fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সারিকা !

প্রথম বিয়ে টেকেনি সারিকার। নাটক ও মডেলিংয়ের জনপ্রিয় এই মুখ পাঁচ বছর পর আবারো বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ক্যালেন্ডার ঘেঁটে শুভদিন দেখেই বিয়েটা করেছিলেন সারিকা। ০২.০২.২২, মানে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। ভেবেছিলেন, মিলে যাওয়া সংখ্যার মতো জীবনসঙ্গীর সঙ্গে বাকি পথটা মিলেমিশেই চলতে পারবেন। কিন্তু তা আর হচ্ছে কই! বিয়ের বছর না ঘুরতেই দ্বিতীয়...বিস্তারিত

৬ মাসের মধ্যেই মানুষের ব্রেনে কম্পিউটার বসাবে যে প্রতিষ্ঠান

কাল্পনিক সুপারহিরো সাইবর্গের কথা মনে আছে? প্রযুক্তির প্রয়োগে এক সাধারণ মানুষই হয়ে উঠবেন আরও শক্তিশালী। তবে সেই বিজ্ঞান আর খুব বেশিদিনের জন্য কল্পনার আড়ালে থাকছে না। ইলন মাস্কের উদ্যোগে কল্পনা যেন বাস্তবে রূপ নিচ্ছে। মাত্র ৬ মাসের মধ্যে মানব মস্তিষ্কে কম্পিউটার ‘ইমপ্ল্যান্ট’ করার পরিকল্পনা ইলন মাস্কের সংস্থা নিউরালিংকের। বুধবার সন্ধ্যায় নিউরালিংক কর্পোরেশন মানুষের মাথায় একটি...বিস্তারিত

বিএনপির সঙ্গে আমাদের সমাবেশের কোনো সম্পর্ক নেই: হুইপ স্বপন

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, পলোগ্রাউন্ডে বিএনপি সমাবেশ করেছে, সেটা ছিল বিভাগীয় মহাসমাবেশ। এর সঙ্গে আমাদের সমাবেশের কোনো সম্পর্ক নেই। এটি একটি জেলার জনসভা। বিভাগীয় জনসভার সঙ্গে একটি জেলার জনসভার তুলনা কিংবা পাল্টা কর্মসূচি হয় না। শুক্রবার সকালে নগরের জামালখানের সিনিয়রস ক্লাবে আওয়ামী লীগ চট্টগ্রাম...বিস্তারিত

১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পুলিশের ‘বিশেষ অভিযান’

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় সারাদেশে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাবে পুলিশ। এ বিষয়ে সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। গত ২৯ নভেম্বর পুলিশ সদর দফতরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও পুলিশ সুপারদের এ অভিযান চালাতে...বিস্তারিত

তারেক জিয়ার হাতে আওয়ামী পরিবারের রক্ত লেগে আছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অপরাধীদের জড়ো করে পাহাড়ের পরিবেশ অশান্ত করেছেন। পাহাড়ে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফাকে আশ্রয় ও আর্থিক সহায়তা দিয়েছেন জিয়াউর রহমান। এ নিয়ে দীর্ঘদিন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলেছে। শুক্রবার রাজধানীর সিরডাপের শামসুল হক মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘পাহাড়ে সম্প্রীতি’ আলোচনা সভায় তিনি এসব...বিস্তারিত

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে ক্ষুব্ধ ওবায়দুল কাদের

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবাই নেতা, কর্মী কোথায়? এই ছাত্রলীগ চাই না। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে অংশ নিয়ে এমন...বিস্তারিত

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা

দেশে নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে। অক্টোবরে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া ২০২১ সালের...বিস্তারিত

৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ উপলক্ষে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার (৩ ডিসেম্বর)। পরিবহন ধর্মঘটের কারণে আগেভাগেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পানি পানের জন্য সমাবেশস্থলের পাশে বসানো হয়েছে পানির ট্যাংক। সরেজমিন দেখা যায়, একটি ভ্যানের ওপর একটি বিশাল পানির ট্যাংক বসানো হয়েছে। ট্যাংকের গায়ে লেখা ‘বিশুদ্ধ পানি’। সেখান থেকে পানি পান করছেন নেতাকর্মীরা। রাজশাহী মহানগর বিএনপির সদস্য...বিস্তারিত

