fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

চীনে হোটেল ধসে নিহত ১৭

চীনে হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। আহত হয়েছে অন্তত পাঁচজন। ৩৬ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ছয় জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।স্থানীয় সময় সোমবার বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রথমে একজন মারা যাওয়ার খবর দেওয়া হলেও পরে সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বাড়তে থাকে। তবে হোটেলটি ধসের...বিস্তারিত

গজনী ঘেরাও করে ফেলেছে তালেবান

নিজেদের শক্ত ঘাঁটি উত্তর-পূর্বাঞ্চল থেকে ক্রমশ পুরো দেশকেই নিজেদের দখলে নিতে চাইছে তালেবান। সোমবার সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, তালিবান মধ্য আফগানিস্তানের গজনী শহরটি ঘিরে ফেলেছে। সাধারণ মানুষজনের বাড়ি দখল করে সেখানে ঘাঁটি বানিয়ে আফগান সেনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। গজনীর প্রাদেশিক সরকারের মুখপাত্র হাসান রেজায়ি জানায়, ‘‘গজনীর পরিস্থিতি শোচনীয়। সাধারণ মানুষের বাড়িতে তালিবান ঘাঁটি...বিস্তারিত

জিনপিংয়ের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

চীনের নাগরিকদের মতো সমান মর্যাদা নিয়ে উইঘুর মুসলমানদেরও বাস করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বলেন, আর এটা তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। গতকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফোনালাপে উভয় নেতা দ্বিপক্ষীয়...বিস্তারিত

২২ আফগান কমান্ডোকে হত্যা করল তালেবান

আফগানিস্তানে ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে তালেবান। এরা সবাই আফগান স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য। তারা সবাই অস্ত্রহীন ছিলেন। তুর্কেমেনিস্তান সীমান্ত প্রদেশ ফারিয়াবের দাওলাত শহরে গত ১৬ জুন কমান্ডোদের ভাগ্যে এই নির্মম পরিণতি ঘটে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে হত্যার ভিডিও ফুটেজ আসে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নেওয়া হয়। এসব ভিডিও যাচাই-বাছাইও করেছে সিএনএন। ভিডিওতে দেখা...বিস্তারিত

কপিরাইট আইন ভঙ্গের কারণে গুগলকে ৫৯ কোটি ডলার জরিমানা

ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গের দায়ে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ৫৯ কোটি ২০ লাখ ডলার অর্থ জরিমানা করেছে ফ্রান্স। মূলত সংবাদ কন্টেন্ট ছাপা নিয়ে নিয়ম লঙ্ঘন করেছে গুগল এমন অভিযোগে এই জরিমানা করা হয়েছে। খবর টেক ক্রাঞ্চের। ফ্রান্সের অ্যান্টি-ট্রাস্ট রেগুলেটর স্থানীয় এক প্রকাশকের সঙ্গে গুগলের প্ল্যাটফর্মে তাদের সংবাদ বিষয়বস্তু হোস্ট করার জন্য ন্যায্য চুক্তি করতে ব্যর্থ...বিস্তারিত

তালেবানের গ্রহণযোগ্যতা নির্ভর করছে সংলাপের ওপর: ইরান

ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সাইয়্যেদ রাসূল মুসাভি এ মন্তব্য করেছেন। ইরানে সম্প্রতি তালেবানের সঙ্গে আফগান সরকারের যে আন্তঃআফগান সংলাপের আয়োজন করা হয়েছিল তা অত্যন্ত সফল হয়েছে বলে জানান মুসাভি। তিনি বলেন, অতীত...বিস্তারিত

আইএস সব মুসলিমের শত্রু: তালেবান

আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসকে তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, আইএস আমাদের শত্রু এবং সব মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। খবর তাসনিম নিউজের। তালেবানের সঙ্গে এই জঙ্গিগোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন। পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস...বিস্তারিত

ইরানে বিয়েতে উৎসাহ দেয়ার ইসলামী অ্যাপ

তরুণদের বিয়েতে উৎসাহিত করতে ইরানে একটি ইসলামী ডেটিং অ্যাপ চালু করা হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদে এই তথ্য জানানো হয়। সরকারি নিয়ন্ত্রণাধীন ‘হামদাম’ (সাথী) নামের এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা পছন্দের সাথীকে খুঁজতে ও বাছাই করতে পারবেন। ইরানের সাইবারস্পেস পুলিশের প্রধান কর্নেল আলী মোহাম্মদ রাজাবি বলেন, ইরানে এই ধরনের এটিই একমাত্র অ্যাপ। বাকী...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার ভূপাতিত করল তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের তুমুল লড়াই চলছে। কুন্দুজ বিমানবন্দরে হামলা চালিয়ে আফগান বাহিনীকে দেওয়া দুটি মার্কিন ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার সোমবার ভূপাতিত করার দাবি করেছেন তালেবান যোদ্ধারা।খবর এক্সপ্রেস ট্রিবিউনের। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় বলেছেন, ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা ছাড়াও আফগান অনেক সেনাকে হত্যা করেছেন তালেবান যোদ্ধারা। ড্রোন...বিস্তারিত

