fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ক্ষোভের মুখে হিরো আলম, বললেন শখে গেয়েছি!

বেসুরো গলায় একের পর এক গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠার পর এবার রবীন্দ্র সঙ্গীত গেয়ে অন্য সঙ্গীতশিল্পীদের ক্ষোভের মুখে পড়েছেন হিরো আলম। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন তিনি। এই গান প্রকাশের পর থেকেই তুমুল সমালোচিত হচ্ছেন তিনি। সঙ্গীতশিল্পী বেলাল খান এ বিষয়ে বলেন, তার এসব মানহীন কনটেন্টে মোটেও দেশ-জাতির কোনো উপকার নেই ও...বিস্তারিত

নিহতের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা বিএম ডিপোর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার (৫ জুন) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মেজর (অব) শামসুল হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেক পরিবারকে...বিস্তারিত

ইউক্রেনে নতুন নতুন শহরে হামলার হুমকি পুতিনের

ইউক্রেন রণক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহার করলে কিয়েভ ছাড়াও নতুন নতুন শহরে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার রকেট সরবরাহ করলে দেশটিতে রাশিয়ার ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। রোববার এক বিশেষ সাক্ষাৎকারে এই হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। খবর এএফপির। মাল্টিপল রকেট লঞ্চার ‘M 142-হেইমার্স’ নিয়ে...বিস্তারিত

যে কারণে সার্বিয়া যেতে পারলেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

আকাশপথে নিষেধাজ্ঞার কারণে সার্বিয়া সফর করতে পারলেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার দুদিনের সফরে সার্বিয়া যাওয়ার কথা থাকলেও বুলগেরিয়া তার আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ায় ল্যাভরভের ওই সফর বাতিল করা হয়। খবর আনাদোলুর। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের কথা ছিল। সোমবার সকালে সার্বিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত, উত্তর মেসেডোনিয়ার কূটনীতিক...বিস্তারিত

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না, দেখার দাবি বিএনপির হারুনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না- তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। রোববার জাতীয় সংসদে শুরু হওয়া অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। একইসঙ্গে নামমাত্র...বিস্তারিত

সেভেরোদোনেৎস্কে চলছে তীব্র লড়াই, পিছু হটছে রুশ বাহিনী

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে। লুহানস্কের গভর্নর দাবি করেছেন, ইউক্রেনকে সেভেরোদোনেৎস্কে সেনা সংখ্যা বৃদ্ধি ঠেকাতে সেতুগুলো উড়িয়ে দিচ্ছে রুশ বাহিনী। পিছু হটছে রুশ বাহিনী। শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেন কিছু সামরিক ইউনিট পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোদোনেৎস্ক থেকে প্রত্যাহার করছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেন সেনাবাহিনীর...বিস্তারিত

অগ্নিকাণ্ডের ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ হারালেন তরুণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রচারে ফেসবুকে লাইভে গিয়েছিলেন তরুণ অলিউর রহমান নয়ন।  আর লাইভ করতে গিয়েই প্রাণ গেল এ তরুণের। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রয়েছে। এ খবর নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল ও পরিবার। জানা গেছে, অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে।...বিস্তারিত

জার্মানি ইউরোপের নিরাপত্তার ভারসাম্য নষ্ট করছে: রাশিয়া

জার্মান পার্লামেন্ট দেশটির জন্য ১০০ বিলিয়ন ইউরোর সামরিক বাজেট অনুমোদন দিয়ে যে বিল পাস করেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এর মধ্য দিয়ে জার্মানি ইউরোপের নিরাপত্তাকে ভারসাম্যহীনতায় ফেলে দিয়েছে। খবর রয়টার্সের। তিনি আরও বলেছেন, রাশিয়ার ইউক্রেন অভিযানে ভীত হয়ে জার্মানি তার সামরিক ব্যয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। জার্মান পার্লামেন্ট...বিস্তারিত

পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত

দেশের পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকার সাভারে দুই বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই ৩ কর্মকর্তা নিহত হন। এ সময় ১১ জন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশুলিয়ার গণকবাড়ি এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা কাউসার রাব্বি...বিস্তারিত

