fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিক

দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়েছে বলে উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন। জানা গেছে, এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন। এর আগে...বিস্তারিত

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি লিখেছেন,আমার কোরোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। আমি ভালো আছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই দুরত্ব রক্ষা করে কাজ করব। পোস্টের শেষে তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য অনুরোধ জানান। বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন...বিস্তারিত

প্রধানমন্ত্রীর উপহার পেলেন সেই আসপিয়া

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুলিশের কনস্টেবল পদে চাকরির পর আসপিয়া ইসলামের স্থায়ী ঠিকানাও নিশ্চিত হলো। দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে আসপিয়ার মা ঝর্না বেগমের হাতে বরাদ্দ জমির দলিল ও নির্মিত ঘরের চাবি তুলে দেন বরিশাল- ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা...বিস্তারিত

এবার ভারতে ৪০ ট্রিলিয়ন রুপির বাজেট

মহাসড়ক নির্মাণ থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যের আবাসনে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মহামারির ক্ষতি কাটিয়ে উঠে প্রবৃদ্ধির চাকা সচল রাখার লক্ষ্যে আসন্ন অর্থবছরের জন্য ৩৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন রুপির বাজেট প্রস্তাব করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতে বানানো ট্যাবের মাধ্যমে পার্লামেন্টে তিনি নিজের চতুর্থ বাজেট উপস্থাপন করেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, এই চিত্র অর্থনীতির পুনরুদ্ধার এবং...বিস্তারিত

আইপিএলের নিলামে বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার

আসন্ন আইপিএলের ১৫তম আসরের নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পছন্দের তারকা ক্রিকেটারকে দলে নিতে পারবে। নিলামে বিভিন্ন দেশের বেশ কিছু তারকার নাম রয়েছে। তার মধ্যে বাংলাদেশের আছেন পাঁচজন। তারা হলেন- সাকিব আল হাসান (২ কোটি রুপি), মোস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), লিটন দাস (৫০ লাখ রুপি), তাসকিন আহমেদ (৫০ লাখ রুপি), শরিফুল ইসলাম (৫০ লাখ রুপি...বিস্তারিত

৮১ দিন পর খালেদা জিয়া তার বাসভবনে

দীর্ঘ ৮১ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছালেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা তার বাসভবনের বাইরে স্লোগান করতে থাকেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানান, খাদ্যনালী স্ক্যান করে ব্লিডিং ব্লক...বিস্তারিত

বাপ্পী-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ভালোবাসা দিবস উপলক্ষে সারাদেশে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন ‘করোনার কারণে মুক্তি দিতে পারিনি। কিন্তু সবকিছু চূড়ান্ত ছিলো আামাদের। এই বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি মুক্তি দিতে...বিস্তারিত

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী আচরণ করছে

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী আচরণ করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনিদের ‘বিচ্ছিন্নকরণ, দখল ও বর্জন’ নীতির লক্ষ্যবস্তু করে ইসরায়েল মানবতাবিরোধী বর্ণবাদী আচরণ করছে। খবর প্রকাশ করেছে সিএনএন। লন্ডনভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, ফিলিস্তিনিদের জমি ও সম্পত্তি ইসরায়েলিদের দখল, বেআইনি হত্যা, জোরপূর্বক হস্তান্তর এবং নাগরিকত্ব প্রত্যাখ্যানের ওপর গবেষণা ও আইনি বিশ্লেষণের...বিস্তারিত

প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে শীর্ষে ব্রাজিল

কাতার বিশ্বকাপের আগে অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় (সকাল) প্যারাগুয়ের বিপক্ষে গোল উৎসবে মেতে ছিল স্বাগতিকরা। আর্জেন্টিনার জয়ের দিনে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল। ম্যাচে নান্দনিক তিনটি গোল করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি।...বিস্তারিত