দক্ষিণ আফ্রিকায় মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবার সন্ত্রাসীরা একটি মসজিদে ও মুসলিমদের বাড়িতে আগুন ধরেয়ে দিয়েছে। জানা যায়, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবির আন্দোলন চরম সহিংতায় রূপ নিয়েছে। ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে এবার মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান মসজিদে এই...বিস্তারিত

গো-সুরক্ষায় নতুন প্রস্তাব বিধানসভায়

গো-সুরক্ষায় এ বার নতুন বিল পেশ হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের বিধানসভায়, যাতে মন্দির চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস (গরুর মাংস) এবং গোমাংসজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিন্দু, জৈন, শিখ এবং গোমাংস না খাওয়া সম্প্রদায়ের বাস যে এলাকায়, সেখানেও এ নিষেধাজ্ঞা চালুর প্রস্তাব রয়েছে ওই বিলে। খবর আনন্দবাজার পত্রিকার।আসাম গো-সুরক্ষা...বিস্তারিত

ইরাকে হাসপাতালে আগুন, ৫০ জনের মৃত্যু

ইরাকে করোনা বিশেষায়িত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।বিবিসির খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণের শহর নারিসিয়া আল হুসেইন হাসপাতালের সোমবার রাতে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আইসোলেশন ওয়ার্ডে।৭০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডটি মাত্র তিন মাসে আগে যাত্রা শুরু করেছিল।স্থানীয় একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘সোমবার রাতে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই।...বিস্তারিত

পদত্যাগ করলেন শীর্ষ মার্কিন কমান্ডার

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে নিযুক্ত শীর্ষ এক মার্কিন সামরিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।দীর্ঘদিন ধরে আফগানিস্তানে দায়িত্ব পালন করে আসা শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার সোমবার পদত্যাগ করেন। এক সাদামাটা আয়োজনের মাধ্যমে নিজের দায়িত্ব অপর দুই মার্কিন জেনারেলের কাছে হস্তান্তর করেন তিনি।দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেনারেল মিলার বলেন, ‘বিদায় বলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ।...বিস্তারিত

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না ওমান

দখলদার ইসরাইলের সঙ্গে ওমান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি। তৃতীয় উপসাগরীয় দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। খবর টাইমস অব...বিস্তারিত

আজই পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌরঝড়

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়। গতিবেগ ঘণ্টায় ১৬ লাখ কিলোমিটার। সোমবার এই সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়তে পারে। আর ওই ঝড়ের কারণে সমস্যা তৈরি হতে পারে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায়। বিপুল অংশে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে থমকে যেতে পারে প্রযুক্তির সাহায্যে চলা অনেক কিছুই। স্পেস ওয়েদার ডট কমের পক্ষ...বিস্তারিত

মার্কিন ‘যুদ্ধজাহাজ’ তাড়িয়ে দিল চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী। এটি দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ সোমবার (১২ জুলাই) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকান্ড...বিস্তারিত

আফগানরা চীনকে বন্ধু মনে করে : তালেবান

আফগানিস্তান পুনর্গঠন প্রক্রিয়ায় চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছে তালেবান। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন জানান, দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় তারা চীনের বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানাবেন। টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে শাহিন জানান, বর্তমানে দেশের ৮৫ শতাংশ এলাকা তালেবানদের দখলে আছে। তারা চীনের বিনিয়োগকারী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এর আগে, আফগানিস্তানে শরণার্থী...বিস্তারিত

এরদোগান বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা: গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস প্রশংসায় ভাসিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। তুর্কি প্রেসিডেন্ট সম্পর্কে তিনি বলেন, এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, যিনি অনেক কিছুই করেছেন।স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডেন্ডিয়াস তুর্কি প্রেসিডেন্টের এমন প্রশংসা করেন।খবর আনাদোলুর।গ্রিসের আকাশসীমা লঙ্ঘন, সমুদ্র থেকে তেল ও গ্যাস তোলা এবং সাইপ্রাসসহ নানা বিষয় নিয়েই তুরস্কের সঙ্গে গ্রিসের মতবিরোধ চলছে। এতকিছুর মধ্যেও...বিস্তারিত

বেশি সন্তান নিলে সরকারি চাকরি নয়: যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের খসড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি নিয়ে চলছে বিতর্ক। এ বিতর্কের পালে আবারও হাওয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি ফের বলেন, উন্নত সমাজ প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত হল জনসংখ্যা নিয়ন্ত্রণ। একই সঙ্গে তিনি জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।উত্তর প্রদেশের নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি...বিস্তারিত

গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।রোববার এ খবর জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ।খবরে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগে তিনি আলোচিত বাসভবন ছাড়েন।