fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মেয়েদের পিজা খাওয়ার দৃশ্য টেলিভিশনে সম্প্রচার নিষিদ্ধ করেছে ইরান

মেয়েদের পিজা খাওয়া কিংবা ছেলেদের চা পরিবেশনের দৃশ্য টেলিভিশনে সম্প্রচার নিষিদ্ধ করেছে ইরান। এমনই এক সেন্সরশিপ জারি করেছে দেশটির সরকার। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা ও চিত্রপরিচালকদের এ ব্যাপারে ইতোমধ্যেই সতর্ক করে দেয়া হয়েছে। নতুন এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অফিসে কোনো নারীকে পুরুষের চা পরিবেশন করা কিংবা নারীর হাতে চামড়ার গ্ল্যাভস- এসব দৃশ্যও টেলিভিশনে সম্প্রচার করা...বিস্তারিত

চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও সৌদি আরব

বিরোধ মেটাতে একাধিক বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সুন্নীপন্থী দেশ সৌদি আরব ও শিয়াপন্থী দেশ ইরান। শুক্রবার (৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ খবর নিশ্চিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একাধিক বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনা সঠিক গন্তব্যে অগ্রসর হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বর্তমানে লেবাননে অবস্থান করছেন। শুক্রবার সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদ...বিস্তারিত

আল-আকসায় ইহুদিদের প্রার্থনা মারাত্মক অপরাধ

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতিকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছে। এক যৌথ বিবৃতিতে সংগঠন গুলো বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের এই পদক্ষেপ ইসলামী পবিত্র স্থানগুলোর ওপর ভয়াবহ আগ্রাসনের শামিল। ইহুদিবাদীরা আল আকসা মসজিদকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগাভাগি করার যে ষড়যন্ত্র করেছে এই পদক্ষেপ তা বাস্তবায়নের প্রাথমিক উদ্যোগ বলে বিবৃতিতে মন্তব্য...বিস্তারিত

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা

আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ বিকেলে, আমাদের শিয়া স্বদেশীদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছে। তিনি নিহতের সংখ্যা...বিস্তারিত

মসজিদুল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতিতে ফিলিস্তিনিদের ক্ষোভ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুসালেমের মসজিদুল আকসা কমপ্লেক্সে ইহুদিদের ‘নীরব প্রার্থনার’ অনুমতি দিয়েছে এক ইসরাইলি আদালত। বুধবার জেরুসালেমের ইসরাইলি ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে এই অনুমতি দেয়। ইসরাইলি আদালতের এই আদেশের জেরে ক্ষোভ প্রকাশ করছে ফিলিস্তিনিরা। ইসরাইলি বসতি স্থাপনকারী রাব্বি আরইয়ে লিপ্পোর আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয়া হয়। এর আগে তাকে মসজিদুল আকসার আঙ্গিনায়...বিস্তারিত

বাহরাইন যেতে লাল তালিকা থেকে বাদ বাংলাদেশ

ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় এখন বাহরাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শুক্রবার এক টুইটে দেশটির সরকার সিদ্ধান্তের কথা জানান। লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম। বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার...বিস্তারিত

দায়েশ মাথাব্যথার কারণ হলেও হুমকি নয়: তালেবান সরকার

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর তারা দেশটিতে সরকার ঘোষণা করে। তালেবানের পুনরুত্থানে বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তানে জঙ্গিবাদের উত্থান নিয়েই মূলত উদ্বিগ্ন।= উদ্বিগ্ন হওয়ার যৌক্তিকতাও রয়েছে। কেননা, গত কয়েক দিনে জঙ্গিরা দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে। তবে জঙ্গিদের এমন কর্মকাণ্ডে খুব একটা চিন্তিত নয় তালেবান সরকার। সরকার...বিস্তারিত

চীন-তাইওয়ানের উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

চীন ও তাইওয়ানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ কথা বলেন। চীন টানা চার দিন তাইওয়ানের আকাশসীমায় রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান পাঠানোর পর এ মন্তব্য করলেন যুক্তরষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা। তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে।...বিস্তারিত

মেয়েদের স্কুল খুলে দিচ্ছেন তালেবান

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের ছেলে ও মেয়েদের স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামি হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেয়া হবে। বৃহস্পতিবার কাবুলে শিক্ষামন্ত্রীর দেয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে। মোল্লা নুরুল্লাহ মুনির বলেছেন, স্কুল ও কলেজের ছাত্রীদের ক্লাসের জন্য নারী শিক্ষক...বিস্তারিত

