fbpx
হোম জাতীয়

জাতীয়

নিহতের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা বিএম ডিপোর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার (৫ জুন) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মেজর (অব) শামসুল হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেক পরিবারকে...বিস্তারিত

অগ্নিকাণ্ডের ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ হারালেন তরুণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রচারে ফেসবুকে লাইভে গিয়েছিলেন তরুণ অলিউর রহমান নয়ন।  আর লাইভ করতে গিয়েই প্রাণ গেল এ তরুণের। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রয়েছে। এ খবর নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল ও পরিবার। জানা গেছে, অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে।...বিস্তারিত

পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত

দেশের পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকার সাভারে দুই বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই ৩ কর্মকর্তা নিহত হন। এ সময় ১১ জন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশুলিয়ার গণকবাড়ি এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা কাউসার রাব্বি...বিস্তারিত

একের পর এক আসছে মরদেহ

চট্টগ্রাম মেডিকেলে এখন শুধু লাশের স্তুপ। সীতাকুণ্ড থেকে এখনো আসছে একের পর এক মরদেহ আর আহতরা। নিহতদের স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন তাদের প্রিয়জনের মরদেহ। শনিবার রাত ৯টা থেকে রবিবার (৫ জুন) দুপুর ১২টা পর্যন্ত দীর্ঘ ১৩ ঘন্টায়ও আগুন নেভানো যায়নি, যদিও ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিটসহ আরো কিছু সংস্থা সেখানে কাজ করছে। এদিকে দুর্ঘটনাস্থল ও চট্টগ্রাম...বিস্তারিত

আজ বিকেলে বসছে বাজেট অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসতে যাচ্ছে আজ। এ অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (৫ জুন) বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৪টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এবারের অধিবেশনের মেয়াদসহ সার্বিক কার্যসূচি চূড়ান্ত হবে। জানা গেছে, এবার মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ...বিস্তারিত

আজ বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস আজ (৫ জুন)। ১৯৭২ সাল থেকে প্রতি বছর বিশ্বের একশটিরও বেশি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ,...বিস্তারিত

সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তা ছাড়া তিনি আহতদের প্রয়োজনীয়...বিস্তারিত

আজ জাতীয় চা দিবস

চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়। চাহিদার কারণে গত তিন শতাব্দীতে এর পাতার ধরণে পরিবর্তন এসেছে বিভিন্ন মহাদেশজুড়ে, কিন্তু এর আবেদন একই রয়ে গেছে। উটের কাফেলা থেকে শুরু করে রাজনৈতিক বিপ্লব, এমনকি পারলৌকিক জীবনের অনুষঙ্গও এই চা এখন মানবজাতির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। জাতীয় চা দিবস আজ। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা বাগানে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের...বিস্তারিত

প্রেমের টানে গাজীপুরে মার্কিন যুবক

প্রেমের টানে গাজীপুরে এসেছেন মার্কিন যুবক রাইয়ান কফম্যান। গত ২৯ মে তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে গাজীপুরের মেয়ে সাইদা ইসলামের (২৬) সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। রাইয়ান যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির নাগরিক। তিনি তার এলাকার একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর পদে কাজ করেন। লেখাপড়া করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত। তার মা-বাবা ছাড়াও এক...বিস্তারিত

ঢাকায় পুরস্কার নিতে আসার পথে মারা গেলেন কোচ

তৃণমূলের সেরা কোচের পুরস্কার নেওয়া হলো না সাতক্ষীরার আকবর আলীর।  ঢাকায় রওনা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুটবলার তৈরির এ কারিগর। মফস্বলের কোচ আকবর আলীর হাত ধরে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ অনেক ফুটবলার তৈরি হয়েছে, যারা দেশের বিভিন্ন স্তরে খেলে যাচ্ছেন। ফুটবলে এমন অবদানের জন্য ২০২১ সালের তৃণমূলের সেরা কোচ হিসেবে...বিস্তারিত

সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে। বরিশাল সদর উপজেলার ২নং কাশীপুর ইউনিয়নের কলশ গ্রামে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক। তিনি জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।...বিস্তারিত

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেন।  তিনি হজ পালনে সৌদি আরবের নিয়ম-কানুন মানতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার। রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম...বিস্তারিত

বিশ্ব দুগ্ধ দিবস আজ

আজ বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’। উল্লেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য...বিস্তারিত

চাঁদ দেখা যায়নি, জিলকদ শুরু ২ জুন

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১ জুন) পবিত্র শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ২ জুন থেকে পবিত্র জিলকদ মাস শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...বিস্তারিত

একনেকে ২৬৬৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ (উড়াল সড়কপথ) প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  বুধবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...বিস্তারিত

ত্রুটিপূর্ণ লিজে গচ্চা ১১শ’ কোটি টাকা, বিমানের অফিসে দুদকের টিম

মিসর থেকে বোয়িংয়ের দুটি উড়োজাহাজ লিজ সংক্রান্ত ১১শ’ কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। বুধবার বেলা ১১টায় দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি টিম হযরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা অফিসে পৌঁছায়। মূলত তারা অনিয়ম সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতেই অভিযান চালাচ্ছেন বলে...বিস্তারিত

আজ প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসছেন

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, আজ মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে...বিস্তারিত

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে পুরো রাজধানী : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঢাকাকে নিরাপদ শহর করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এ লক্ষ্যে কাজ শুরু করেছি। ঢাকায় আমরা যদি এটা সফলভাবে করতে পারি তাহলে পরবর্তীতে চট্টগ্রাম ও রাজশাহীকে...বিস্তারিত

দেশে স্বাস্থ্যবিমা চালু করা জরুরি: ডা. এবিএম আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিমা চালু করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে শনিবার দুপুরে আয়োজিত ‘হৃদরোগ প্রতিরোধের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ এ আয়োজনে...বিস্তারিত

গাফ্ফার চৌধুরীর মরদেহ প্রেসক্লাবে

অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়েছে। শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে চত্বরে  আনা হয়। পূর্বঘোষিত সময় অনুযায়ী এখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা ও দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জানাজায় অংশ নেন। এর আগে শনিবার (২৮...বিস্তারিত