fbpx
হোম জাতীয়

জাতীয়

আগামী মাস থেকে লোডশেডিং বন্ধ, তেলের দামও হবে সমন্বয় :নসরুল হামিদ

আগামী মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না, জ্বালানি তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার জনগণকে ভোগান্তিতে ফেলবে না। রোববার (১৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জ্বালানি দর্শন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাঃ...বিস্তারিত

সেপ্টেম্বর থেকে সারা দেশে ১৫ টাকায় চাল বিক্রি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী দুই হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে চাল খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা হবে। একই সঙ্গে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হবে। রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি। খাদ্যবান্ধব কর্মসূচির পর বাজারে চালের দাম স্থিতিশীল অবস্থায়...বিস্তারিত

ঢাকায় আসছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান

চারদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এই সফর। এক বার্তায় এ তথ্য জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর। বার্তায় বলা হয়, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম...বিস্তারিত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে ভারতের মধ্যপ্রদেশ ও...বিস্তারিত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা চাইলেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম কেন বাড়ানোর প্রয়োজন ছিল তা জনসাধারণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে জ্বালানি তেলের দাম নিয়ে...বিস্তারিত

আজ বিশ্ব হাতি দিবস

বিশ্ব হাতি দিবস আজ। ২০১২ সাল থেকে আজকের এই দিনটিতে পালিত হয়ে আসছে বিশ্ব হাতি দিবস। বাঘ, সিংহের পর যে প্রাণীটির কথা সবার চোখের সামনে ভেসে ওঠে তা হলো হাতি। জীবজগতের বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী এটি। নগরায়ন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে হাতির বিচরণভূমি। অন্যদিকে, কালোবাজারি ও চোরাকারবারীদের শিকারে পরিণত হয় বিলুপ্ত...বিস্তারিত

৩০ দিনের ডিজেল ও ১৯ দিনের অকটেন দেশে মজুত আছে

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, দেশে বর্তমানে ৩০ দিনে ডিজেল মজুত রয়েছে। এ ছাড়া, ১৮ থেকে ১৯ দিনের অকটেন, ১৮ দিনের পেট্রোল ও ৩২ দিনের জেট ফুয়েল রয়েছে। বুধবার (১০ আগস্ট) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।...বিস্তারিত

আগামীকাল শিশুদের করোনা টিকা শুরু

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ প্রতিরোধী টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা সাড়ে ১২ টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এই টিকাদান কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা। ৭ আগস্ট এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১১ তারিখ থেকে আমরা শিশুদের...বিস্তারিত

বাংলাদেশ আইএমএফের কাছে দেড় বিলিয়ন ডলারের ঋণ চায়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রথম দফায় বাংলাদেশ দেড় বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বরাতে এমন একটি খবর প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। লন্ডনভিত্তিক এই পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, জলবায়ু সংকট মোকাবেলা ও বাজেট ঘাটতি পূরণে সব মিলিয়ে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ চায় সরকার।...বিস্তারিত

আজ পবিত্র আশুরা

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিমবিশ্বে। এদিন সরকারি ছুটি। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হিজরি ৬১ সনের...বিস্তারিত

বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের সোমবার থে‌কে ভিসা দে‌বে চীন

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার (৮ আগস্ট) থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...বিস্তারিত

ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ শনিবার (৬ আগস্ট) ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিকেল পাঁচটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনের সফরের উদ্দেশ্যে অবতরণের কথা রয়েছে। সফরসূচিতে আগামীকাল রবিবার (৭ আগস্ট) ঢাকা ত্যাগের কথা রয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ আছে। এ সফর শুরু হয়েছে গত ২৮ জুলাই। এ সময়ে...বিস্তারিত

জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বাধ্য হয়ে:প্রতিমন্ত্রী নসরুল

আন্তর্জাতিক বাজারে কমলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে বলে আশ্বাস দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার (৬ আগস্ট) ঢাকায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নসরুল। বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান...বিস্তারিত

তাজিয়া মিছিল উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন। আশুরা ও তাজিয়া শোক মিছিলের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিল সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে। নিরাপত্তা...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে বন্দি করে রাখা হয়েছে: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য ট্রাস্ট্রি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন বলেছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন, রাস্তায় নামেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আন্দোলনে আমি আপনাদের চা খাওয়াব। উনার (প্রধানমন্ত্রী) এই ধরণের বক্তব্যে ছিল একটা অনুসারীকে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান। কিন্তু তার আইন শৃঙ্খলা বাহিনী এখানে কার হুকুমে গুলি চালিয়েছে? যা সাম্প্রতিককালে আরো দুর্ভাগ্যজনক ঘটনা।’ বৃহস্পতিবার (৪...বিস্তারিত

সামিয়া রহমানকে পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন এবং সেই সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে সব ধরনের বিভাগীয় সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ একটি রুলের শুনানিতে এ আদেশ দেন। গত বছরের ২৮ জানুয়ারি ঢাবির...বিস্তারিত

টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে টানা তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,...বিস্তারিত

সাত খুন মামলায় সেই নূর হোসেনের যাবজ্জীবন

আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি...বিস্তারিত

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

গভীর সঞ্চরণশীল মেঘ (বজ্রমেঘ) সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো...বিস্তারিত

শিগগিরই দুর্নীতিবাজরা ধরা পড়বে: দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান জানিয়েছেন, সকল দুর্নীতিবাজরা আতঙ্কে রয়েছে। তারা শিগগিরই ধরা পড়বে। বুধবার (৩ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ বীরউত্তম অডিটোরিয়ামে দুদকের গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মো. মোজাম্মেল হক খান বলেন, আমাদের ব্যাপ্তি বেড়েছে। কার্যালয় বেড়েছে এবং বিচার কাজও বেড়েছে। দুদকের কর্মকর্তারা...বিস্তারিত