fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মমতাকে ৫ লাখ টাকা জরিমানা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন কলকাতার হাইকোর্ট। আজ বুধবার (৭ জুলাই) এ জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে তাকে জরিমানা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে। যা পরবর্তীকালে...বিস্তারিত

আততায়ীর গুলিতে নিহত হাইতির প্রেসিডেন্ট

নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বুধবার একটি বিবৃতি দিয়েছেন তিনি। এতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।

পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা করলেন এরদোগান

পোপ ফ্রান্সিসের দ্রুত আরোগ্য কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।পোপকে পাঠানো এক বার্তায় মঙ্গলবার তিনি এ রোগমুক্তি কামনা করেন। খবর বেইলি সাবাহর।এতে এরদোগান বলেন, আমার দেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।আশাকরি অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন।বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সি এ...বিস্তারিত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন সন্ধ্যায়। পদত্যাগকারী মন্ত্রিদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।এছাড়া কেন্দ্রীয়...বিস্তারিত

৮০টি জেলা তালেবানদের নিয়ন্ত্রণে

আফগানিস্তানের ৩৮৮টি জেলার মধ্যে অন্তত ৮০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। এর আগে বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছিল আফগান সরকার। খবর পার্সটুডের। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনও...বিস্তারিত

পালিয়ে গেল মার্কিন বাহিনী

আফগানিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ বছর পর মার্কিন বাহিনী আফগানিস্তানের বাগরাম এয়ারফিল্ডের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে আফগান কমান্ডারকে অবহিত না করে চলে গেছে। তাদের প্রস্থানের দুই ঘণ্টারও বেশি সময় পর ঘটনাটি আবিষ্কৃত হয়। আফগান বাহিনী বলেছে, এক রাতের মধ্যেই তারা এ এলাকার বহির্ভাগে টহলে থাকা আফগান সৈন্যদের কিছু না বলে যেভাবে চলে...বিস্তারিত

কুরআনের অবমাননা: নারীকে জেল সহ ৫ লাখ টাকা জরিমানা

পবিত্র কুরআনের অবমাননা করায় মরক্কোয় এক নারীকে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার, বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো ও ইতালির দ্বৈত নাগরিক। খবর গালফ নিউজের। প্রতিবেদনে বলা হয়, ওই নারী পবিত্র কুরআনের সুরা আল-কাওসারের ব্যঙ্গ করে তার ব্যক্তিগত ফেসবুকে হ্যান্ডলে একটি পোস্ট দিয়েছিলেন। আর...বিস্তারিত

ইরাকে মার্কিন সেনাদের গাড়ি বহরে হামলা

ইরাকের সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে, বাগদাদ প্রদেশের সারিয়ুশ শায়ালা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর বোমা বিস্ফোরণের শিকার হয়। আগে থেকেই কে বা কারা রাস্তায় বোমা পেতে রেখেছিল। এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার টিভি চ্যানেলটি এ খবর জানিয়েছে। এর আগেও বাগদাদ প্রদেশে আরো একটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে...বিস্তারিত

তালেবানদের ভয়ে তাজিকিস্তানে পালাচ্ছে আফগান সেনারা

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সাথে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনারা সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, তাজিক কর্মকর্তারা জানান, আফগান প্রদেশ বাদাখশানের কয়েকটি জেলায় যুদ্ধের পর ‘জান বাঁচানোর’ তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন...বিস্তারিত

করোনা ভাইরাসকে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে: বরিস জনসন

করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দীর্ঘ লকডাউন প্রত্যাহারের আগে দেশবাসীর উদ্দেশে এমন বার্তাই দিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।গত ২১ জুন থেকে ব্রিটেনে সব বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার কথা ছিল; কিন্তু নতুন করে করোনার ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় তা সম্ভব হয়নি। বরং আরো কয়েক দিন কঠোর বিধিনিষেধ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় ১৫০ জন নিহত

যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত বেড়ে গেছে। দেশটির সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের ঘনঘটার মাঝেই কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন গোলাগুলির ঘটনায়। গত ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে।  গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।গান ভায়োলেন্স দাবি করেছে, তালিকা এখনও...বিস্তারিত

