fbpx
হোম ট্যাগ "ডাকসু"

আযহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে: ভিপি নুর

বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আযহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শুক্রবার বেলা ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, মিজানুর রহমান আযহারী বর্তমানে নিঃসন্দেহে জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক। ওয়াজ মাহফিলের নাম্বার ওয়ান...বিস্তারিত

মধুর ক্যান্টিন ও ডাকসু ভবন এলাকায় ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের নিকটবর্তী এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের মাঝখানের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানান সকালে হঠাৎ মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের মাঝখানের রাস্তায় কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে। ককটেলটি কলা ভবনের ছাদ...বিস্তারিত

২২ দিন পর ডাকসুতে নিজ কার্যালয়ে যাচ্ছেন নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ২২ দিন পর আজ নিজ কার্যালয়ে যাচ্ছেন তিনি। হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বিকেল ৪টায় ডাকসু ভবনে কার্যালয়ের চাবি বুঝিয়ে দেবেন। আজ মঙ্গলবার তাকে চাবি নেওয়ার জন্য ডাকা হয়েছে বলে একটি...বিস্তারিত

নুরের সাথে ট্রাম্প-তারেকের আলাপ ফাঁস

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপটির নাম ইংরেজিতে লিখা হয়েছে ‘team3’। তাতে যা লেখা রয়েছে তা বাংলায় অনুবাদ করলে হয়- পুতিনঃ হ্যালো নুর,...বিস্তারিত

ডাকসু ভিপিসহ ২৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। বিস্তারিত আসছে…

ভিপি নুরকে নিরাপত্তা দিতে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। ওই নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট...বিস্তারিত

ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ খবর নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তবে কে বা কারা করেছে, জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে...বিস্তারিত

ডাকসুতে হামলার সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে: ডিএমপি কমিশনার

ডাকসুতে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, সাক্ষ্যপ্রমাণ পেলেই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হবে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, মারমুখী হওয়া আর মারামারিতে অংশ নেয়া এক কথা নয়। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডাকসুর হামলা ঘটনায় যেহেতু মামলা হয়েছে আর সিসিটিভির যে ফুটেজ যাতে তথ্যপ্রমাণ আছে।...বিস্তারিত

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত করছি: লেখক

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ডাকসু কার্যালয়ে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও আমি নিজে তদন্ত করছি। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত রয়েছেন বলে প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সোমবার একটি বেসরকারি টেলিভিশনে ভিপি নুরের ওপর হামলা ঘটনা বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন লেখক ভট্টাচার্য । এ সময়...বিস্তারিত

হামলার দায়ভার নিয়ে ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবি

গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রকে ডাকসু ভবনে নির্মমভাবে পেটানোর ঘটনা নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । তার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যে এক সংহতি সমাবেশ আয়োজন করেন সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য । সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি ‍তুলে ধরেন সংগঠনের নেতারা । দাবিতে বলা হয় , ১. হামলার দায়ভার...বিস্তারিত

ঢাবি ছাত্রলীগের সঞ্জিত ও সাদ্দামের নামে নুরের মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনের নামে মামলার আবেদন করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার দুপুরে নুরের পক্ষে এই আবেদন নিয়ে থানায় যান ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন। এসময় তিনি বলেন, হামলার নির্দেশদাতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত...বিস্তারিত

নুরদের ওপর হামলার ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাকিদের গ্রেফতারে চেষ্টা...বিস্তারিত

ডাকসুর ফটক বন্ধ করে নুরের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা |এ হামলায় আহত হয়েছেন ১৪ জন । রবিবার বেলা পৌনে ১টার দিকে এ হামলা চালানো হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর...বিস্তারিত

মৌসুমীর বাসায় ছাত্রলীগ ও ডাকসুর নেতারা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এখন আর তিনি শুধু নায়িকাই নন, তিনি রাজনীতিবিদও। বিশেষ করে নতুন প্রজন্মের রাজনীতি প্রিয় নেতাকর্মীদের কাছে মৌসুমীর গ্রহণযোগ্যতা অনেক। তারই প্রমাণ মিললো সোমবার (৯ ডিসেম্বর)। মৌসুমীর আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাসায় হাজির হয়েছিলেন ছাত্রলীগ ও ডাকসুর একঝাঁক নেতাকর্মী। চিত্রনায়ক ওমর সানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ঘরোয়া আড্ডার...বিস্তারিত

ডাকসু নেতাদের নিয়ে কিছু কথা ভালো লাগেনা…রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ডাকসু নেতাদের ব্যাপারে এমন সব কথা শুনি, যেগুলো আমার ভালো লাগে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে অনুষ্ঠানে ‘ডক্টর অব সায়েন্স’ সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের...বিস্তারিত

সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনেঃ আসিফ নজরুল

সম্প্রতি ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি কথোপকথন ফাঁস হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক তোলপার শুরু হয়। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি চেঞ্জ টিভি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল- ‘বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা...বিস্তারিত

নিজ কক্ষে তালা ভেঙ্গে ঢুকলেন ভিপি নুর

ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের দেয়া তালা ভেঙে নিজ কক্ষে প্রবেশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় তালা ভেঙে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের নিয়ে কক্ষে ঢুকেন ডাকসু ভিপি। বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ...বিস্তারিত