fbpx
হোম জাতীয়

জাতীয়

মির্জা ফখরুলের বাবা রাজাকার ছিলেন: শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। মঙ্গলবার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট কাউকে শান্তি দিতে চায় না। তারা দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। তারা একবার নয়, দুইবার নয়- একুশবার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা...বিস্তারিত

বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সব বীর মুক্তিযোদ্ধাকে বিভাগীয়, জেলা ও উপজেলা হাসপাতাল এবং ২৩টি বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এজন্য এসব হাসপাতালে অগ্রীম অর্থ বরাদ্দ দেওয়া রয়েছে। মঙ্গলবার ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা...বিস্তারিত

বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে...বিস্তারিত

আরও ৪ দিন থাকবে তীব্র শীত

পৌষের মাঝামাঝি এসে জেঁকে বসেছে শীত, আরো চারদিন এমন পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের অনুভূতি বাড়ার কারণ হচ্ছে সূর্য দেখা না যাওয়া। মঙ্গলবার ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। এই সময়ের পর ঘন...বিস্তারিত

ভারতের আদানির বিদ্যুৎ আসবে মার্চে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী মার্চে ভারতের ঝাড়খন্ডে নির্মাণাধীন আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে। মঙ্গলবার ভারতের ঝাড়খন্ডে আদানি পাওয়ার লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

মির্জা ফখরুল ও আব্বাসের ৬ মাসের জামিন

৬ মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদনের শুনানি গ্রহণ করে জামিন প্রদান করেন। বিএনপির দুই নেতার পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী...বিস্তারিত

মাহিকে মনোনয়ন ফরম কেনার অনুমতি দেওয়া হয়েছে : ওবায়দুল কাদের

উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য মাহিয়া মাহিকে অনুমতি দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মাহিয়া মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি...বিস্তারিত

রংপুর সিটি নির্বাচন : ৪০ কেন্দ্রে লাঙল ২২৫৩৭, নৌকার চেয়ে এগিয়ে হাতপাখা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সকল কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছু কেন্দ্রে উপস্থিত থাকা ভোটারদের ভোটগ্রহণ চলে রাত ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ৪০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ৪০ কেন্দ্র থেকে তিনি পেয়েছেন ২২ হাজার...বিস্তারিত

দেশে আরো ২টি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, দেশে আরো দুটি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে, যার মধ্যে একটি হবে জামালপুরের মেলান্দহ উপজেলায়, আরেকটি রংপুরে। জামালপুরের একাডেমির নাম হবে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আর রংপুরেরটির নাম হবে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন...বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। এর ফলে তারা মাইগ্রেশন করে ভর্তি হতে পারবেন। একইসঙ্গে মাইগ্রেশন ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি এ...বিস্তারিত

৩০ ডিসেম্বর গাধা ডিম পাড়বে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কি খেলা দেখাবে ? ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া ৩টি ডিম পেড়েছে। আমি তো মনে করি ৩০ ডিসেম্বরও গাধা ডিম পাড়বে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ...বিস্তারিত

মেট্রোরেল উদ্বোধন সরকারের আরেকটি সাফল্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে জনবান্ধব সরকারের আরেকটি সাফল্য অর্জিত হলো। মেট্রোরেলের যাত্রা ঢাকা মহানগরীর যাতায়াত ব্যবস্থায় ভিন্নমাত্রা ও গতি যোগ করবে। নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে। আগামীকাল (বুধবার, ২৮ ডিসেম্বর) বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬’...বিস্তারিত

বাংলাদেশে তুরস্কের আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা করেছেন। তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, আমি বাংলাদেশে বৃহত্তর পরিসরে আরো বিনিয়োগের আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য তুরস্ক সরকারের প্রতি অনুরোধ...বিস্তারিত

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহতের অভিযোগ

পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। জানা যায়, দলটির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে টিয়ারশেল ও রাবার...বিস্তারিত

বিএনপি ১০ ডিসেম্বর পারেনি, ৩০ ডিসেম্বর ঘোড়ার ডিম পাড়বে: ওবায়দুল কাদের

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা ১০ ডিসেম্বর পারেনি। ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাড়বে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রস্তুত। মোকাবিলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। মোকাবিলা হবে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে আবারও নির্বাচনে, আন্দোলনে।’ শনিবার (২৪...বিস্তারিত

বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আগুন সন্ত্রাস, ভোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মাসেতু করে সবাইকে অবাক করে...বিস্তারিত

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। আগে নির্বাচন কমিশনের কোনো আর্থিক সক্ষমতা ছিল না। সম্পূর্ণ প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে রাখা ছিল, যেটা আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন কমিশনের হাতে দিয়ে দিয়েছি। বাজেট থেকে সারাসরি তাদের টাকা দেওয়া হয়। যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আজ শনিবার বাংলাদেশ আওয়ামী...বিস্তারিত

জীবন থাকতে দেশের স্বার্থ নষ্ট হতে দেব না : প্রধানমন্ত্রী

জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ মেনে নেয় না বলে মন্তব্য করে বলেন, “স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। ’৭৫- এ...বিস্তারিত

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমার আবেদন করলেন ডা. মুরাদ হাসান

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমা পেতে আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের প্যাডে এ আবেদন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব সাখাওয়াত হোসেন মুকুল। তিনি বলেন, ‘আজ ক্ষমা চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, প্রধানমন্ত্রী ক্ষমা করে দেবেন।’ সাধারণ...বিস্তারিত

বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে নতুন করে সংলাপের সুযোগ নেই: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে কোনো সংলাপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একাধিকবার অনুরোধ জানানো...বিস্তারিত