fbpx
হোম জাতীয়

জাতীয়

সরকারের কাছে ৪ দাবি জানাল হেফাজত

চলমান সংকট নিরসনে সরকারের কাছে ৪ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে এ দাবি জানান হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বক্তব্য দেন হেফাজতের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী। চার দফা দাবিগুলো...বিস্তারিত

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, উপদেষ্টা...বিস্তারিত

নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: গ্রেফতার গাড়িচালক হারুন

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়িচালক হারুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।  রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার তাকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব জানায়, ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাবের গোয়েন্দা দল।  তদন্তকালে র‌্যাবের অভিযানে অভিযুক্ত গাড়ির চালক হারুন...বিস্তারিত

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে হাফ ভাড়া

সারা দেশে শর্তসাপেক্ষে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসলো।   এর আগের দিন বৃহস্পতিবার শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)...বিস্তারিত

বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এ কথা বলেন তিনি।  এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া। যেভাবে এখন করছে তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা খালেদা জিয়ার জন্য প্রদর্শন...বিস্তারিত

কথা বলেছেন খালেদা জিয়া, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলেছেন।  তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি এ কথা জানান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাসানীর পরিবারের ৫ সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে...বিস্তারিত

খালেদা জিয়াকে ক্ষমা করে দিতে পারেন রাষ্ট্রপতি: হানিফ

রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে খালেদা জিয়াকে ক্ষমা করে দিতেও পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।   তিনি বলেন, খালেদা জিয়া যে একজন দণ্ডিত আসামি বিএনপি তা ভুলে গেছে। দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে যেতে পারেন না।  তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে তিনি ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু তার চিকিৎসা...বিস্তারিত

রাজধানী ঢাকাসহ ভূমিকম্পে কাঁপলো দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে মার্কিন সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হচ্ছে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২...বিস্তারিত

নাঈমের মৃত্যু: নটর ডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছেন। মতিঝিলে সড়কে অবস্থান নিয়ে নটর ডেম কলেজের কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ করছেন।  বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তারা নটর ডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে অবস্থান নেন।  শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।...বিস্তারিত

খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে : জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এতে হুকুমের আসামি হবেন আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী। বুধবার গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, যেকোনো সময় চলে যেতে পারেন, ডাক্তারদের সব ফাইল দেখে ও লাইন দেখে বলছি,...বিস্তারিত

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট

শিক্ষার্থীদের জন্য সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। আবেদনে বলা হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকারকে শিক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে। সে কারণে শিক্ষার ব্যয় সরকারকে বহন করা উচিত। অথচ সংবিধান লংঘন করে শিক্ষার্থীদের অন্যান্য...বিস্তারিত

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫৮২ সাংবাদিকের আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশের ২৫৮২ (দুই হাজার পাঁচশত বিরাশি জন) সাংবাদিক।  বুধবার এক যুক্ত বিবৃতিতে সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মত অবস্থানে চলে গেছেন।...বিস্তারিত

সংসদের মুলতবি অধিবেশন বিকালে, স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকালে। বুধবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে।  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুদিনব্যাপী এই অধিবেশনে আজ স্বারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও দুদিনের আলোচনা শেষে এ প্রস্তাব গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান। স্পিকার বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে...বিস্তারিত

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ১৫ মার্চ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ ১১ মামলার শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য ছিল।  কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় আদালতের কাছে সময় আবেদন করেন...বিস্তারিত

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হিসাবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতি গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এভাবে সশস্ত্র বাহিনী...বিস্তারিত

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

বাংলাদেশে আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার তিনি ঢাকায় পৌঁছবেন।  পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট চার দিনের সফরে আসছেন। সফরে তার সঙ্গে দেশটির দুজন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব থাকবেন। তার এ সফরে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা...বিস্তারিত

শেখ হাসিনা বললে বিনা কারণে ফাঁসিতে ঝুলব: মেয়র জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব। আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই। আমি পদ-পদবি চাই না। আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই। ’ গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক...বিস্তারিত

কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য কবি নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, কবি সুফিয়া কামালের জীবনাদর্শ ও সাহিত্যকর্ম বৈষম্যহীন-অসাম্প্রদায়িক সমাজ...বিস্তারিত

অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...বিস্তারিত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক বলেই বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। ব্যক্তিগত একজন চিকিৎসক জানান, বেগম জিয়া ‘ডিকম্পেনসেটেড লিভার’ রোগে ভুগছেন। অর্থাৎ তার লিভার প্রায় অকার্যকর অবস্থায় এসে উপনীত হয়েছে। বিএনপি বলেছে, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এমন বাস্তবতায় দলের নেতা-কর্মীরা দলীয় নেত্রীর...বিস্তারিত