fbpx
হোম amirulmanik

amirulmanik

৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

ঢাকাই সিনেমার একসময়ের শীর্ষ নায়িকা শাবানা ৫ বছরের দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছেন। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় অবস্থান করছেন। বহু বছর ধরে প্রবাসজীবনে অভ্যস্ত এই নায়িকা এবারও বেশিরভাগ সময় কাটাচ্ছেন অন্তরালে। শাবানার দেশে শেষ আসা ছিল ২০২০ সালের জানুয়ারিতে। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ ও অনুকূল পরিবেশ পেলে কিছু কাজ করতে চান। স্বামী...বিস্তারিত

গ্রু পিং করা যাবে না, দলকে শ ক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। এসময় সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কাজের বিষয়ে খোঁজ খবর...বিস্তারিত

ক্যা লেন্ডার মেনে বিসিএস প রীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বৈঠকে প্রধান...বিস্তারিত

জনাব ববি হাজ্জাজকে হ ত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারি ৬ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর...বিস্তারিত

অ ন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার ম ন্ত্রণালয় খুলেছে- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আন্দোলন সংগ্রাম গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসায়। ফেব্রুয়ারী নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে, অন্য দিকে হিন্দুস্তান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪...বিস্তারিত

৬০’র দশকের চট্টগ্রামের ব্যান্ড লাইটনিংসের প্রতিষ্ঠাতা সদস্য নোয়েল মেন্ডিস মারা গেছেন

ষাটের দশকের চট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড লাইটনিংসের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট নোয়েল গ্রেগরি মেন্ডিস মারা গেছেন। গত সোমবার ভোরে বন্দরনগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। লাইটনিংস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশীদ, নিও মেন্ডিস, নোয়েল মেন্ডিস ও শাকিল। ছবি: সংগৃহীত একইদিন বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের পাথরঘাটার হলি রোজারি ক্যাথেড্রালে তার শেষকৃত্য...বিস্তারিত

নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা...বিস্তারিত

সংগীতের জীবনের ২৫ বছর, অ স্ট্রেলিয়ার ৫ শহর মাতাবেন তাহসান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, বহুদিন ধরেই ভিন্ন ধারার গান দিয়ে ভক্তদের মন জয় করে চলেছেন। এবার তার ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।শুক্রবার (২৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন তাহসান। তাতে জানা যায়...বিস্তারিত

আ ইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নু রুল হক ঢাকা মেডিকেলে

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) নেওয়া হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, পার্টি অফিসের সামনে...বিস্তারিত

বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁ জ নিলেন প্রধান উপদেষ্টা র দুই প্রতিনিধি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ঢামেকে চিকিৎসারত বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিয়েছেন তার দুই প্রতিনিধি। সংগৃহীত আহত বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার সন্ধ্যায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসারত শাদিদকে দেখতে যান। এ সময় তারা সরকারের...বিস্তারিত

সাইয়ারা’ ঝড় সামলে রজনীকান্তের ‘কুলি’ গড়ল রেকর্ড

জুলাইয়ে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে; কোনো সিনেমাই যেন ‘সাইয়ারা’র সামনে দাঁড়াতে পারছিল না। কিন্তু সব হিসাব-নিকাশ বদলে দিলো দক্ষিণের মেগাস্টার রজনীকান্তের ‘কুলি’। ১৪ আগস্ট মুক্তি পায়েছে রজনীর ছবি ‘কুলি’। সমালোচকেরা সেভাবে সিনেমাটিকে পছন্দ না করলেও দর্শকরা আগের মতোই ভালোবাসা দিয়েছেন সিনেমাটিকে। মুক্তির মাত্র ১৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১...বিস্তারিত

ভারত কোনো পুশব্যাক করেনি, যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন: বিএসএফ ডিজি

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যারা বাংলাদেশে আসছেন, তারা স্বেচ্ছায় আসছেন বলে দাবি করেছেন বিএসএফর মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী। এ নিয়ে ভারত কোনো পুশব্যাক করেনি বলেও দাবি করেছেন তিনি। অনুসরণ করুনবৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা দাবি করেন তিনি। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন ও হত্যা...বিস্তারিত

ছয় মাসে ১ বিলিয়ন মা র্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে ঢাকা

২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ছয় মাসের মধ্যে বাংলাদেশ দেশি-বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে মোট ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। প্রস্তাবগুলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কাছে জমা দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান...বিস্তারিত

থালাপতি বিজয়ের চেয়েও বেশি ধনী তার স্ত্রী সঙ্গীতা সর্নালিংগম

দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়। পারিবারিক নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ‘থালাপতি’ উপাধিতে তিনি রাজত্ব করেছেন সিনেমায়। এখন রাজনীতির মঞ্চে মোদির জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। তিনি বিশাল ভক্তশ্রেণি নিয়ে এবার নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন। পর্দার নায়ক থেকে এখন তিনি জনতার নায়ক হয়ে উঠেছেন। তামিল সিনেমার এই সুপারস্টারের স্ত্রী সঙ্গীতা সর্নালিংগম। তিনি শ্রীলঙ্কান তামিল পরিবারে জন্মগ্রহণ...বিস্তারিত

যদি ৩ মাসের মধ্যে নির্বাচনটা করা যেত, তাহলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আমার স্ত্রী...বিস্তারিত

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গ ভর্নর

বাংলাদেশে নগদ টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এ বিপুল খরচ কমাতে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা...বিস্তারিত

যারা নির্বাচন ব য়কট করবে, নিজেরাই মাই নাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

নিম্নকক্ষ পিআর নিয়ে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাঠের আলোচনা মাঠেই জবাব দেয়া হবে। আর নির্বাচন বিরোধী কথা যারাই বলবে তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ...বিস্তারিত

৩২ বছর আগে ১৯৯৩ সালে সরকারের জারি

করা দেশে তৈরি জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট পুনর্বহাল করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। এর ফলে দেশের অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের এখতিয়ার উৎপাদনকারীদের পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে। রায়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যের মহাপরিচালক, ডিজি ড্রাগ, ওষুধ মালিক সমিতির সভাপতি...বিস্তারিত

হানিফ সংকেতের ‘ই ত্যাদি’ এবার ভোলার চর ফ্যাশনে

নব্বই দশক থেকে দেশের নানা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় আসছে আরও একটি নতুন পর্ব। এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। বৃটিশ আমলে নির্মিত শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে মঞ্চ বানিয়েছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। জানা গেছে, অনুষ্ঠানের দিন দুপুর থেকে হাজারো দর্শক...বিস্তারিত

জামায়াত কালো শ ক্তি ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা বলিনি: ফ জলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা আমি বলিনি। এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন।’ সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে প্রমাণ...বিস্তারিত