হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আমেরিকা একদিন অবশ্যই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে : ইমরান খান

যুক্তরাষ্ট্রকে আজ না হোক কাল তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও খালিজ টাইমস। ইমরান খান বলেন, গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করার পর থেকে যুক্তরাষ্ট্র এখনো শক এবং...বিস্তারিত

প্রথম রাউন্ডের ভোট গণনায় ২৮০০ ভোটে এগিয়ে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনে ভবানীপুর আসনে প্রথম রাউন্ডের ভোট গণনায় দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন মমতা ব্যানার্জি। ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনায়ও এগিয়ে আছেন মমতা। মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে জিততেই হবে এই উপনির্বাচনে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। এ আসনের উপনির্বাচনে মমতা  ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক...বিস্তারিত

আমিরাতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তঃ নিহত ৪

আরব আমিরাতের একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। শনিবার বিমানটি দায়িত্ব পালনের সময় ওই দুর্ঘটনা ঘটে। আবুধাবির পুলিশের পক্ষ থেকে  দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং বাকি দু’জন বিমানের পাইলট। জানা যায় প্রশিক্ষক পাইলট খামিস সায়িদ আল হলি, লে. পাইলট নাসের মোহাম্মদ আল রশিদ, বেসামরিক...বিস্তারিত

কান্নার জন্য ৯৫০ টাকা ‘ফি’ আদায় হাসপাতাল কর্তৃপক্ষের

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিডজ নামে এক নারীর চিকিৎসার রশিদে কান্নার জন্য টাকা আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে বলে জানিয়েছে উয়ন নিউজ। হাসপাতাল ফি’র একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তা দেখে অনেকেই অবাক হয়েছেন। জানা যায়, সম্প্রতি মিডজ নামে ওই নারী একটি হাসপাতালে আঁচিল অপসারণ করতে ভর্তি হন।...বিস্তারিত

তালেবানকে নিষিদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সিনেটররা

আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা। ওই সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সমর্থনকারী বিদেশি রাষ্ট্রগুলোর ওপরও বিধিনিষেধ জারি করতে বলেন ২০-এর বেশি সিনেটর। স্থানীয় সময় গত মঙ্গলবার ‘আফগানিস্তানে সন্ত্রাস দমন, তদারকি এবং জবাবদিহিতা’ নামের বিলটি উত্থাপন করা হয়। এরই মধ্যে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের ছত্রছায়ায় আল কায়দা আবারও মাথাচাড়া দিয়ে...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের রাজধানীতে বিক্ষোভ উইঘুরদের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার সংখ্যালঘু উইঘুরদের ওপর চীনের নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মানবাধিকার কর্মীরা। চীনের ৭২তম প্রজাতন্ত্র দিবসে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া উইঘুররাও এতে অংশ নেন। শতাধিক মানবাধিকার কর্মী কালো টি-শার্ট পড়ে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। খবর আনাদোলুর। বিক্ষোভকারীরা বলেন, চীনা সংস্কৃতি শেখানোর নামে ১০ লাখেরও...বিস্তারিত

এবার বিজেপি ছাড়ছেন অভিনেতা হিরণ?

বিজেপির দুইবারের মন্ত্রী ও জনপ্রিয় শিল্পী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর এবার অভিনেতা হিরণসহ ৬ বিধায়ককে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। এই পরিস্থিতিতে আরও নতু ভাঙনের আশঙ্কা করছেন রাজ্য বিজেপির নেতারা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, শুক্রবার বিজেপির পরিষদীয় বৈঠকে উপস্থিত হননি আরও ৬ বিধায়ক। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম...বিস্তারিত

দুবাইয়ে এক্সপো ২০২০ আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলো আজ

এশিয়া মহাদেশের ১৭০ বছরের ইতিহাসে প্রথম সর্ব বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক্সপো২০২০ পর্দা উঠলো আজ শুক্রবার। মধ্যপ্রাচ্যের আরব উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের শিল্প এলাকা জাবেল আলীর এক্সপো গ্রাউন্ডে এই জমকালো উদ্বোধনী আয়োজন করা হয়। এছাড়াও দেশটির ৪৩০টি স্থানে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন...বিস্তারিত

লন্ডনপ্রবাসী শিক্ষিকাকে পিটিয়ে খুন করা হয়

লন্ডনে খুন হওয়া লন্ডনপ্রবাসী ​শিক্ষিকা সাবিনা নেসাকে দুই ফুট লম্বা একটি অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের সময়ের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি পুলিশ জানতে পেরেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আলবেনীয় নাগরিক কচি সেলামাজের (৩৬) বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। তাকে...বিস্তারিত

শিশুদের মতো আনন্দে তালেবান যোদ্ধারা!

