fbpx
হোম অন্যান্য করোনা ধ্বংসে সক্ষম ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’
করোনা ধ্বংসে সক্ষম ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’

করোনা ধ্বংসে সক্ষম ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’

0

‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’। এই যন্ত্রেই করোনা ভাইরাস শেষ হচ্ছে, সেই প্রমাণ ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীরা পেয়েছেন।

ক্রমাগত তাপ ছড়াচ্ছে এই যন্ত্রটি। আর সেই তাপেই নষ্ট হচ্ছে করোনা ভাইরাসের আরএনএ। করোনা ধ্বংস করার এই যন্ত্রটিকে ‘অতুল্য’ নামেই ডাকছেন বৈজ্ঞানিকরা। ওজন তিন কিলোগ্রামের মধ্যে, যেকোনা বস্তুর গায়ে যদি করোনা ভাইরাসের চিহ্নটুকুও থাকে, তবে ‘অতুল্য’ তা ধ্বংস করতে প্রস্তুত বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতুল্য’ তৈরির পুরো কৃতিত্ব ডিফেন্স ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজির। পুণের এই সংস্থাটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) আওতায় পড়ে।

কিছুদিন আগেই ডিআরডিও করোনা ভাইরাস নষ্ট করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেছিল। ওই যন্ত্রটি থেকে অতিবেগুনি রশ্মি বের হয়। ওই রশ্মিই কিছুক্ষণের মধ্যে কাবু করে ফেলে করোনা ভাইরাস। নষ্ট করে ফেলে তার ডিএনএ ও আরএনএ। ওই যন্ত্রের মধ্যে রাখা মোবাইল, ফাইল বা টুপির মতো হালকা বস্তুতে থাকা করোনা ভাইরাস নষ্ট হয়ে যেতে পারে।

কিন্তু ওই যন্ত্রটি তৈরির সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা এমন কোনো যন্ত্র তৈরির পরিকল্পনা করেন, যাতে বিনাশ হবে আরও বেশি ওজনের বস্তুর উপর লেগে থাকা করোনা ভাইরাস। কিন্তু এই ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে’র বদলে তাপকেই ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ীই ডিফেন্স ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি তৈরি করেছে ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’টি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *