fbpx
হোম জাতীয়

জাতীয়

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশে আলাদা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি।সোমবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তার ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরা হয়।ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে...বিস্তারিত

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা (ইন্না লিল্লাহি…রাজেউন)। নাজিয়া আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সবশেষ তিনি মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা...বিস্তারিত

মশা মারতে ১২২ কোটি টাকা খরচ করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে নগরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং যন্ত্রপাতি কিনতে ১২১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ করেছে ডিএনসিসি। সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান...বিস্তারিত

ড. ইউনূসকে ১২ কোটি টাকা দিতেই হবে, আপিল বিভাগের রায়

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। ফাইল ছবি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা বাবদ ১২ কোটি টাকা দানকর দিতেই হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। রোববার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ড....বিস্তারিত

ইসিতে পুনর্নির্বাচনের আবেদন করলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন তিনি। আবেদন জমা দেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। আমি এই সরকারের অধিনে তিনটি নির্বাচন করলাম।...বিস্তারিত

হিরো আলমের ওপর হামলা: সুষ্ঠু বিচার চাইলো ১৩ দূতাবাস

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো। বুধবার (১৯ জুলাই) হিরো আলমের সঙ্গে উপনির্বাচনের সময় হওয়া সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃ‌তি‌তে বলা হয়, আমরা গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম-যিনি হিরো আলম নামে...বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের দেওয়া হলো ‘বিশেষ সুবিধা’, বাড়লো বেতন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে ‘বিশেষ সুবিধা’ নামে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক...বিস্তারিত

কেন্দ্রে গিয়ে মার খেলেন হিরো আলম

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের অভিযোগ উঠেছে।সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় দুর্বৃত্তরা তাকে মারধর করে বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে মারধর করতে থাকে। ভুয়া ভুয়া বলে...বিস্তারিত

রাজধানীতে রেলপথ অবরোধ করে অস্থায়ী রেলকর্মীদের বিক্ষোভ

চাকরির স্থায়িত্ব ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীতে রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছেন শত শত অস্থায়ী রেলকর্মী। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর এফডিসি সংলগ্ন রেলপথ অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা। রেলপথ অবরোধ করে অস্থায়ী রেলকর্মীদের বিক্ষোভ। ছবি: আব্দুল গনি অস্থায়ী রেলকর্মীরা জানান, সারাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় সাড়ে সাত...বিস্তারিত

নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের মধ্যে এই দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল সোমবার এ দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। রোববার (১৬ জুলাই) সকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব...বিস্তারিত

ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৪

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল এলাকায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় মালিক, চালক ও চালকের সহকারীসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার ( ১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা হলেন ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে...বিস্তারিত

নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে কাজ করবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। আজ শুক্রবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইনসে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন। আইজিপি...বিস্তারিত

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনে এই পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গার্ডের সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন...বিস্তারিত

সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ দূষণের অভিযোগ

সাভার থানাধীন আমিন বাজার ইউনিয়ন পরিষদের উত্তর কাউন্দিয়া মৌজার পাওয়ার হাউজের বিপরীতে ট্রীমটেক্স টাওয়ার এর পিছনে ২ নং ডাইভারশনের বিভিন্ন মানুষের প্রায় ৬০০ শতাংশ জায়গা জবরদখল করে মিরপুর দারুস সালাম এলাকার স্থানীয় নেতা জনাব আলী আশরাফ ইফতেখার ও উনার পার্টনার আব্দুল হাই এবিসি ব্রিকস্ ও হোম ব্রিকস্ নামক অবৈধ ইট ভাটা পরিচালনা করে আসছেন। জমির...বিস্তারিত

ডেঙ্গু নির্মূল সম্ভব নয়, নিয়ন্ত্রণে রেখেছি: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু নির্মূল কেউ করতে পারবে না। কোনো দেশ করতে পারেনি। আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। বুধবার (৫ জুলাই) হাতিরঝিলে পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মেয়র বলেন, আপনারা যদি উন্নত দেশের সাথে তথ্য ও পরিসংখ্যান মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন...বিস্তারিত

পায়রায় খালাসের অপেক্ষায় ৩৬ হাজার মেট্রিক টন কয়লা

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শত মেট্রিকটন কয়লা নিয়ে আজ বুধবার (৫ জুলাই) পায়রা বন্দরে ইনারে এ্যাংকর করবে কয়লা বাহী জাহাজ এম ভি জাদুর। ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে গত ২ জুলাই ৯ দশমিক ৭৫ মিটার গভীরতার জাহাজটি পায়রা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। পায়রা বিদ্যুৎকেন্দ্র পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের...বিস্তারিত

এ বছর হজে গিয়ে ৫৯ বাংলাদেশির মৃত্যু: ধর্ম মন্ত্রণালয়

সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। বেশিরভাগই মারা গেছেন মক্কায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রমতে, মৃত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। এর মধ্যে অধিকাংশই মারা গেছেন মক্কায়। বৃহস্পতিবার (২৯ জুন) এক দিনেই তীব্র গরমে হিট স্ট্রোকে...বিস্তারিত

দিন দিন ভয়ংকর হচ্ছে ডেঙ্গু, আজও মারা গেলো ৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য...বিস্তারিত

শুদ্ধাচার পুরস্কার পেলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধনী) নীতিমালা ২০২১ অনুযায়ী এ পুরস্কার পান তিনি। পেশাগত দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা, নিয়মানুবর্তিতা, কর্মনিষ্ঠা, সহকর্মীদের সঙ্গে আচরণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে সরকারের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানসমূহের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে প্রদান করা হয় শুদ্ধাচার পুরস্কার। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত মেজর...বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, জুলাই থেকেই কার্যকর

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। আগামী জুলাই থেকে এসব চাকরিজীবীরা মূল বেতনের ১০ শতাংশ বেশি টাকা পাবেন। সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে রোববার (২৫ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি চাকরিজীবীদের ৫...বিস্তারিত