দ্বিতীয় দফা আফগানিস্তানের দখল নেয়ার পর থেকে তালেবান যোদ্ধাদের আর অস্ত্র হাতে যুদ্ধ খুব একটা করতে হচ্ছে না। ফলে অবসর সময় কাটাচ্ছেন তালেবান যোদ্ধারা। গত মঙ্গলবার দেখা গেছে, রাজধানী কাবুলের একটু বাইরে কোয়ারঘা অঞ্চলের এক লেকে কিছুটা সময় নির্মল আনন্দে মেতেছিলেন এই তালেবান যোদ্ধারা। জলদস্যুদের জাহাজে ঘুরে বেড়িয়েছেন তারা। এ সময় এক যোদ্ধাকে ‘এটা আফগানিস্তান’...বিস্তারিত

করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার। শুক্রবার (১ অক্টোবর) ওয়ার্ল্ডোমিটারস’র তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৯...বিস্তারিত

রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তের করে বিচারের দাবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনার পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উদ্বেগ প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও  তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইটে লিখেছেন...বিস্তারিত

আফগানিস্তানকে একঘরে না করার আহ্বান কাতারের

আফগানিস্তানকে একঘরে বা বিচ্ছিন্ন না করতে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কাতার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি। প্রতিবেদনে বলা হয়েছে, দোহায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী। পরে এক প্রেস কনফারেন্সে তিনি এ আহ্বান জানান। গত আগস্টে মার্কিন সমর্থিত সরকারকে...বিস্তারিত

ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে হবে:ইরান

সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে। জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়। মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই দায়িত্বশীলতার...বিস্তারিত

বাইডেনের ওপর ক্ষেপলেন এরদোগান

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে একান্ত বৈঠকে রাজি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। দুই ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব বাড়ার ফলে এরদোগান এখন সতর্কতার সাথে ছুটছেন রাশিয়ার দিকে। ক্ষুব্ধ ও হতাশ এরদোগান বলেছেন, তিনি আগের মার্কিন প্রেসিডেন্টদের সাথে সাচ্ছন্দ্যে কাজ করেছেন, তবে বাইডেনের...বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে আমেরিকা। আফগানিস্তানের বর্তমান সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েক দিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা...বিস্তারিত

এরদোয়ানের সঙ্গে পুতিনের বৈঠক

ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে সেলফ আইসোলেশনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই কার্যক্রমের সমাপ্তি টানছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, আজ বুধবার পুতিনের আইসোলেশন শেষ দিন। এই দিনই সন্ধ্যার পর এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আইসোলেশন থেকে...বিস্তারিত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয় স্বীকার

দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্ট্যান্ডিং কমিটি হাউস আর্মড সার্ভিসেস কমিটির কাছে স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) তিনি এ স্বীকারোক্তি দেন। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান...বিস্তারিত

টিকা না নেয়ায় ছয়’শ কর্মী বরখাস্ত

কোম্পানির টিকা নীতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। আর তাই, তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।...বিস্তারিত

ভারতকে চিঠি পাঠালো তালেবান

ক্ষমতার পালাবদল, রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকায় আফগানিস্তানের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে ভারত। সেই কার্যক্রম চালু করার জন্য ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কাছে একটি চিঠি পাঠিয়েছে তালেবান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। চিঠিতে ডিজিসিএ-কে ফের আফগানিস্তানে বিমান চলাচল চালু করার আহ্বান জানানো হয়েছে। এই চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের নতুন তালেবান সরকারের মন্ত্রী...বিস্তারিত