শপথ নিলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভবানীপুর উপ-নির্বাচনে বিজয়ী হয়ে এবার বিধায়ক হিসেবেও শপথ নিয়েছেন তিনি। শুধু জয়ই পাননি, জয়ী হয়েছেন বাংলার দিদি। মমতার সঙ্গে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে বিজয়ী জাকির হুসেন ও শমসেরগঞ্জের আমিরুল ইসলামও বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। তাদের বিধানসভার অধিবেশন কক্ষে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে...বিস্তারিত

অকাস চুক্তি: অস্ট্রেলিয়ায় ফের দূত পাঠাচ্ছে প্যারিস

অস্ট্রেলিয়ায় ফের দূত পাঠাচ্ছে প্যারিস। ফ্রান্স বলছে, অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করতেই রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে। গত মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র আকাস নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ তৈরির জন্য অস্ট্রেলিয়া অকাস চুক্তিতে সই করার পর প্যারিস ক্ষুব্ধ হয়। কারণ এই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে একটি বড় ডুবোজাহাজ ক্রয়চুক্তি থেকে বেরিয়ে আসে দেশটি।...বিস্তারিত

সোনা দিয়ে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় খোদাই করা কোরআান

পাকিস্তানের স্বনামধন্য ভাস্কর ও চিত্রশিল্পী শহীদ রাসাম ২০০ কেজি সোনা দিয়ে একটি পবিত্র কোরআন তৈরি করে সৃষ্টি করেছেন এক অনন্ত্য নজির। প্রাপ্ত তথ্যে জানা যায়, এটি পূর্বের ‘সর্ববৃহৎ’ পবিত্র কোরআন তৈরির সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। ইতোমধ্যে পাকিস্তানের করাচীতে বিশাল টিম নিয়ে শুভ মহরতে কাজটি শুরু হয়ে গেছে। এতে দুই হাজার কেজি অ্যালুমিনিয়াম...বিস্তারিত

ইমরান খানের সাথে বিল গেটসের ফোনালাপ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান  বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটসকে ফোন করেছিলেন। ফোনে আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা বিবেচনার জন্য বিল গেটসকে আহ্বান জানান তিনি। ইমরান খান বলেছেন, আফগানিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। ভয়াবহভাবে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। আলোচনার পরে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে রোগ প্রতিরোধে পোলিও টিকা দেয়ার...বিস্তারিত

বাংলাদেশকে ২ লাখ টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ

উপহার হিসেবে বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে মালদ্বীপ। বুধবার এ উপলক্ষে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খবর ইউএনবির মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা এই টিকাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে শুক্রবার রাতে ঢাকার হজরত শাহজালাল...বিস্তারিত

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের ঘটনায় ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাদেশিক রাজধানী...বিস্তারিত

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরাইলের আদালত

ইসরাইলের আদালত বুধবার এক বিতর্কিত ও ঐতিহাসিক রায়ে জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে। বিতর্তিক এ রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  খবর মিডলইস্ট আইয়ের। রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না।...বিস্তারিত

ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি বছরের শেষ দিকে একটি ‘দ্বিপক্ষীয় ভার্চুয়াল’ বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। বুধবার ওই কর্মকর্তা বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এ বৈঠক হবে। নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন,...বিস্তারিত

বিবিসি বন্ধ হয়ে যাবে

অভিজাত মনোভাব, ঐতিহ্য ও নিরপেক্ষতা হারিয়ে ফেলছে বিবিসি। সারাবিশ্বে দিন দিন জনপ্রিয়তা কমছে সংবাদ মাধ্যমটির। আর এতে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন ১০ বছরের মধ্যে বিবিসি বন্ধ হয়ে যাবে। কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী বলেন, তিনি বিবিসির সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে ২০২২ সালের এপ্রিল থেকে সরকারের সঙ্গে পরবর্তী লাইসেন্স ফি নিষ্পত্তি...বিস্তারিত

তালেবানের সঙ্গে বৈঠকে বসল যুক্তরাজ্য

পাশ্চাত্য বাহিনীকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে সরকার গঠন করেছে তালেবান। দেশটির নতুন এই সরকারের সঙ্গে প্রথমবারের মতো কাবুলে বৈঠক করেছে যুক্তরাজ্যের বিশেষ দূত সাইমন গাস। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। বার্তা সংস্থা দু’টির বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আফগান বিষয়ক উচ্চ...বিস্তারিত

কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস। আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান। খবর এএফপির। রোববার বিকেলে কাবুলের একটি মসজিদের কাছে ওই আত্মঘাতী বোমা হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর আসে গণমাধ্যমে। এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ...বিস্তারিত