fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

দিনমজুরি ছেড়ে এখন লাখপতি তিনি

সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন আইজ্যাক। তারপর গরিব পরিবারে যা হয় তার জীবনও সে পথেই যাচ্ছিল। স্কুলছুট এবং তার পর উপার্জনের জন্য দিনমজুরি করা। সারা দিন কাজ আর কাজ শেষে বাড়ি ফেরা। এর বাইরে নতুন করে জীবন নিয়ে ভাবার অবকাশ তার ছিল না। পরে ২০২০ সালে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিলে কাজ চলে যায় ভারতের...বিস্তারিত

এরদোগানের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বৈঠক

বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনের মধ্যে সমন্বয় সাধন ও ফিলিস্তিনি নির্বাচন নিয়েও আলোচনার জন্য ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্ক সফর করছেন। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট এরদোগান ও ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস এক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার তারা এ বৈঠকে মিলিত হন বলে তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ইস্তাম্বুলের বাহাদেটিন প্যাভিলিয়নে এ রুদ্ধদ্বার বৈঠক হয়। এর আগে শুক্রবার...বিস্তারিত

ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২৬

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া ৩৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ...বিস্তারিত

ফিলিস্তিনি প্রেসিডেন্টের তুরস্ক সফর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক আরও জোরদার করার লক্ষে গতকাল শুক্রবার তিনদিনের সফরে গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তুরস্কের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে জানা গেছে, সফরকালে ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত নির্বাচন নিয়েও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন মাহমুদ আব্বাস। এছাড়াও দ্বিপাক্ষিক...বিস্তারিত

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি, আহত ৩৭৯

ফিলিস্তিনে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে ৩১ জন দখলদার বাহিনীর ছোঁড়া তাজা গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (৯ জুলাই) অধিকৃত পশ্চিমতীরে এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ...বিস্তারিত

আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তালেবানের দখলে

আফগানিস্তানের ৮৫ শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে। শুক্রবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যখন বলা হচ্ছে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা তালেবানের দখলে তখন এমন তথ্য আন্তর্জাতিক মহলে বিস্ময় জাগাচ্ছে। আফগান সরকার তালেবানের এ দাবি নাকচ করে দিয়েছে। তবে সরকারের স্থানীয় কর্মকর্তারা বলছেন বিদেশি সেনা প্রত্যাহারের পর শক্তিশালী হয়েছে তালেবান।...বিস্তারিত

আফগানিস্তানে সামরিক মিশন শেষ:বাইডেন

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আফগানিস্তানে তার দেশের সামরিক মিশনের অবসান হয়েছে বলে জানিয়েছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন জনগণের উদ্দেশে হোয়াইট হাউসে বক্তব্য দেন বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে...বিস্তারিত

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বৃহস্পতিবার রাতে তিনটি রকেট আঘাত হেনেছে। দূতাবাসটি বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত। মার্কিন সেনা রয়েছে এমন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার জন্য ইরানপন্থী সশস্ত্র গ্রুপকে দায়ী করার একদিন পর এসব রকেট হামলা চালানো হয়। এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, দূতাবাসের সি-আরএএম প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর কার্যকর ছিল।...বিস্তারিত

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলো যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন। পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে জনসন বলেছেন, ‘আফগানিস্তানে ন্যাটো মিশনে থাকা সব ব্রিটিশ সেনা এখন দেশে ফিরছে। সঙ্গত কারণেই আমি আমাদের বিদায়ের সময় প্রকাশ করব না। এরপরও আমি পার্লামেন্টকে বলতে পারি, আমাদের অধিকাংশ সেনা ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে।’ সেনা প্রত্যাহার করা হলেও...বিস্তারিত

৬৫ দিন পর মুক্তি পেলেন ফিলিস্তিনি বন্দী

ইসরাইলি কারাগারে অনশনরত বন্দী গাদানফার আবু আতওয়ানকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ইসরাইলের রেহভুত জেলার কাপলান মেডিক্যাল সেন্টার থেকে ছেড়ে দেয়া হয়েছে। টানা ৬৫ দিন অনশনের পর মুক্তি পেলেন এই ফিলিস্তিনি বন্দী। বর্তমানে তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের রামাল্লার আল-ইসতেশারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। মুক্তি পাওয়ার পর অনশনও শেষ করেছেন তিনি। এর আগে...বিস্তারিত

​হিজাব নিষেধাজ্ঞা তুলে নিলো উজবেকিস্তান

মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তানে জনসমক্ষে হিজাব পরতে এখন থেকে আর কোনো বাধা রইল না। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভ ধর্মীয় স্বাধীনতার বিষয়ক জাতীয় আইনে পরিবর্তন এনেছেন। এর আগে শুধুমাত্র নেতা-মন্ত্রীরাই এই ধর্মীয় পোশাক পরে পথে-ঘাটে বের হতে পারতেন। তবে এখন সেই আইনে বদল বা সংশোধন আনা হয়েছে। যার ফলে, সাধারণ নারীরাও জনসমক্ষে হিজাব পরার অধিকার পেলেন।...বিস্তারিত