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট অব্যাহত

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন বগুড়া ছেড়ে যায়নি। পরিবহন নেতারা বলছেন, ধর্মঘটের কারণে বগুড়া থেকে ৩৪ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত শনিবার নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সরেজমিনে দেখা...বিস্তারিত

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিতরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে ৪৫ বছর বয়সী শাহীন...বিস্তারিত

ডিসেম্বরেই শৈত্যপ্রবাহ ও সাগরে দুটি লঘুচাপের আশঙ্কা

তাপমাত্রা ক্রমেই কমে ডিসেম্বর মাসের শেষার্ধে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় শতভাগ কম বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের...বিস্তারিত

১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ, স্থায়ী কমিটির সিদ্ধান্ত

সব দুরভিসন্ধি, বাধা-বিপত্তি পেরিয়ে রাজশাহী ও ঢাকায় অনুষ্ঠেয় গণসমাবেশ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বুধবার (৩০ নভেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা...বিস্তারিত

গাইবান্ধা-৫ উপনির্বাচন: রিটার্নিং অফিসারসহ ১৩৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মে জড়িত রিটার্নিং অফিসারসহ ১৩৩ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যরা হলেন ১২৫ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার সাহা, একজন নির্বাহী কর্মকর্তা এবং পাঁচজন পুলিশ কর্মকর্তা। এছাড়া অনিয়ম হওয়া ১৪৫ নির্বাচনী কেন্দ্রের পোলিং এজেন্টরা ভবিষ্যতে কোনো...বিস্তারিত

বাড়াবাড়ি করলে খবর আছে: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিবের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ফখরুলের মুখে, মধু অন্তরে বিষ। অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছে। আপনাদের সমাবেশে কেউ ডিস্টার্ব করবে না। তিনি বলেন, আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকাতেও পরিবহন ধর্মঘট হবে না। এরপর যদি বাড়াবাড়ি করেন, আগুন নিয়ে নামেন, লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে...বিস্তারিত

বিপদে বিএনপিকে পাশে না পেয়ে প্রতিশোধ নিচ্ছে জামায়াত

ভোটের মাঠে নেই, রাজনীতির মাঠে নেই, এমনকি বিগত এক মাসে করা বিএনপির বিভাগীয় একটি সমাবেশেও দেখা যায়নি জামায়াতে ইসলামীকে। ছন্নছাড়া ২০ দলীয় জোট তথা বিএনপির রাজনীতিতে তাদের উপস্থিতি নেই বহুদিন। বিপদের সময় বিএনপিকে পাশে না পেয়ে এভাবেই প্রতিশোধ নিচ্ছে জামায়াত। সূত্র জানায়, সহযোগিতা করা তো দূরের কথা বিভিন্ন নির্বাচনেও জামায়াতের নেতাকর্মীদের কেন্দ্রীয়ভাবে বিএনপির সমর্থনে নিরুৎসাহিত...বিস্তারিত

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (৩০...বিস্তারিত

রিজার্ভ এখন আরও কমে ৩৩ বিলিয়নের ঘরে !

* রিজার্ভ এখন ৩৩.৮৬ বিলিয়ন ডলার * আইএমএফ’র হিবাবে রিজার্ভ মজুত ২৫.৪৬ বিলিয়ন ডলার * নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসে ৫.৮ কোটি ডলার দেশে চলমান ডলার সংকটের মধ্যেই অর্থনীতির অন্যতম সূচক রেমিট্যান্সের গতি নেতিবাচক ধারায় এসেছে। যদিও চলতি অর্থবছরের শুরুর মাস জুলাই ও এর পরের মাস আগস্টে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। তবে এর...বিস্তারিত

হত্যার ৩২ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড পেলেন তিন আসামি

বান্দরবানে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ ফতেখার কুল গ্রামের বাচা মিয়ার ছেলে মাহাফুজ রাব্বি, মৃত নাছির আহম্মদের ছেলে...বিস্তারিত

নয়াপল্টনে সমাবেশের মতলব কি বিএনপি’র ?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়? বিএনপি সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। আওয়ামী লীগ...বিস্তারিত

বিএনপির উদ্দেশ্য গন্ডগোল বাঁধানো: তথ্যমন্ত্রী

বিএনপি নয়াপল্টনে সমাবেশের মাধ্যমে গন্ডগোল বাঁধাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে বিএনপি অনড়। তারা ডিএমপির অনুমতি প্রত্যাখ্যান করেছে। আপনি কি মনে করেন এই অনুমতি...বিস্তারিত