করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে
তিন জন করোনা শনাক্ত হওয়ার জেরে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কি না,সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিকেলে।
সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিত এখনো তৈরি হয়নি।
তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry