fbpx
হোম জাতীয়

জাতীয়

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

শাওয়াল মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর। বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণী সভা করবে কমিটি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক...বিস্তারিত

ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়, তল্লাশি প্রত্যেকের

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার মাঠে ঈদের নামাজ হচ্ছে। ঈদের জামাতগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছে প্রশাসন।   এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার জন্য মুসল্লিদের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার...বিস্তারিত

ঢাকা ছাড়লেন জয়শঙ্কর

সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর...বিস্তারিত

ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা লুট হতে পারে : যাত্রী কল্যাণ সমিতি

ঈদ যাত্রায় মালিক ও চাঁদাবাজরা ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া লুটে নেবে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে...বিস্তারিত

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেফতার

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট...বিস্তারিত

টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ খুব সেয়ানা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম ঋণ নেয়া দেশ, টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ খুব সেয়ানা। লাভজনক প্রকল্প ছাড়া বাংলাদেশ ঋণ নেয় না। শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের যারা তুলনা করেন তারা দুষ্ট লোক। এসব দুষ্ট লোকই চীন থেকে নেয়া ঋণ নিয়ে তুলকালাম করছে, যাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি অখুশি হন। সন্ধ্যায়...বিস্তারিত

বক্তা রফিকুলের আপিল শুনবেন আদালত

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন চেয়ে বক্তা রফিকুল ইসলাম মাদানীর আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ গত সপ্তাহে এ আদেশ দেন। বুধবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। গত ১০ জানুয়ারি গাজীপুরের গাছা ও রাজধানীর তেজগাঁও থানায়...বিস্তারিত

‘ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে’

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পর যখন মানুষের মুখে হাসি ফোটে তখন সব থেকে বেশি ভালো লাগে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ‘ঈদ উপহার’ হিসাবে প্রায় ৩৩ হাজার পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার সব থেকে ভালো লাগে যখন দেখি মানুষ ঘর পাওয়ার পর...বিস্তারিত

সেই মা-ছেলেকে আটকের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না এবং তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটকের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। মা-ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাকে সন্ধ্যার পরে অনেকেই ফোন করেছিল। আমি...বিস্তারিত

কলাবাগান মাঠে থানা নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। থানার জন্য মেয়রকে বিকল্প জায়গা খোঁজার কথা বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ডিসি জায়গাটি...বিস্তারিত

নিত্যপণ্যের দাম নিয়ে খেললে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

মহামারির মধ্যে ‘সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা’ দেখা দিলেও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্য মজুতদারদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যারা মানুষের এ প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশনের উদ্বোধনী...বিস্তারিত

ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

ঈদে বাড়ি যেতে স্টেশনে আসা টিকিটপ্রত্যাশীদের লাইন শুরু হয়েছে টিকিট ছাড়ারও ২২ ঘণ্টা আগে থেকে।  সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হচ্ছে, বাড়ছে ভোগান্তি। টিকিট নিতে এসে বিড়ম্বনায় পড়তে হবে এমন আশঙ্কায় বাড়ি থেকে চেয়ার নিয়ে এক টিকিটপ্রত্যাশী লাইনে হাজির হয়েছেন। বাসা থেকে একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সকাল রায়। অন্যরা...বিস্তারিত

ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, তিন মামলায় আসামি ৭০০

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির।  আর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি করেছেন। এসব মামলায় ৭০০...বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মে (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত। এবার সর্বমোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। বুধবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন আবেদন গ্রহণ ও...বিস্তারিত

পরিস্থিতি অনুকূলে এলে মার্কেট খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিস্থিতি অনুকূলে এলে সব মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। পরিস্থিতি এখন নিউ মার্কেট খোলার জন্য অনুকূল বলে মনে করেন কি না- এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত অনুকূলে, যদি এরকম থাকে, সব দেখে আমরা মার্কেট খুলে দেবো। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের...বিস্তারিত

‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে’

ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানিয়েছেন, রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করছে। বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনে সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলা...বিস্তারিত

মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমের অংশ হিসেবে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপকিল্পনা তৈরির লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি এ সংলাপ করছে। এর আগে ইসি শিক্ষাবিদ, সমাজের বিশিষ্টজন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে তিন ধাপে সংলাপ করেছে। নির্বাচন কমিশন সূত্রে...বিস্তারিত

জোর করে কাউকে নির্বাচনে আনা সম্ভব নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটা জোর (ফোর্স) করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো। সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। গণতন্ত্র বিকশিত হবে না। সোমবার ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে...বিস্তারিত

আমরা চাই, আস্থার সংকট কাটিয়ে উঠে অংশগ্রহণমূলক নির্বাচন হোক: সিইসি

জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বলেছেন, আপনারা বিদগ্ধ জন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদের পরামর্শ কাজে লাগবে। আমরা চাই, আস্থার সংকট থাকলে তা কাটিয়ে উঠে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মকৌশল ঠিক করব।  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ...বিস্তারিত

খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এ শ্রদ্ধা জানান। তবে এ জন্য দুঃখ প্রকাশও করেছেন রহমত উল্লাহ। জানা গেছে, মুজিবনগর দিবসের এই...বিস্তারিত