fbpx
হোম জাতীয়

জাতীয়

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা ঊর্মি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনুবিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। গুল...বিস্তারিত

বিমানবাহিনী প্রধান দেশে ফিরেছেন

সৌদি আরব সফর শেষে সোমবার (১৭ অক্টোবর) দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। গত ৯ অক্টোবর সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজের আমন্ত্রণে এক সরকারি সফরে সৌদি আরব যান তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ও বাহিনীর তিনজন। মঙ্গলবার (১৮ অক্টোবর) আন্তবাহিনীর জনসংযোগ...বিস্তারিত

দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ সামিটে আমাদের দেশের করোনা নিয়ন্ত্রণ এবং টিকাদানের সফলতার প্রশংসা করেছেন। অন্যদিকে তারা এটাও বলেছেন আপনাদের দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। সুতরাং আমাদেরকে এদিকটাও খেয়াল রাখতে হবে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য...বিস্তারিত

ব্রুনাইয়ের সুলতান ঢাকা ছাড়লেন

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনাইর সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানান। ব্রুনেইয়ের সুলতানের এটিই প্রথম বাংলাদেশ সফর। এর আগে শনিবার...বিস্তারিত

ভোট কেন্দ্রে ইউএনওকে ‘স্টুপিড’ বললেন মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দুইটি স্থানে বাঁধার সম্মুখীন হয়েছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় কেন্দ্রে দায়িত্বরত ইউএনও’র সাথে সিটি মেয়রের বাগবিতন্ডার ঘটনাও ঘটেছে। ভোটকেন্দ্রে একসাথে একাধিক ভোটারকে নিয়ে প্রবেশ না করার জন্য ইউএনও সতর্ক করতে গেলে এ বাগবিতন্ডা হয়। এ সময় ইউএনওর ওপর ক্ষোভ ঝাড়েন...বিস্তারিত

নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক বার্তায় মরহুম মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। মাসুম আজিজ সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারের...বিস্তারিত

সেবার মনোভাব নিয়ে পুলিশকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার  নির্দেশ দিয়েছেন। ‘পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে . . . পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে,’   রাষ্ট্রপ্রধান পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ সন্ধ্যায়  বঙ্গভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে...বিস্তারিত

দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশ যেন ভালো থাকে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ অক্টোবর) সকালে ‌‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ভর্তুকি দিয়ে কৃষি...বিস্তারিত

অতিরিক্ত ডিআইজি হলেন ৪ এসপি

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তা। রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, সিলেট মহানগরী...বিস্তারিত

১০০ সেতু উদ্বোধনের অপেক্ষায় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে। রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, একটা প্রকল্প আমাদের গলার কাটা...বিস্তারিত

কমলাপুরে রেল শ্রমিকদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ করছেন রেলের শ্রমিকরা। তারা কমলাপুর রেলস্টেশনে এবং রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন। তাদের দাবির পক্ষে নানারকম স্লোগানও দেওয়া হচ্ছে বিক্ষোভ থেকে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা কর্মসূচি পালন...বিস্তারিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ফেসবুক আইডি নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। শনিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতীয় সংবাদ সংস্থা বাসস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস বরাতে বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিকমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া...বিস্তারিত

কোনো চাপ অনুভব করছি না: সিইসি

আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করে ইসি। গত ১২ অক্টোবরও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় ইসি। এরপর ক্ষমতাসীন দলের সমালোচনার...বিস্তারিত

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

২০২৩ সালে সংক্ষিপ্ত আকারে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ১৩-১৫ জানুয়ারি (মাওলানা জোবায়ের পক্ষের লোকজন) ও দ্বিতীয় পর্বে ২০ থেকে ২২ জানুয়ারি (ওয়াসেক পক্ষের লোকজন) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান...বিস্তারিত

এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি। বুধবার (১২ অক্টোবর) ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা...বিস্তারিত

১৯ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ দেশের ১৯ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,...বিস্তারিত

ওয়াসা এমডির বেতন-ভাতার হিসাব দাখিল করতে হবে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন-ভাতার হিসাব দাখিল করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলে তাকসিমকে বেতন-ভাতার হিসাব জমা দিতেই হবে। এর আগে গত ১৭ আগস্ট ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানকে গত...বিস্তারিত

দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

সরকারের কাছে পর্যাপ্ত ধান-চালের মজুত থাকায় দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমনের যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে বেশি ফলন হয়েছে। যুদ্ধের জন্য সারা পৃথিবীতে সমস্যা হলে আমরা তো আলাদা নয়। সেজন্য প্রধানমন্ত্রী সতর্ক করেছেন সজাগ ও সচেতন থাকার জন্য। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয়...বিস্তারিত

বৃহস্পতিবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা

বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দাম বাড়বে নাকি কমবে সেই প্রসঙ্গে মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘দাম বাড়বে না কমবে, সেটা বৃহস্পতিবারই জানা যাবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের...বিস্তারিত

চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যতক্ষণ সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারমধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন,...বিস্তারিত