fbpx
হোম জাতীয়

জাতীয়

মামুনুল হকের পরিবারকে জামি’আ রাহমানিয়া ছাড়তে হলো

অবশেষে মাহফুজুল-মামুনুল হক পরিবারকে ছাড়তে হলো দেশের প্রথিতযশা কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামি’আ রাহমানিয়া আরাবিয়া। মোহাম্মদপুরের দ্বীনি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি টানা দুই দশক ধরে নিয়ন্ত্রণ করে আসছিল দেশবরেণ্য আলেম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক পরিবার। সোমবার সকালে প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিম মরহুম আজিজুল হকের ছেলে মাওলানা মাহফুজুল হক মাদরাসার মূলফটকে তালা দিয়ে বেরিয়ে যান। এ সময় মাদরাসার চাবি কওমি...বিস্তারিত

আজ করোনার টিকা নেবেন খালেদা জিয়া

রাজধানীর গ্যাস্ট্রোলিভার হসপিটালে (শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) করোনার টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ (সোমবার) দুপুরে (১৯ জুলাই) রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে গিয়ে তাঁর টিকা নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর ২টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার...বিস্তারিত

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বুধবার। ঈদুল আজহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম...বিস্তারিত

সে পদক্ষেপ নিয়েছি,যাতে সবাই ভ্যাকসিন পায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে সরকার উদ্যোগ নিয়েছে। কোনও মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।রবিবার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন...বিস্তারিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।  রোববার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।  কোভিড-১৯ মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না।ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা...বিস্তারিত

দুই বাসের সংঘর্ষে নিহত ৬

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মিঠাপুকুর থানার পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয়...বিস্তারিত

ভারতের উৎপাদিত টিকা পাবে বাংলাদেশ: বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশে সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা করতেই তিনি নিজ দেশে যাচ্ছেন।রোববার সকাল ৮টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ কথা বলেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগির কীভাবে দেওয়া যায়...বিস্তারিত

ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ

পবিত্র ঈদুল আজহার দিন (২১ জুলাই) সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তিনি জানান, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে। এদিকে ঈদুল...বিস্তারিত

ঈদের পর লকডাউন কঠোরতর হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। সে সময় বন্ধ থাকবে গার্মেন্ট, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দেশের...বিস্তারিত

রাজধানীর অস্থায়ী হাটে পশু বিক্রি শুরু

আজ শনিবার (১৭ জুলাই) ঢাকার দুই সিটি করপোরেশনের ১৯টি অস্থায়ী পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে, যদিও এর আগেই ইজারার শর্ত ভেঙে বিভিন্ন হাটে শুরু হয় পশু বিক্রি।বিক্রেতারা বলছেন, ছুটির দিন (শুক্রবার) হওয়ায় সবাই পশু দেখতে হাটে ভিড় জমিয়েছে; কিন্তু বেচাকেনা এখনো শুরু হয়নি। যদিও বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, ঝামেলা...বিস্তারিত

বৃদ্ধকে ঘুষি মেরে ভাইরাল কাদের মির্জা

আবারো আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার তিনি তার পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এক বৃদ্ধকে ঘুষি মারেন। তাৎক্ষণিক বৃদ্ধকে ঘুষি মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।শুক্রবার সকাল ৯টায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া...বিস্তারিত

রূপগঞ্জে কারখানার অগ্নিকাণ্ডের মামলা সিআইডিতে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড কারখানার আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এছাড়া আগামীকাল শনিবার দুপুর ১২টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সিআইডি থেকে জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তর মামলাটি হস্তান্তরের...বিস্তারিত

আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টির ষড়যন্ত্র চলছে

‘ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে, সেই দিন আর আসবে না। সেই রঙিন খোয়াব যারা দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের বাসভবন থেকে...বিস্তারিত

বাস টার্মিনাল গুলোতে ঘরমুখো মানুষের ভিড়

টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে। ফলে রাজধানীর বাস টার্মিনালগুলোয় বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। আজ সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ভিড় লেগেছে। কিছুক্ষণ পরপরই টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বের হচ্ছে আন্তঃজেলার বাস। তবে যাত্রী এবং চালকদের অনেকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। মহাখালী বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, যাত্রীরা ব্যাগ, ব্যাডিং নিয়ে বসে...বিস্তারিত

ঈদে ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

ঈদের বাকি আরও ৫দিন। তবে এরই মধ্যে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভীড় দেখা গেছে। অনেকেই কঠোর বিধিনিষেধের কারণে এতোদিন বাধ্য হয়ে ঢাকায় ছিলেন। তাই স্বজনদের সাথে ঈদ উদযাপন কিংবা জরুরি প্রয়োজনে বাড়ি যাচ্ছেন।অনেক যাত্রীদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দিয়ে তাদের বাড়ি যেতে হচ্ছে। তবে দীর্ঘ অপেক্ষা করেও টিকিট...বিস্তারিত

শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত

মহামারী করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চুয়ালি ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক বলেন, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনাভাইরাস সংক্রমণ নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে এবারের...বিস্তারিত

রাজধানীর ২১ হাটে কাল থেকে পশু বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে রাজধানীতে পশু বেচাকেনা। এবার দুই সিটি করপোরেশনের স্থায়ী দুই হাটসহ ২১টি হাট বসছে বিভিন্ন এলাকায়। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানাসহ ৪৬টি শর্ত জুড়ে দিয়েছে সিটি করপোরেশন। যারা এই হাট ইজারা পেয়েছেন বা পশু কিনতে হাটে যাবেন, তাদের এই শর্তগুলো মেনে বেচাকেনা করতে হবে। আর ইজারাদার এই...বিস্তারিত

নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

মন্ত্রিসভার কলেবর বাড়ছে। নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী হচ্ছেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন। আগামী রোববার (১৮ জুলাই) তিনি শপথ নিতে পারেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার বঙ্গভবনে তার শপথ এবং ওইদিনই...বিস্তারিত

আজ শেখ হাসিনার কারাবন্দি দিবস

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ শুক্রবার। ২০০৭ সালে ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ওই বছর ১৬ জুলাই ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধু কন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবীর...বিস্তারিত

নৌরুটে ঘরে ফেরা মানুষের ঢল

কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিন দেশের দুই নৌরুট মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে।আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা এই দুই ঘাটে উপস্থিত হচ্ছেন। এতে বাড়তি যানবাহনের চাপ পড়ায় পারাপারে বেগ পেতে হচ্ছে।আজ সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল...বিস্তারিত