fbpx
হোম জাতীয়

জাতীয়

পদ্মায় কাউকে আর স্বজন হারাতে হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পদ্মা নদী খরস্রোতা নদী। এই পদ্মা সেতু পার হতে কাউকে আর স্বজন হারাতে হবে না, মা-বাবা, ভাই-বোনকে হারাতে হবে না। আমাদের একটাই স্বপ্ন ছিল দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ, সেটা করেছি। শনিবার (২৫ জুন) দুপুর সোয়া একটায় মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন,...বিস্তারিত

সেতুর এপার ওপারে বর্ণিল সাজ

রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা বহুমুখী সেতু। বহুকাল থেকে দেখে আসা স্বপ্ন রূপ নেবে বাস্তবে। সেতুর ওপর দিয়ে কয়েক মিনিটেই দেওয়া যাবে প্রমত্তা পদ্মা পাড়ি। এ নিয়ে উচ্ছ্বাসে ভাসছে পদ্মাপারের মানুষ থেকে শুরু করে দক্ষিণের ২১ জেলার মানুষ। পথে-ঘাটে, চায়ের কাপে, আড্ডায়-আলোচনায় সেই আনন্দেরই অনুরণন। চোখেমুখে স্বপ্নপূরণের আলোকছটা। প্রাণের সে উৎসবের ছটা পড়েছে সবখানে।...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন স্মারক নোট

জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৬ জুন (রোববার) থে‌কে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক...বিস্তারিত

সেতুর আদলেই মঞ্চ তৈরি করা হচ্ছে

নিজস্ব অর্থায়নে নির্মিত মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের বাকি আর মাত্র দুই দিন। প্রতীক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। সেতুর উদ্বোধনের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভার মঞ্চ তৈরি করা হচ্ছে সেতুর আদলেই। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসতে থাকবে বিশাল আকৃতির একটি নৌকা। তার পাশে ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বসিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। দেখে মনে...বিস্তারিত

আজ ঐতিহাসিক পলাশী দিবস

আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস। বাংলার ইতিহাসের এক কালো দিন। ১৭৫৭ সালের এই দিনে দেশীয় বণিক, বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্তে পলাশীর প্রান্তরে ২০০ বছরের জন্য বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। এক ঘণ্টার প্রহসনের যুদ্ধে পরাজয় ঘটে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার। পরাজয়ের পর নবাবের বেদনাদায়ক মৃত্যু হলেও উপমহাদেশের মানুষ নবাবকে আজও শ্রদ্ধা...বিস্তারিত

বিএনপির অন্তরে পেয়ারে পাকিস্তান: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বিএনপির অন্তরে এখনও পেয়ারে পাকিস্তান রয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অনেকে বলছেন, নির্বাচন অংশগ্রহণমূলক...বিস্তারিত

ওয়াসার এমডির বিরুদ্ধে মামলার আবেদন

১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে আদালতে। কর্মচারীদের সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে ওই ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। মহানগর হাকিম আশেক...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে সাইকেলে রওনা দিলেন স্বপ্নবাজ মোকসেদ

যশোরের বেনাপোল পৌরসভার পোড়াবাড়ি গ্রাম থেকে স্বপ্নের পদ্মা সেতু স্বচক্ষে দেখতে বাইসাইকেল চালিয়ে রওনা দিয়েছেন স্বপ্নবাজ মোকসেদ আলী (৫০)। মোকসেদ আলী নামের এই স্বপ্নবাজ পোড়াবাড়ি গ্রামের মৃত পাতলাই সরদারের ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির স্বপ্ন ও আবেগের এই পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে শামিল হয়ে তিনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্বের...বিস্তারিত

মমতার জন্য প্রধানমন্ত্রী এক হাজার কেজি আম পাঠালেন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার স্বরুপ ১ হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আমগুলি ২০০ কার্টুনে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে পাঠানো হয়েছে। বেনাপোল শুন্যরেখায় সৌহাদ্যপূণ্য পরিবেশের মধ্যদিয়ে ভারতের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের প্রতিনিধি দল এ উপহারের আম হস্তান্তর করেছেন। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি...বিস্তারিত

