বাংলাদেশের উন্নয়নে আরও বড় পরিসরে এগিয়ে আসবে চীন: প্রধানমন্ত্রী
ইউএনবি নতুন সরকারের মেয়াদে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে চীন আরও বড় পরিসরে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার চীন।...বিস্তারিত