fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আমেরিকাকে চীনের সতর্কবার্তা

তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, মার্কিন সেনারা গোপনে তাইওয়ানের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন যেন তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন...বিস্তারিত

আজ ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে তালেবান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে তালেবান। আফগানিস্তানে সংগঠনটির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান নেতা মোল্লা আমির খান মুত্তাকি জানিয়েছেন, আজ মঙ্গলবার (১২ অক্টোবর) তিনি দোহায় ইইউ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। মোল্লা আমির খান মুত্তাকি জানান, বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে...বিস্তারিত

শাহরুখপুত্র মুসলিম তাই জামিন পাচ্ছেন না : মেহবুবা মুফতি

মাদক ইস্যুতে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতার নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সরাসরি আরিয়ানের নাম না নিয়ে তার অভিযোগ, মুসলিম হওয়ার কারণেই কেন্দ্রীয় সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি) ‘২৩ বছরের একটি ছেলের’ বিরুদ্ধে সক্রিয়। উল্লেখ্য, একের পর এক জামিন আবেদন নাকচ হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের। পর পর দুইটি জামিন...বিস্তারিত

সাংবাদিক হওয়া অনেক কঠিন: নোবেলজয়ী মারিয়া

বিশ্বব্যাপী সব সাংবাদিককে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। তিনি বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়া চ্যালেঞ্জ হয়ে উঠেছে। খবর এএফপির সম্প্রতি মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এবার যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। এক সাক্ষাৎকারে মারিয়া নোবেল পাওয়ার অনুভূতি জানিয়ে বলেন,...বিস্তারিত

মুসলিমদের জন্মহার কমছে ভারতে

ভারতে মুসলিমদের মধ্যে জন্মহার কমেছে। যদিও দেশের প্রজনন হারে মুসলিমরা অন্য যে কারও থেকে এগিয়ে। কিন্তু আমেরিকার দিউ রিসার্চ সেন্টার তাদের সাম্প্রতিক সমীক্ষায় জানিয়েছে, সচেতনতা বৃদ্ধি ভারতের মুসলিমদের মধ্যে প্রজনন হার ও জন্মহার কমিয়েছে। শুধু, তাই নয় হিন্দুদের সঙ্গে তাদের ব্যবধানও কমে এসেছে। দিউ সেন্টার ১৯৫১ সালটিকে তাদের গবেষণার একটি ভিত্তিবর্ষ ধরে জানাচ্ছে সেই সময়...বিস্তারিত

ইসরাইলে ব্যবসা না করার ঘোষণা দিয়েছে স্পোর্টস ব্রান্ড নাইকি

ইসরাইল থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্পোর্টস ব্রান্ড নাইকি। আগামি বছরের ৩১শে মে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে ইসরাইলে স্টোর মালিকদের চিঠি দিয়েছে নাইকি। এতে বলা হয়, পরিবর্তনশীল বাজারের বিষয়টি ব্যাপক পর্যালোচনার পর বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কোম্পানির নীতি ও ব্যাবসায়িক উদ্দেশ্য বাস্তবায়নের কারণেই ইসরাইল থেকে ব্যবসা গুটিয়ে নেয়া...বিস্তারিত

জার্মানিতে মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে

জার্মানির কোলোন নগরীতে মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। ইউরোপের বিখ্যাত এ নগরীটির মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন। তিনি বলেন, নগরীর ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। খবর আনাদোলু ও আরব নিউজের। আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই...বিস্তারিত

যুক্তরাষ্ট্র-তালেবান আন্তরিক আলোচনা হয়েছে

তালেবানদের সঙ্গে আন্তরিক আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দুই দিনের আলোচনায় উঠে এসেছে নিরাপত্তা, সন্ত্রাস, নারীর অধিকার ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যু। ১৫ ই আগষ্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এটাই উভয় পক্ষের মধ্যে প্রথম মুখোমুখি সংলাপ। রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আন্তরিকতা ও পেশাদারি মনোভাব নিয়ে...বিস্তারিত

‘চীনের চাপে নতি স্বীকার করবে না তাইওয়ান’

তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বশাসিত এই দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘পুনর্মিলনের প্রতিজ্ঞা’র পরদিনই রোববার তাইওয়ানের জাতীয় দিবসে দেওয়া ভাষণে সাই এসব কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে জাতীয় দিবসের সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট সাই বলেন, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা...বিস্তারিত