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের দেখতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং...বিস্তারিত

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ

জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহণ (বিআরটিএ)। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেওয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এক কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে। আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হওয়ার...বিস্তারিত

আরো তিন দিন বৃষ্টি হতে পারে

ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের ৭টি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে; এবং এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার। এছাড়া সীতাকুণ্ডে ১৮৫ মিলিমিটার, রাঙ্গামাটিতে ১৭৫ মিলিমিটার, টেকনাফে ১৬২ মিলিমিটার, ফেনীতে ১২৬ মিলিমিটার...বিস্তারিত

রাত আটটার পর থেকেই সারা দেশে বন্ধ হচ্ছে দোকানপাট

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ সোমবার (২০ জুন) থেকেই রাত আটটার পর সারা দেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখা হবে। তবে এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে না পরিবহন সার্ভিস, টার্মিনাল, ডাক, জেটি, বিমানবন্দর, অফিস, তরকারি, মাংস, মাছ, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি ও ফুল বিক্রির দোকান। ওষুধ, অপারেশন সামগ্রী, সরঞ্জাম, ব্যান্ডেজ ও চিকিৎসা সংক্রান্ত...বিস্তারিত

সুইস ব্যাংক থেকে টাকা আনা আমার জীবদ্দশায় আশা করি না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কেউ ফিরিয়ে আনার জন্য টাকা পাচার করেনি। কোনো চোর ফিরিয়ে দেওয়ার জন্য টাকা চুরি করেনি। ফলে সরকারের সুযোগ দেওয়ার ফলে টাকা ফিরে আসার সম্ভাবনা কম বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘রিফ্লেকশন অন বাজেট ২০২২-২৩’ শীর্ষক ওয়েবিনার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সেমিনারে অন্য...বিস্তারিত

বন্যায় গ্রামের পর গ্রাম প্লাবিত, লাশ দাফনেরও জায়গা নেই

নেত্রকোনার মোহনগঞ্জে যতদূর চোখ যায় শুধুই পানি আর পানি। বাড়ির আঙিনা, ফসলের মাঠ, কবরস্থান সব জায়গায় ডুবে আছে পানিতে। কোথাও এতটুকু শুকনো জায়গা নেই। ফলে এখন মানুষ মারা গেলে জানাজার কিংবা দাফন সব কিছুতেই বিপত্তি। আপাতত ভরসা রাখতে হচ্ছে কলাগাছের ভেলায়। শনিবার রাতে মারা যান মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী মানিক মিয়া (৩৮)।...বিস্তারিত

নেত্রকোণার বন্যায় পানিবন্দি লাখো মানুষ

পাহাড়ী ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিতে জেলার দুর্গাপুর ও কলমাকান্দাসহ বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। জেলার ৬টি উপজেলার ৩৯টি ইউনিয়নে পাহাড়িঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। এসকল এলাকায় পুকুর তালিয়ে ভেসে গেছে মাছ। কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টায় নদ-নদীর পানি বৃদ্ধি এবং বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বারহাট্টা...বিস্তারিত

কাটা হয়েছে কয়েকটি রাস্তা, নামছে পানি

বন্যার পানি সরিয়ে দেওয়ার পরিকল্পনায় রাস্তা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তার সেই নির্দেশনা মোতাবেক রোববার কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে।এতে করে সুফল পাচ্ছে বানভাসি মানুষেরা। পানি সরে যেতে শুরু করেছে সেখানে। রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘বন্যাকবলিত এলাকায় কিছু রাস্তা কাটার প্রয়োজন...বিস্তারিত

পদ্মা সেতু চীনা বিআরআইর অংশ নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পদ্মা সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে। এটি কোনো বিদেশি তহবিলে নির্মিত হয়নি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে পদ্মা বহুমুখী সেতু বিদেশি তহবিল ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (চীনের) একটি অংশ হিসেবে...বিস্তারিত

সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। শুক্রবার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।  এবার সিলেট সুনামগঞ্জে সব বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।  সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ...বিস্তারিত

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি

টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। ইতোমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। এদিকে বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরও অনেক জায়গায় পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে। সিলেটের গোয়াইনঘাট...বিস্তারিত