তুরস্কে কোরআনের হাফেজ তৈরিতে ব্যাপক সাফল্য

তুরস্কে ২০২১ সালে প্রায় ১২ হাজার শিশু-কিশোর কোরআনের হাফেজ হয়েছে। দেশটির সাধারণ মাদরাসা ও অন্তত ৯০ হাজার মসজিদের ইমাম ও খতিবদের দ্বারা পরিচালিত মাদরাসায় পড়ে তারা হিফজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়ার্স অ্যাফেয়ার্সের শিক্ষা-সেবা প্রকল্পের প্রধান কাদির দিজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওই প্রতিবেদনে জানানো...বিস্তারিত

সিনহা হত্যা মামলার রায় নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করেন, তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন। তিনি মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে...বিস্তারিত

বিএনপি চিঠি দিয়েছে, লবিস্ট নিয়োগ করেনি: মির্জা ফখরুল

আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে দেশের মানবাধিকার পরিস্থিতি জানিয়ে উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েছে বিএনপি, কোনো লবিস্ট নিয়োগ করেনি— এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মানুষের ভোটের অধিকার হরনের জন্য সরকারি বাহিনী ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক...বিস্তারিত

সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন: নুর

দেশ চরম সংকটে পড়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, এই সংকট থেকে উত্তরণের জন্য সর্বস্তরের মানুষের একটা ঐক্য প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে দেশ সংকটের মুখে পড়েছে।‌ এটা অস্বীকার করার উপায় নাই ৷ চরম সংকটে পড়েছে দেশ। এই সংকট থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের মত আবারও সর্বস্তরের মানুষের একটা ঐক্যের প্রয়োজন। মঙ্গলবার...বিস্তারিত

পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে জুনের মধ্যেই : সেতু মন্ত্রী

চলতি বছরের জুন মাসের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের। তিনি জানান: এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ। ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সেতু বিভাগের...বিস্তারিত

ইউটিউব ব্যবসায়ীরা আমাদের সম্মান শেষ করে দিচ্ছেন: মুনমুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখন আলোচনার শিরোনামে ‘নিষিদ্ধ নারী’ খ্যাত চিত্রনায়িকা মুনমুন।  ভোট পেতে মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান, এমন অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণ। এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  যেখানে দেখা গেছে, এফডিসিতে মুনমুনের হাত ধরে আছেন জায়েদ, আর নিজের ভ্যানিটিব্যাগে কিছু একটা...বিস্তারিত

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সেজন্য তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে...বিস্তারিত

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।  কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার এ রায় ঘোষণা করেন। এতে এপিবিএন’র তিন সদস্যসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬জনকে। এর আগে ২টার দিকে এই...বিস্তারিত

ইসলামবিদ্বেষ দূর করতে যে পদক্ষেপ কানাডার

ইসলামভীতি দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশটি থেকে ইসলামবিদ্বেষ ও ভীতি দূর করতে এ পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।খবর আনাদোলুর। কানাডার কুইবেকে ২০১৭ সালে স্থানীয় মসজিদে ভয়াবহ হামলার ৫ বছর পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মসজিদে ওই সন্ত্রাসী হামলায় ৫ মুসল্লি নিহত এবং আহত হয়েছিলেন কমপক্ষে ১৯ জন। কানাডার মতো...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের যাচ্ছেন। কাতারের আমির প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশ কাতার যুক্তরাষ্ট্রের পরাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এক স্বতন্ত্র অবস্থানে রয়েছে। বাইডেনের সঙ্গে কাতারের আমিরের বৈঠকের অন্যতম শীর্ষ এজেন্ডা বিশ্ব এনার্জি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা।...বিস্তারিত

জামায়াতকে বাদ দিয়ে ‘বৃহত্তর ঐক্য’ গড়তে তৎপর বিএনপি

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে শিগগিরই আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য ‘বৃহত্তর ঐক্য’ গড়তে বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বসছে দলটি। শিগগিরই দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করবে। তবে এতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ না জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটির...বিস্তারিত