যুদ্ধবিধ্বস্ত ইরাকেও চলছে ভোটগ্রহণ

রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ। রোববার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে পার্লামেন্টের ৩২৯টি আসনের জন্য অন্তত ১৬৭টি দল ও তিন হাজার ২০০-র বেশি প্রার্থী লড়ছে বলে জানিয়েছে ইরাকের নির্বাচন কমিশন। এবারের ভোটের ফল ইরাক বা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে নাটকীয় কোনো পরিবর্তন...বিস্তারিত

তাইওয়ানকে চীনের সঙ্গে আসতেই হবে: শি জিনপিং

তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরায় একত্র করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শান্তিপূর্ণ উপায়ে এই পুনরেকত্রীকরণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তা না হলে তাইওয়ানের পরিণতি কী হবে, তার ইঙ্গিত দিয়ে শিনপিং বলেছেন, ‘বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় চীনা জনগণের গৌরবময় ঐতিহ্য আছে।’ গত সপ্তাহে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের দেড়শ সামরিক বিমানের অনুপ্রবেশের...বিস্তারিত

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক রোগ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯২ সাল থেকে প্রতিবছর আজ ১০ অক্টোবর দিবসটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক...বিস্তারিত

আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও তালেবানের শীর্ষ নেতারা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আজ রবিবার কাতারের রাজধানী দোহায় তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মার্কিন প্রতিনিধির ওই বৈঠক হবে বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের মাঝামাঝি রাজধানী কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় তালেবান। পরে ২০ বছর ধরে দেশটিতে থাকা...বিস্তারিত

সত্যের বিরুদ্ধে ফেসবুক : সাংবাদিক মারিয়া রেসা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা। তিনি বলেছেন, ঘৃণা এবং অপপ্রচারের বিস্তার রোধে ব্যর্থ ফেসবুক এবং তারা সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার...বিস্তারিত

সিরিয়া থেকে জার্মানিতে ১১ ‘আইএস নারী’

জার্মানি বলছে তারা উত্তর সিরিয়ার একটি শিবির থেকে আটজন নারীকে তাদের দেশে ফিরিয়ে এনেছে, যারা কথিত ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিলেন। তাদের সঙ্গে ২৩টি শিশুকেও ওই শরণার্থী শিবির থেকে ফেরত আনা হয়েছে। খবর বিবিসির। ডেনমার্কের সঙ্গে এক যৌথ তৎপরতার অংশ হিসাবে জার্মানি তাদের ফেরত এনেছে। ডেনমার্কও ৩ নারী এবং ১৪ শিশুকে ফেরত নিয়েছে বলে জার্মান...বিস্তারিত

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা উপহার দেবে রোমানিয়া

বাংলা‌দেশ‌কে ক‌রোনাভাইরা‌সের ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছে রোমা‌নিয়া সরকার। শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন রোমা‌নিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোমানিয়া ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো...বিস্তারিত

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি বাতিল

জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইসরাইলের একটি আদালত। এর আগে বুধবার এক বিতর্কিত রায়ে মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছিল ইসরাইলের আদালত। বিতর্কিত এ রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরার। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা। রায়ে জেরুজালেম...বিস্তারিত

পরমাণু স্থাপনার উৎপাদন তিনগুণ বাড়াচ্ছে ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ তিনগুণ বাড়ানো হবে তিনি শুক্রবার ওই পরমাণু স্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট এ ঘোষণা করেন। খবর ইরনার। প্রেসিডেন্ট রায়িসি বলেন, বেসামরিক কাজে যত বেশি সম্ভব পরমাণু শক্তি ব্যবহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান। তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনাগুলো থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেয়া হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক মান বজায় রেখে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে হবে যাতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে দেশের আশাব্যাঞ্জক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়।

আপনি চুপ কেন মোদিজি

ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিবাল টুইটারে মোদিকে খোঁচা দিয়ে বলেছেন, মোদিজি- আপনি চুপ কেন? আপনার কাছে আমরা সহানুভূতিমূলক শুধু একটি শব্দ চাই। আর সেটি হয়তো খুব কঠিনও না। দয়া করে আমাদের বলুন, বিরোধী দলে থাকলে এ পরিস্থিতিতে আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাতেন। উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে সম্প্রতি চার কৃষকসহ আটজন নিহতের ঘটনার দিকে ইঙ্গিত করে গতকাল...বিস্তারিত

শান্তিতে নোবেল জিতলেন দুই সাংবাদিক

শান্তিতে নোবেল জিতলেন ফিলিপাইনের বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মোরাতোভ। প্রতিবছরের মতো এ বছরও নোবেল পুরস্কারের এই ক্যাটাগরি নিয়েই সবার আগ্রহ ছিল। শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। নোবেল কমিটি বলেছে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজেদের ভূমিকার কারণে মারিয়া...বিস্তারিত