fbpx
হোম জাতীয়

জাতীয়

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

রাজধানীর তোপখানা রোডে ১২ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার দম্পতি হলেন- মো. তান‌ভির আহসান ও স্ত্রী এড‌ভো‌কেট না‌হিদ।নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার নবাবপুর গ্রামে। সে গত ৯ মাস ধরে তোপখানা রোডে ওই দম্পতির বাসায় কাজ করছিল বলেও বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে আজ সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ রবিবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ...বিস্তারিত

জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগ নেতার জিডি

রাজধানীর পল্লবী থানায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান। খলিলুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। পল্লবী থানায় দায়ের করা জিডিতে খলিলুর রহমান উল্লেখ করেছেন, প্রায় এক বছর আগে তিনি পল্লবীর ১১/ই  এভিনিউয়ের বাসিন্দা মেসের আলীর কাছ থেকে লালমাটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ১৫৭...বিস্তারিত

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন

করোনাভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে। আজ শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা...বিস্তারিত

লকডাউনে কারণ ছাড়া বের হওয়ায় ১৫ জনকে জরিমানা

রাজধানীর শাহবাগ মোড়ে র‌্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক যাত্রী ও পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যদি কেউ যৌক্তিক কারণ না দেখাতে পারেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে মাস্কবিহীন রিকশাচালক বা পথচারীদের মাস্ক বিতরণ করছেন। অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া বেরোনোর কারণে পথচারী দুই জনকে জরিমানা করা হয়েছে। তারা হলেন- রুবেল মিয়া ও সোহেল রানা। তাদের...বিস্তারিত

রাজধানীতে সেনা টহল চলছে

কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের শুরুর দিন বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত...বিস্তারিত

‘ব্যাংক হলিডে’ আগামীকাল বৃহস্পতিবার,বন্ধ থাকবে লেনদেন

অর্থ বছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে লেনদেন হবে না। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় কাল দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। একদিন...বিস্তারিত

কারণ ছাড়া বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার

আগামীকাল বৃহস্পতিবার থেকে জারি করা সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এমনও হতে পারে প্রথম দিন ডিএমপিতে পাঁচ হাজার মানুষ গ্রেফতার হয়েছে। এবার আমরা অত্যন্ত শক্ত থাকবো।’ বুধবার (৩০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ...বিস্তারিত

হোটেল-রেস্তোরাঁ যেভাবে খোলা থাকতে পারে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে। বুধবার সকালে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।এতে শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত...বিস্তারিত

আগামীকাল থেকে কঠোর বিধিনিষেধ,বাইরে বের হলেই শাস্তি

কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।মঙ্গলবার (২৯ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

মেয়র তাপসকে দুষলেন সাবেক মেয়র খোকন

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতের আদেশে নিজের এবং পরিবারের আটটি অ্যাকাউন্ট জব্দ করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দুষলেন সাবেক মেয়র সাঈদ খোকন।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাঈদ খোকন। তিনি বলেন, ‘নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছে তাপস। দুদকের...বিস্তারিত

মগবাজার বিস্ফোরণ ঘটনায় মামলা দিল পুলিশ

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা দায়ের করেছে।থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা দায়ের করেছে।গত রোববার...বিস্তারিত

লকডাউনে বিজিবি সেনাবাহিনী মোতায়েন : স্বাস্থ্যমন্ত্রী

লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও লকডাউনর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে যানবাহন পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। ১ জুলাই তা পুরোপুরি বন্ধ করে দেওয়া...বিস্তারিত

আজ থেকেই গণপরিবহন বন্ধ

পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সেই কঠোর লকডাউনের সঙ্গে জনসাধারণকে খাপ খাইয়ে নিতে আজ সোমবার থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় কী কী খোলা থাকবে, আর কী কী বন্ধ থাকবে, তা জানিয়েছে সরকার। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিধি-নিষেধের মেয়াদ শেষে পহেলা জুলাই...বিস্তারিত

যে কারণে লকডাউনের সময় পরিবর্তন

দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য আগামী সোমবার (২৮ জুন) দেশজুড়ে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পিছিয়ে পরে ১ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই অবশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইঙ্গিত দিয়েছিলেন যে, জুন ক্লোজিংয়ের জন্য সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব...বিস্তারিত

সোমবার থেকে কঠোর লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।...বিস্তারিত

ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশ

‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’- এই সংলাপ ব্যবহার করা একটি ব্র্যান্ডের চায়ের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য অধিদফতর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ করেছে তথ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ জুন) অধিদফতর থেকে দেশের সব পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদ...বিস্তারিত

বাদীর পরিচয় নিশ্চিতে হাইকোর্টের নির্দেশনা

ভুয়া পরোয়ানা, মামলায় হয়রানি বন্ধে থানা, আদালত বা ট্রাইব্যুনালে অভিযোগ করার সময় অভিযোগকারীর পরিচয় যথাযথভাবে নিশ্চিত হতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ‘অস্তিত্বহীন’ বাদীর মামলা চ্যালেঞ্জ করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত ১৪ জুন রুলসহ এসব নির্দেশনা দেন। পূর্ণাঙ্গ আদেশটি বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত...বিস্তারিত

এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই: শিক্ষামন্ত্রী

করোনা মহামারির কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ডা. দীপু মনি বলেন, ‘আমরা...বিস্তারিত

আরও দু’দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

চলছে আশাঢ় মাস। এ মাসের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। আজও দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী দুদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২২ জুন) রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের...বিস্তারিত