জাপানে ভূমিধস:নিখোঁজ শতাধিক মানুষ

জাপানের সাগরতীরবর্তী শহর আতামিতে প্রবল বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এছাড়াও এখনও শতাধিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।ভূমিধসের দুই দিন পর চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া ঘর ও কাদার নিচে চাপা পড়া রাস্তাগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে খারাপ আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাদের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।শনিবার আতামিতে স্বাভাবিকের...বিস্তারিত

অনশনে ৬১ দিন পার করলেন ফিলিস্তিনি যুবক

ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনি তরুণ গাদানফার আবু আতওয়ান নিজের মুক্তির দাবিতে অনশনের ৬১তম দিন পার করেছেন। ইসরাইলের রেহভুত জেলার কাপলান মেডিক্যাল সেন্টারে বন্দী অবস্থায় রোববার দিনটি পার করেছেন তিনি। ফিলিস্তিনি বন্দীদের সংগঠন ডিটেইনিইস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স কমিশনের মুখপাত্র হাসান আবেদ-রাব্বু জানান, অনশনের কারণে আবু আতওয়ান ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে পানি জমে গিয়ে হৃৎপিণ্ড...বিস্তারিত

যে বলবেন মুসলিমরা ভারতে থাকবেন না,সে হিন্দু নয়: আরএসএস প্রধান

হিন্দু মুসলিম ঐক্যই প্রধান। ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রোববার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এ কথা বললেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবত। পাশাপাশি তার মন্তব্য, ‘যে বা যারা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান একই উৎস থেকে এসেছেন।’উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির...বিস্তারিত

পুরুষদের দাড়ি রাখা ও নারীদের পর্দা করা বাধ্যতামূলক:তালেবান

আফগানিস্তানে নারীরা বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবেন না। পুরুষদেরও লম্বা দাড়ি বাধ্যতামূলক রাখতে হবে। উত্তর-পূর্ব আফগানিস্তানে তাকহার প্রদেশে এমন আইনই জারি করেছে তালেবান। এমনকি নারীদের বিয়ের জন্য পণ প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিষয়টি নিশ্চিত করে তাকহার প্রদেশের সমাজকর্মী মেরাজউদ্দিন জানিয়েছেন, এই চর্চা...বিস্তারিত

তালেবান এখন আরো বেশি আক্রমণাত্মক

২০ বছর আগে ২০০১ সালে ৯/১১-এর পর আমেরিকা আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল। তালেবান শাসনের পতন হয়েছিল। টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী চলে যাবে। ইতিমধ্যেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই তালেবান আরো বেশি আক্রমণাত্মক হয়েছে। শক্ত ঘাঁটি দক্ষিণ আফগানিস্তান থেকে তারা উত্তর দিকের এলাকা দখলে নিচ্ছে।...বিস্তারিত

অক্সিজেন সিলিন্ডার পাল্টাতে দেরি, ৬৩ রোগীর প্রাণহানি

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ জন কোভিড রোগী মারা গেছেন।রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেয়া ১০০...বিস্তারিত

করোনায় বিপর্যস্ত পর্তুগাল,সান্ধ্য কারফিউ জারি

সম্প্রতি পর্তুগালের রাজধানী ও আশপাশের শহরে করোনার উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। ইংল্যান্ডের ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। বিশেষ করে তরুণ এবং যুবকদের মধ্যে।পরিস্থিতি বিবেচনায় লিসবনসহ ৪৫টি শহরের জন্য নতুন নিদের্শনা দেয়া হয়েছে। গত ২ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রায় ৪৫টি মিউনিসিপ্যাল রয়েছে যেখানে করোনা পরিস্থিতিতে অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে।...বিস্তারিত

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

এশিয়ার কিছু অঞ্চলে বাড়লেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসাথে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৭ হাজার মানুষ। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৪২ লাখের...বিস্তারিত

নির্যাতনে মৃত্যু : মাহমুদ আব্বাসের বিরুদ্ধে উত্তাল ফিলিস্তিন

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর পর ফিলিস্তিনিদের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গভীর অসন্তোষ ব্যাপক আকার ধারণ করেছে।নিজার বানাত নামের এই ফিলিস্তিনিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। আটক থাকা অবস্থায় তাকে যে মারাত্মকভাবে পেটানো হয়েছিল, সেরকম অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে। পরে তিনি মারা যান। ওই...বিস্তারিত