fbpx
হোম জাতীয়

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। ফলে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্রগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। শনিবার (১৩ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত প্রস্তুতিবিষয়ক কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।...বিস্তারিত

সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন সোমবার। শনিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী প্রেস কনফারেন্স আগামী ১৫ মে সোমবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। তিন দেশ সফরের প্রথম ধাপে ২৫ এপ্রিল জাপান যান...বিস্তারিত

সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ

ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধের এ সিদ্ধান্ত বহাল থাকবে। শনিবার (১৩ মে) বিআইডব্লিউটিএ’র বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান...বিস্তারিত

সরকার। এবার সর্বোচ্চ ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এরমধ্যে তিন মেট্রোরেল রুটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে আট হাজার ২২৫ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরের জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এবার সর্বোচ্চ ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এরমধ্যে তিন মেট্রোরেল রুটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে আট হাজার ২২৫ কোটি টাকা। এমআরটি লাইন-৬ এর জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন হাজার...বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে তীরে ফিরে আসছে ট্রলার

মোখা আক্রমণের আগেই কূলে ফিরতে শুরু করেছে গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়েছে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় কূলে ফিরতে শুরু করেছে গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার। ঘূর্ণিঝড় মোখায়...বিস্তারিত

শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে

বুধবার (১০ মে) তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টি হলে এর অগ্রভাগের প্রভাবে শুক্রবার (১২ মে) থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত দুদিন ধরে সারাদেশের ওপর দিয়েই তাপপ্রবাহ বইছে। এরই মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে দেশের চার জেলায়, সেখানে...বিস্তারিত

টানা তিনদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গায় ফের টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যার সর্বশেষ তথ্য অনুযায়ী এ জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া গত শনিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রোববার ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা...বিস্তারিত

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় ভিড়লো ‘আনকা সান’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি আনকা সান বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে আসা এ জাহাজটি শনিবার (৬ মে) দুপুর ১২টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জাগো নিউজকে এ তথ্য...বিস্তারিত

দেশের অর্থনীতি ধ্বংসের ফন্দি আঁটছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়, তাদের আন্দোলনের রূপরেখা ষড়যন্ত্রের বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন দেশের অর্থনীতি ধ্বংস করার ফন্দি আঁটছে। তারা ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে। শনিবার (৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ...বিস্তারিত

নদী দখলে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত: ফখরুল

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নদী দখলের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তুরাগ নদীর তীরে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান করা হয়েছে নদী ভরাট করে। এর সঙ্গে সরকারের লোকজন জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ শুক্রবার (৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন:...বিস্তারিত

প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার) কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দেবেন। এটি কমনওয়েলথভুক্ত সব দেশের সরকার প্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন। লন্ডনের কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউজে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন। এছাড়া কমনওয়েলথ নেতাদের আলোচনা...বিস্তারিত

তিন দফা কমার পর বাড়লো এলপিজির দাম

পরপর তিন দফা দাম কমার পর আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। চলতি (মে মাস) মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৩৫ টাকা, যা গত এপ্রিল মাসে ছিল এক হাজার ১৭৮ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়লো ৫৭ টাকা। তবে চলতি বছরের মার্চে একই পরিমাপের সিলিন্ডারের...বিস্তারিত

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক। সোমবার (১ মে) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার লক্ষ্মীর হাট গ্রামের মানিক...বিস্তারিত

‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা...বিস্তারিত

৮০ কিমি বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে ১৭ অঞ্চলে

৮০ কিমি বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে ১৭ অঞ্চলে দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ,...বিস্তারিত

মেট্রোরেলে এখনও ঈদের আমেজ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে স্বজনদের ঘুরিয়ে এনেছেন মিরপুরের বাসিন্দা আরিফ হাসান। ঈদের ছুটিতে ময়মনসিংহ থেকে আসা আত্মীয়দের নিয়ে মেট্রোরেল ভ্রমণ করেন তিনি। ছবি তুলে, ভিডিও করে মেট্রোরেলে প্রথমবার ভ্রমণের অভিজ্ঞতা সংরক্ষণ করছেন মোবাইল ফোনে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পল্লবী স্টেশনে কথা হয় আরিফ হাসানের সঙ্গে। তিনি জানান, ঈদের ছুটি কম হওয়ায় এবার বাড়ি যাওয়া হয়নি।...বিস্তারিত

টোকিও থেকে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী

জাপানে চারদিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রী তার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে আজ ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছাড়লেন। যুক্তরাষ্ট্র সফর শেষে...বিস্তারিত

৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত কনস্টেবল শওকত

শওকত হোসেন ‘মানবিক’ পুলিশ হিসেবে পরিচিত পুলিশ কনস্টেবল শওকত হোসেন চাকরিচ্যুত হয়েছেন। ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশ হয়। আদেশে সই করেছেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানা। আদেশে বলা হয়, ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর আগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিভাগীয় পদক্ষেপ নেয় পুলিশ। চাকরিচ্যুতির আদেশে...বিস্তারিত

গৃহবধূ হত্যার ২৮ বছর পর দু’জনের যাবজ্জীবন

দীর্ঘ ২৮ বছর পর চকরিয়ার রাজাখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় দু‘জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত একজন মারা যাওয়ায় তাকে সাজা থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সাইফুল...বিস্তারিত

প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছেছে। খবর বাসসের। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিসিদা এবং আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আদ্যোপান্ত আলোচনা করেছি। আমরা খুব খুশি যে, আমরা বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পকর্কে ‘ব্যাপক অংশীদারত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক...বিস্তারিত