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সহ নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানি এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) অঞ্চলটিতে ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র তথ্যটি নিশ্চিত করেছেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনের মধ্যে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। এর মধ্য...বিস্তারিত

৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে চাকরি দিচ্ছে কাতার চ্যারিটি

স্নাতক সম্পন্ন করা ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে চাকরি দিচ্ছে কাতার চ্যারিটি। তাদেরকে ‘তাকত’ নামের এক কার্যক্রমের মাধ্যমে দূর থেকেই কাজ করার সুযোগ দেয়া হবে। গত বুধবার এ খবর প্রকাশ করেছে লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট মনিটর। এ ‘তাকত’ প্রকল্পের আওতায় সৃজনশীল ও মেধাবী ফিলিস্তিনি যুবকদেরকে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও প্রডাকশন, মোশন গ্রাফিক, অনুবাদ, হিসাব কার্যক্রম ও...বিস্তারিত

ইসরাইলি আগ্রাসন রুখতে ঐক্যমত তুরস্ক,ইরান ও রাশিয়া

ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলি আগ্রাসন ও উগ্রবাদ নির্মূলে সিরিয়ায় সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখিস্তানের রাজধানী নুর সুলতানে ১৬তম দফার বৈঠকে তিন দেশই আবারো বলেছে, তারা সিরিয়া থেকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। কাজাখিস্তানের রাজধানী নুর সুলতানে সিরিয়া নিয়ে ১৬তম দফার বৈঠকে তিন দেশই...বিস্তারিত

আল্লামা তাকি উসমানিকে আবারও হত্যাচেষ্টা

পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানিকে আবারও ছুরিকাঘাতে হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।বৃহস্পতিবার ফজরের নামাজের পর করাচিতে অজ্ঞাত এক ব্যক্তি পকেটে ছুরি নিয়ে এ হামলার চেষ্টা করেন বলে এক্সপ্রেস নিউজ জানিয়েছে।খবরে বলা হয়, এদিন ফজরের নামাজের পর এক ব্যক্তি মুফতি তাকি উসমানির সঙ্গে একান্তে কথা বলার অনুরোধ জানান। এ সময় নিরাপত্তারক্ষীরা...বিস্তারিত

বিয়ের মঞ্চে ছেলেকে জুতাপেটা মায়ের

বাবা-মায়ের অমতে বিয়ে করার ঘটনা নতুন কিছু নয়। কোনো পরিবার হয়তো পাত্রীকে পছন্দ করেন না, কোনো পরিবার আবার পাত্রকে। সেক্ষেত্রে অনেকসময় নিজেদের উদ্যোগেই পাত্র-পাত্রী বিয়ে করে ফেলেন। এ কারণে অনেক সময় পরিবার ছেলে বা মেয়ের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। কিন্তু তাই বলে পাত্রী পছন্দ না হওয়ায় বিয়ের আসরে এসে ছেলেকে মায়ের জুতাপেটা করার ঘটনা কমই...বিস্তারিত

ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ

ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দেশটির সাবেক সড়ক ও জনপদ, শিপিং, কেমিকেল ও সার মন্ত্রী মানসুখ মান্দাভিয়া। তিনি এমন সময় দায়িত্ব গ্রহণ করলেন যখন ভারত সরকার করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে।গুজরাটের ৪৯ বছর বয়সী এই সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করলেও এখনও তার পূর্বের মন্ত্রণালয় ধরে রেখেছন। তিনি...বিস্তারিত

আফগানিস্তানের আঞ্চলিক রাজধানী দখলের চেষ্টায় তালেবান

অধিকাংশ মার্কিন সেনা দেশে ফিরে গেছে। ন্যাটোর বাহিনীও আর নেই। এই অবস্থায় আঞ্চলিক রাজধানী দখলের চেষ্টায় তালেবান।তালেবান ইতিমধ্যেই আফগানিস্তানের অনেকগুলি জেলার দখল নিয়ে নিয়েছে। এবার তারা আঞ্চলিক রাজধানী আক্রমণ শুরু করলো। বুধবার তারা পশ্চিম আফগানিস্তানে কালা-ই-নও আক্রমণ করে। শহরটি তিনদিক থেকে ঘিরে তালেবান আক্রমণ চাালাতে থাকে। তারা শহরের কিছুটা ভিতরে ঢুকেও পড়ে। কিন্তু আফগান কর্তৃপক্ষ...বিস্তারিত

গুপ্তচরবৃত্তি করায় দুই ভারতীয় সেনা গ্রেফতার করলো পাকিস্তান

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে।ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাঞ্জাব পুলিশ তাদের গ্রেফতার করেছে।ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রেফতারকৃত দুই জন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। অমৃতসরের চেচা গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে...বিস্তারিত

ফেসবুক,গুগল ও টুইটারের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

টেক জায়ান্ট গুগল, ‍টুইটার এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। খবর বিবিসির। মিয়ামির জেলা আদালতে স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তোলেন তিনি। এই মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী...বিস্তারিত