fbpx
হোম amirulmanik

amirulmanik

ট্রাম্পের ‘না’ সত্ত্বেও ইরানে হামলা করতে চায় ইসরায়ে ল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই। তবুও আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্রবাদী নেতানিয়াহু সরকার। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত আরও দুই ব্যক্তির বরাতে শনিবার (১৯ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে,...বিস্তারিত

পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল কর্মীর সিঙ্গাপুরে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সার্বিক সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল কর্মীর সিঙ্গাপুরে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বগুড়া জেলার শিবগন্জ উপজেলা ছাত্রদলের কর্মী বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগে অনার্স এ অধ্যায়নরত মুশফিকুর রহমান সোহাগের বিদেশে চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার জন্য শিবগন্জ বাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন...বিস্তারিত

ঘোষণা দিয়ে অবসরে সোহেল রানা

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। সোহেল রানার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর পর ১৯৭৪ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা হিসেবে। ‘মাসুদ রানা’ নামের সিনেমাটা পরিচালনাও করেছিলেন তিনি। এরপর হয়ে ওঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয়...বিস্তারিত

বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয়’ বললো ভারত

ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা সম্প্রতি ওয়াকফ আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের এই আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে দাবি করেছে...বিস্তারিত

যৌথবাহিনী র অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩ ৯ ০

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে তাদের সঙ্গে কাজ করছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরই অংশ হিসেবে গত ৮ দিনের বিভিন্ন অভিযানে ৩৯০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল...বিস্তারিত

শিগগিরই নিবন্ধ ন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনি র

নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই দলটি নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান অ্যাডভোকেট শিশির মনির। এ সময় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সাল হবে বলে...বিস্তারিত

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে ফা রু কী

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তিনি নিজের...বিস্তারিত

জিলাপি খেতে চাওয়া সেই ওসির প্রত্যাহার ঠেকাতে বিএনপির থানা ঘে রা ও

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকা থেকে ‘জিলাপি খেতে চাওয়া’ কিশোরগঞ্জের ইটনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনের প্রত্যাহার ঠেকাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে এই প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে এই...বিস্তারিত

এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে কাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব...বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক-এর সাথে আমীরে জামায়াতের বৈঠক

বাংলাদেশে সফররত মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক-এর সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ এপ্রিল বুধবার দুপুরে গুলশানের একটি বাসায় বাংলাদেশে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক-এর সাথে এক বৈঠকে মিলিত...বিস্তারিত

কমিউনিটি গ্রুপের বার্ষিক সাধারণ সভায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

গত ১৪ই এপ্রিল সোমবার রাজধানীর কাটাবনে চায়না কিচেন রেস্টুরেন্টে “কমিউনিটি গ্রুপের” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গ্রুপের সেক্রেটারি জনাব ইসরাফিল হোসেনের পরিচালনায় এবং সিনিয়র সহ-সভাপতি জনাব রহমতুল বারির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি গ্রুপের সভাপতি জনাব মোঃ আবু ইউসুফ। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক জনাব হেলাল আল হাসান। সাধারণ সভায় সদস্যদের কন্ঠভোটের...বিস্তারিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী “University Leadership Development Camp 2025” অনুষ্ঠিত হয়েছে |

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী “University Leadership Development Camp 2025” অনুষ্ঠিত হয়েছে। ১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্সে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি...বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে ‘টাইট’ দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে জিনপিং

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে ‘টাইট’ দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই শি জিনপিং ভিয়েতনাম সফর করেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সফরের শুরুতে স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছান শি।...বিস্তারিত

সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ঐকমত্য কমিশন ও এনডিএমের বৈঠক

ড. আলী রিয়াজ-এর নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল, জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনা করেন। আলোচনা শেষে মিডিয়া ব্রিফিংয়ে এই বক্তব্য রাখেন জননেতা ববি হাজ্জাজ ববি হাজ্জাজ বলেন, ‘সাবেক কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশে করা হয়েছে বলে আমরা এই...বিস্তারিত

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নববর্ষের কনসার্ট, রাতে জমকালো ড্রোন শো

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এখন চলছে নববর্ষ উদ্‌যাপনে আয়োজিত বিশেষ কনসার্ট। এ মুহূর্তে কনসার্টে যোগ দিতে অংশ নিয়েছেন শত শত উৎসুক জনতা। পহেলা বৈশাখের দিন সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে এ কনসার্ট শুরু হয়েছে। বাংলা নববর্ষ...বিস্তারিত

বাংলা নববর্ষ ও ‘হৃদয়ে ডোমার’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমার, নীলফামারী: পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ও জনপ্রিয় সামাজিক সংগঠন ‘হৃদয়ে ডোমার’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ডোমার পৌরসভার সেলেটম্যান্ট অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা ‘হৃদয়ে ডোমার’ এর বিগত ১৬ বছরের...বিস্তারিত

আওয়ামী লীগে র মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালা হউদ্দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা...বিস্তারিত

প্রতিবে শী তিন দেশ স ফর করবেন সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে সফর শুরু করবেন। এ বছর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। তাঁর লক্ষ্য চীনের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুসংহত করা। সি এমন এক সময় তাঁর এ সফর শুরু করছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের বাণিজ্য উত্তেজনা চলছে। সি তাঁর সফরে ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়ায়...বিস্তারিত

সৃজি তের ভাবনায় এখন স্ব স্তিকা!

মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত টালিউড সিনেমা ‘কিলবিল সোসাইটি’। সুখবরের একদিন না পেরোতেই ভক্তদের চমক দিয়ে নতুন তথ্য জানান এ নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, এবার থ্রিলারধর্মী নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন সৃজিত। আর এ সিনেমার মুখ্য চরিত্রে থাকবেন একজন নারী সিরিয়াল কিলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে টালিউডের গুণী এ নির্মাতা...বিস্তারিত

বড়লোকে র ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যাল য়ে পড়ে না

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না। শনিবার (১২ এপ্রিল) ঠাকুরগাঁও সরকারি কলেজে এক মতবিনিময় সভায় উপাচার্য এ কথা বলেন। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘প্রিলিমিনারি টু মাস্টার্স আমরা দেখব। আমাদের ছেলেমেয়েরা কীভাবে আউটসোর্সিং, কুকিং,...বিস্তারিত