একের পর এক আসছে মরদেহ

চট্টগ্রাম মেডিকেলে এখন শুধু লাশের স্তুপ। সীতাকুণ্ড থেকে এখনো আসছে একের পর এক মরদেহ আর আহতরা। নিহতদের স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন তাদের প্রিয়জনের মরদেহ। শনিবার রাত ৯টা থেকে রবিবার (৫ জুন) দুপুর ১২টা পর্যন্ত দীর্ঘ ১৩ ঘন্টায়ও আগুন নেভানো যায়নি, যদিও ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিটসহ আরো কিছু সংস্থা সেখানে কাজ করছে। এদিকে দুর্ঘটনাস্থল ও চট্টগ্রাম...বিস্তারিত

আজ বিকেলে বসছে বাজেট অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসতে যাচ্ছে আজ। এ অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (৫ জুন) বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৪টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এবারের অধিবেশনের মেয়াদসহ সার্বিক কার্যসূচি চূড়ান্ত হবে। জানা গেছে, এবার মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ...বিস্তারিত

আজ বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস আজ (৫ জুন)। ১৯৭২ সাল থেকে প্রতি বছর বিশ্বের একশটিরও বেশি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ,...বিস্তারিত

মেসির জন্য সিংহের মতো লড়বে আর্জেন্টিনা

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে একটা আক্ষেপ ছিল; তারা আন্তর্জাতিক শিরোপা জিততে পারে না। কয়েক বছর আগেও সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে প্রতিপক্ষ সমর্থকরা বলতেন, মেসি ক্লাবের হয়ে ভালো খেললেও জাতীয় দলে নিজের সেরাটা দিতে পারেন না। তবে এই দুটি প্রচলিত কথাই এখন অতীত। মাত্র ১১ মাসের ব্যবধানে দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা এবং...বিস্তারিত

সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তা ছাড়া তিনি আহতদের প্রয়োজনীয়...বিস্তারিত

ম্যাক্রোঁ’র প্রতি ক্ষুব্ধ ইউক্রেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করেছেন। কিন্তু এ নিয়ে রাশিয়াকে অপমান করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই মন্তব্যেকে ভালোভাবে নেয়নি কিয়েভ। ম্যাক্রোঁ’র বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়াকে তার অবস্থানেই রাখা উচিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ম্যাক্রোঁ বলেছেন,...বিস্তারিত

বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকার প্রার্থী

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্ক যেন চট্টগ্রামের বাঁশখালীর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের পিছু ছাড়ছে না। এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম। তিনি বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবেও এলাকায় পরিচিত। গতকাল শুক্রবার...বিস্তারিত

বিশ্বজুড়ে এখন তুর্কি ড্রোনের চাহিদা

তুর্কি ড্রোনের সাহায্যে রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যানগুলোকে প্রতিরোধ করার পর তুরস্কের বেরাকতার টিবি২ ড্রোনের চাহিদা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে। যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের...বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে শুরু হয়। এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার...বিস্তারিত

আজ জাতীয় চা দিবস

চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়। চাহিদার কারণে গত তিন শতাব্দীতে এর পাতার ধরণে পরিবর্তন এসেছে বিভিন্ন মহাদেশজুড়ে, কিন্তু এর আবেদন একই রয়ে গেছে। উটের কাফেলা থেকে শুরু করে রাজনৈতিক বিপ্লব, এমনকি পারলৌকিক জীবনের অনুষঙ্গও এই চা এখন মানবজাতির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। জাতীয় চা দিবস আজ। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা বাগানে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের...বিস্তারিত

সুইডেনে তসলিমা নাসরিনের বিরুদ্ধে মামলা

সোশাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত আক্রমণ এবং সম্মানহানির অভিযোগে সুইডেনে মামলা হয়েছে তসলিমা নাসরিনের বিরুদ্ধে। এই নিয়ে তসলিমা নাসরিন বলেছেন, ‘‘কোনো মিথ্যুক যদি মামলা করে করুক, তার মিথ্যেটা তখন জনসমক্ষে আরো একটু প্রকাশ পাবে।” মঙ্গলবার (৩১ মে) সুইডিশ পুলিশের কাছে মামলাটি দায়ের করেন প্রবাসী কবি ও নাট্যকার আনিসুর রহমান। বর্তমানে ভারতে বসবাসরত তসলিমা নাসরিন...বিস্তারিত