fbpx
হোম জাতীয়

জাতীয়

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি শহরে ও গ্রামে ৩০ কিলোমিটার

অমান্য করলে জেল-জরিমানা দেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে ‘মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সেই নির্দেশিকা অনুযায়ী সড়ক ভেদে মোটরসাইকেলে ঘণ্টায় ৬০ কিলোমিটার। শহরে ও গ্রামে সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার। যদি কেউ গতিসীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া...বিস্তারিত

প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

যেকোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদফতরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখার সময় তিনি এ নির্দেশনা দেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, প্রথমে ভাবতে হবে ফলাফল কি...বিস্তারিত

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে:

প্রতিমন্ত্রী বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এতে কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (০৭ মে) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ সব কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে...বিস্তারিত

চাকরিতে বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: জনপ্রশাসনমন্ত্রী

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে বয়সসীমা বাড়ানোর একটি পত্র পেয়েছেন। এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আপাতত বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আরও আলোচনা–পর্যালোচনা করে ভবিষ্যতে বিষয়টি দেখা হবে। সোমবার (৬ মে) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম ও...বিস্তারিত

দুই যুগে পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে ২৬ বার

সুন্দরবনে মানবসৃষ্ট ও পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। এই অগ্নিকাণ্ড বন্ধে বন বিভাগসহ সরকারকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল হলেও আমুরবুনিয়া টহল ফাঁড়ি অঞ্চলে চোরা শিকারিসহ মানুষের অবাধ যাতায়াত রয়েছে। গত ২৪ বছরে সুন্দরবনে ২৬ বার আগুন লেগে সরকারি হিসেবে প্রায় ৭৫ একর বনভূমি ধ্বংস হয়েছে। শনিবার (৪ মে) বিকাল পৌনে তিন টায়...বিস্তারিত

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে একজনের দুই পা বিচ্ছিন্ন, আহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হওয়ার খবর জানা গেছে। রোববার (৫ মে) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও...বিস্তারিত

পূর্ব সুন্দরবনে আগুন

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকার বনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। সুন্দরবন সংলগ্ন নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মিনা জানান, শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার টহল ফাড়ির খাড়িরছিলা এলাকার বনে আগুন জ্বলতে দেখা যায়। বনের বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে।...বিস্তারিত

চুয়াডাঙ্গার রেকর্ড ভেঙে যশোরে তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ।...বিস্তারিত

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ মে) থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ ঢাকা বিভাগসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. আব্দুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে। যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে...বিস্তারিত

বাজেটের আকার কমিয়ে রাজস্ব বাড়ানোর পরামর্শ আইএমএফের

আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাশাপাশি বাজেট ঘাটতি কমিয়ে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরামর্শ দিয়েছে।আইএমএফের বিশেষ প্রতিনিধি দলের চলমান সিরিজ বৈঠকে এসব কথা উঠে আসে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে বুধবার (২৪ এপ্রিল) অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঢাকা সফররত আইএমএফের ১০ সদস্যের প্রতিনিধিদল। সেই...বিস্তারিত

ব্যাংকে প্রকট হচ্ছে তারল্য সংকট

আর্থিক অনিয়ম, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতি ও একীভূতকরণের ভুল নীতির প্রভাবে দেশের ব্যাংকিং খাতে প্রকট হয়ে উঠেছে নগদ টাকার (তারল্য) সংকট। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকগুলোকে অন্য ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছেও হাত পাততে হচ্ছে। গত বুধবারও তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২০ হাজার ৬৫৭ কোটি টাকা ধার নিয়েছে। সব মিলিয়ে চলতি মাসের ১৪...বিস্তারিত

৯ মে থেকে হজের ফ্লাইট শুরু

আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ওইদিন প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (২৭ এপ্রিল) সকালে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের পুরোহিত ও সেবাইত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে...বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তার পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়েছেন এই কর্মকর্তারা। প্রসঙ্গত, এক সময় বিসিএস, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো চাকরি ছেড়ে অনেকে কেন্দ্রীয় ব্যাংকে আসতেন। কিন্তু এখন হয়েছে উল্টো।...বিস্তারিত

ঈদুল ফিতরের ১৫ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৭ জনৃ

এবারের ঈদুল ফিতরের আগে-পরে ১৫ দিনে (৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল) দেশে ৩৫৮টি সড়ক দুর্ঘটনায় ৩৬৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫০০ জনের বেশি। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৭৪। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৬ জন, যা মোট নিহতের ৪২.৫০ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৫১.১১ শতাংশ। দুর্ঘটনায় ৬৮ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের...বিস্তারিত

আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো ২০২৫ সালে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নাম থাকলেও পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি। থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়নের ধরন। ১০ বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়নে পরীক্ষা হবে ৫ ঘণ্টার। লিখিত ৫০ শতাংশ, আর কার্যক্রমভিত্তিক মূল্যায়ন হবে ৫০ শতাংশ। গত ২২...বিস্তারিত

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত এবং নিবন্ধন পেতে আবেদন করা অনলাইন গণমাধ্যম ছাড়া বাকি সব অনলাইন বন্ধ করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্যা রিপোর্টার্স’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশে একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ২১৩টি...বিস্তারিত

ফের রিজার্ভ নামল ২০ বিলিয়নের নিচে

ঈদের ছুটিসহ এক সপ্তাহে বিভিন্ন প্রয়োজনের খরচ মেটাতে ২১ কোটি ১১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত এখন কমে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশে...বিস্তারিত

নির্বাচনের পর প্রথম ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। আগামী ২১ এপ্রিল বাংলাদেশে আসবেন তিনি, সঙ্গে থাকবেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্য। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর। প্রতিনিধিদলের এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা...বিস্তারিত

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির ঘটনা প্রবাহের দিকে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা...বিস্তারিত

ফের বাড়লো সয়াবিন তেলের দাম

ফের বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে নতুন দাম ১৭৩ টাকা করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই দাম নির্ধারণ করা হয়।এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা।       ইত্তেফাক