fbpx
হোম অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে অনশনে জবি শিক্ষার্থীরা
বিভিন্ন দাবি নিয়ে অনশনে জবি শিক্ষার্থীরা

বিভিন্ন দাবি নিয়ে অনশনে জবি শিক্ষার্থীরা

0

জকসু নির্বাচন, বাসের ডাবল ট্রিপ চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

অনশনরত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেন নাই। এখন সাত দফা দাবি মেনে নেয়ার মুখের আশ্বাস আমরা বিশ্বাস করি না। সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়ার প্রস্তাবকে উপাচার্য নাকোচ করেছেন। এতে করে আমাদের দাবি আদায়ে প্রশাসন তালবাহার আশ্রয় নিয়েছেন। সাত দফা দাবি মেনে নেয়ার সময়সীমা লিখিতভাবে না দেয়া পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা অনশন করবো।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে, আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে, আগামী দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ দিতে হবে ও আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিতে হবে, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *