন আতাউল্লা। টুইটারে এক ভিডিও বার্তা প্রকাশ করে এমন হুঁশিয়ারি দিতে দেখা গেছে আতাউল্লাকে। তিনি বলেন, “ইমরান খানের যদি কেশাগ্রও...বিস্তারিত

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে সাকিব

সাকিব আল হাসান শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ শেষে সিঙ্গাপুরে চলে যান। এরপর তার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যতয় ঘটে মুমিনুল হক টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিলে। সাকিবকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনা মতাবেক, সাকিব রাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেন। সেখানে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দেবেন।...বিস্তারিত

সালমান খানকে চিঠি দিয়ে হত্যার হুমকি

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে আচমকাই খুন করেছিলেন দৃষ্কৃতীরা। তা নিয়ে জোর চর্চা হয়েছিল। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই হুমকি চিঠি পান বলিউডের ‘ভাইজান’। সালমান খান এবং তার বাবা সেলিম খানকে খুনের হুমকি চিঠি পাঠানো হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগও জানানো হয়। এবার নিরাপত্তা অনেকখানি বাড়ানো হল বলিউড তারকা সালমান খানের।...বিস্তারিত

আকাশপথে নতুন কৌশলে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশি

ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। খবর বিবিসির। নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট। পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের অংশ উঁচিয়ে হামলা চালানোয় রকেটগুলো আকাশের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে সেগুলো তুলনামূলক বেশি দূরে গিয়ে পড়ছে। একইভাবে কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়। সমরবিদরা বলছেন, হেলিকপ্টারের পাইলটদের এ কৌশল মূলত প্রতিরক্ষামূলক। প্রতিপক্ষের সেনাদের হামলার আওতার বাইরে থাকতেই তারা বেশি দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালাচ্ছেন। হামলায় ব্যবহৃত হেলিকপ্টারগুলোর নাম কেএ-৫২ ‘অ্যালিগেটর’। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের মাধ্যমে হামলা চালাতে পারে। আনগাইডেড রকেট ব্যবহারের ফলে কোনো লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে হামলা চালাতে পারে না কেএ-৫২ অ্যালিগেটর হেলিকপ্টারগুলো। এর মধ্যে আবার সামনের অংশ উঁচিয়ে রকেট ছোড়ায় লক্ষ্যবস্তু পাইলটের চোখের একেবারে আড়ালে চলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে তারা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।
0
0
ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা।  রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। খবর বিবিসির। নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট। পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের অংশ...বিস্তারিত