fbpx
হোম ২০২৪ সেপ্টেম্বর

ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ-ভারতের গত্যন্তর নেই: ডয়চে ভেলেকে ড. ইউনূস

‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়। কারণ, চারদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এ ছাড়া আমদের গত্যন্তর নাই, তাদেরও গত্যন্তর নাই। দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে...বিস্তারিত

হাতিয়ায় ২৭৯ সিমকার্ড ও ৭৬ মোবাইল ফোনসহ আটক ১

সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯ টি...বিস্তারিত

‘‌স্বৈরশাসনে শেখ হাসিনার কাছে এরশাদ স্কুলছাত্র’

গেল জুলাইয়ে ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এক স্বৈরশাসক তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৮ শতাধিক মানুষের আত্মত্যাগের ঘটনা ইতিহাসে বিরল। তবে দেশের ইতিহাসে স্বৈরাচার বলতে শুধু হাসিনাই নয়, অনেকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকেও স্বৈরাচার মনে করতেন। হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বেশ...বিস্তারিত

ডিএমপির ৪ এডিসি ও ২২ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এই বদলি করা হয়। বদলি হওয়া চার এডিসি হলেন- ট্রাফিক মিরপুর-তেজগাঁও বিভাগে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ রাকিব খাঁনকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (অ্যাডমিন); মো....বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা

যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার ওপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ...বিস্তারিত

এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের

কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে।...বিস্তারিত

গাজীপুরে বিগবস কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন

গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বিগবস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিল। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ...বিস্তারিত

ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড ছেংগারচর বাজার শাখার ক্যাশ ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার দীপংকর ঘোষ (৩৮) উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। দীপংকর ঘোষ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের বলাই ঘোষের ছেলে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া...বিস্তারিত

শেখ হাসিনার দুর্নীতির মাস্টারমাইন্ড তোফাজ্জল-নিশাত

চাকরির মেয়াদ শেষে গত ৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়ম-দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর...বিস্তারিত

বিদ্যুতের পাওনা চেয়ে ড. ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি

বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির আরেক গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার...বিস্তারিত

ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৬১৫ জন, মৃত্যু ১ জনের

দেশে ডেঙ্গু নিয়ে এক দিনে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হলো। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ...বিস্তারিত

ক্যাটরিনার সঙ্গে সালমানের বিয়ে হোক, চেয়েছিলেন আমির খান

প্রায় অর্ধযুগ ধরে প্রেম করেছেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে প্রথমবারের মতো ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেন এই জুটি। যদিও তার আগে থেকেই দুজনের মাঝে প্রেম। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের খবর অনুযায়ী, পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান-ক্যাটরিনাকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। এমনটা চেয়েছিলেন স্বয়ং আমির খানও। সেটা সত্যি...বিস্তারিত

আবু সাঈদ হত্যা: আরএমপির দুই পুলিশ সদস্যকে পিবিআইয়ে হস্তান্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই সদস্যকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার রিক্যুইজিশনের ভিত্তিতে তাদের হস্তান্তর করা হয়। সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই’র পুলিশ...বিস্তারিত

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৫ কর্মী গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ৬ কর্মীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের ৫ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান। তবে একজন এখনো পলাতক। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা...বিস্তারিত

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে

প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার। এর আগে...বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রনয়ণ করতে চায় বিএনপি। কাজেই আমরা নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল...বিস্তারিত

ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি অবাক: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন,‘আমি যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন।’ রোববার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের...বিস্তারিত

বেগমপাড়ায় ‘জড়ো হচ্ছেন’ টাকা লুটকারী সাহেবরা

কানাডার প্রধান নগরী টরন্টোর ‘বেগমপাড়া’ সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে। অনেকেই শুনে অবাক হবেন, বেগমপাড়া বলে কোনো একটি নির্দিষ্ট স্থান টরেন্টো বা তার আশপাশের শহরগুলোর কোথাও নেই। এই ‘বেগমপাড়া’ শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া...বিস্তারিত

হিরো আলমকে কান ধরে উঠ-বস, এরপর যা ঘটলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে...বিস্তারিত

আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না: ড. ইউনূস

বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কী এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে, তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য। তারা...বিস্তারিত