লাদাখে চীনের ঘাঁটি তৈরি অব্যাহত
বিরোধপূর্ণ লাদাখের গালওয়ানে এখনো চীন ঘাঁটি তৈরি করছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, গালওয়ান থেকে নিজেদের বাহিনী পিছিয়ে নেওয়া তো দূরের কথা বরং সেখানে রীতিমতো বিশাল ঘাঁটি তৈরি করা শুরু করে দিয়েছে চীন। এর আগে লাদাখে নিয়ন্ত্রণরেখা থেকে ভারত-চীন উভয় দেশই সেনা সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছিল।
বুধবার প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে গোলাপি রঙের বেশ কিছু অংশ। সেই গোলাপি অংশগুলোকে সেনার নির্মীয়মান ঘাঁটি বলে দাবি করা হচ্ছে৩ । গত ২২ তারিখ তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে গালওয়ান নদীর ধারে ভারতেরই দিকে ঘাঁটি তৈরি করছে চীনা বাহিনী। অবশ্য এর আগেও নদীর গতিপথে বাঁধ দেওয়া ও বুলডোজার জাতীয় ভারী নির্মাণযন্ত্র নিয়ে ভারতীয় এলাকায় চীনের প্রবেশের ছবি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।
লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন ভারত-চীন সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হন। আহত হন ৭৬ সেনা সদস্য। তবে চীনের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry