fbpx
হোম জাতীয়

জাতীয়

ড. ইউনূসের বিষয়ে আমার কিছু করার নেই: প্রধানমন্ত্রী

শ্রম আইন লঙ্ঘনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে তাঁর কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নর জবাবে তিনি বলেছেন, মুহাম্মদ ইউনূস নিজেদের কর্মীদের বঞ্চিত করেছেন, তাঁদের কাছেই তাঁর ক্ষমা চাওয়া উচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আজ সোমবার সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেলে...বিস্তারিত

এমপি তো হলেনই না, উল্টো জামানত হারালেন তৃণমূল বিএনপির শীর্ষ ৩ নেতা

তৃণমূল বিএনপির শীর্ষ তিন নেতা চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, নির্বাহী সভাপতি অন্তরা সেলিমা হুদা ও মহাসচিব তৈমুর আলম খন্দকার। ফাইল ছবি বিএনপিবিহীন নির্বাচনে প্রধান বিরোধী দল হবে তৃণমূল বিএনপি—ভোটের আগে নতুন নিবন্ধিত দলটির চেয়ারপারসন ও মহাসচিব একাধিকবার এ কথা বলেছিলেন। নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ প্রার্থীও দিয়েছিল ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপি। কিন্তু দ্বাদশ জাতীয়...বিস্তারিত

শেখ হাসিনাকে ভারত-চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান...বিস্তারিত

ভোট গ্রহণ শেষ, অপেক্ষা গণনার

সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে অবশেষে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে অনেক আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবরও পাওয়া গেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ...বিস্তারিত

নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

জাতির উদ্দেশে ভাষণ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে তিনি প্রার্থীদের উদ্দেশে বলেছেন, শক্ত ও অনুগত...বিস্তারিত

‘৬ মাসের ভাগনেকে বুকে জড়িয়ে লাফ দিই, পেছনে দেখি বোন নেই’

‘কেউ একজন পেছন থেকে বলল, আগুন লেগেছে। মুহূর্তে দাউ দাউ আগুন, কালো ধোঁয়া। আমি আরফানকে এক হাতে বুকে জড়িয়ে ধরি। আরেক হাত দিয়ে ছোট ছেলেকে ধরে ট্রেনের দরজা দিয়ে লাফ দিই। ঠিক পেছনেই ছিল বোন (এলিনা ইয়াসমিন)। নামার পর পেছনে তাকিয়ে দেখি ও নেই।’ হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী ডেইজি আকতার হাহাকার নিয়ে...বিস্তারিত

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের

দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা সতর্ক থাকবেন, বিএনপি যেন নাশকতা করতে না পারে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে, সে জন্য সতর্ক থাকুন। আওয়ামী লীগ জনগণের ভোটে আবার সরকার গঠন করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের অভিমুখে নেতৃত্ব দেবেন। আমরা...বিস্তারিত

নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য মানদণ্ড অনুসারে আমাদের আইন রয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু আমরা যেভাবে বলি, সেভাবে নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে: ডিবি

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার...বিস্তারিত

রাত ১২টার পর মোটরসাইকেল চললেই ব্যবস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা চলবে সোমবার রাত ১২টা পর্যন্ত। এ সময় কেউ মোটরসাইকেল চালানোর চেষ্টা করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগে যানবাহন চলাচলের ওপর বেশকিছু...বিস্তারিত

বাংলাদেশে মানবাধিকার রক্ষায় অ্যামনেস্টির ১০ দফা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে মানবাধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিতের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ লক্ষে ১০ দফা মানবাধিকার সনদ ঘোষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক এ মানবাধিকার সংগঠনটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংগঠনটি তাদের ওয়েবসাইটে এই ১০ দফার সনদ প্রকাশ করে। সনদে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা...বিস্তারিত

ভারতবিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না, পিটিআইকে স্বরাষ্ট্রমন্ত্রী

যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন ঢাকা কখনই তার ভূখণ্ডকে ভারতবিরোধী কার্যকলাপ বা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবে না। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টেলিফোনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সিনিয়র মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে উদ্বীগ্ন হওয়ার কিছুই নেই। ভারত-বাংলাদেশের স্থায়ী সম্পর্কের সঙ্গে...বিস্তারিত

নির্বাচনকালীন যানবাহন চলাচলে ডিএমপির নিষেধাজ্ঞা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ,...বিস্তারিত

স্বপ্ন ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার: প্রধানমন্ত্রী

২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার জীবনে একটা স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। তাও আবার প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি সেটাই হতে চাইছিলাম। এই পেশা আমার খুব পছন্দের ছিল, কিন্তু (তখনকার রাজনৈতিক বাস্তবতায়) তা সম্ভব হয়নি।’ রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব...বিস্তারিত

সুপ্রিমকোর্ট খুলছে ২ জানুয়ারি, হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন

গত ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক, সরকার ঘোষিত ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৪ দিন পর আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) খুলছে সুপ্রিমকোর্ট। যদিও এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয় নিস্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন অবকাশকালীন বেঞ্চ হাইকোর্ট বিচারকাজ পরিচালনা করছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার কোর্টও মামলা শুনানি করেছে। আগামী ২ জানুয়ারি থেকে সুপ্রিম...বিস্তারিত

নির্বাচনে বন্ধ থাকবে কক্সবাজার-সেন্টমার্টিনের হোটেল

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলবে না জাহাজ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একদিন কক্সবাজার ও তিনদিন সেন্টমার্টিনের সব হোটেল-মোটেল-গেস্ট হাউজ বন্ধ থাকবে। সেইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলবে না কোনো জাহাজ। আজ শনিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধে ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল-গেস্ট হাউজও বন্ধ...বিস্তারিত

সিসি ক্যামেরার ভূমিকায় থাকবেন সাংবাদিকরা: ইসি রাশেদা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা অনেকটাই সিসি ক্যামেরার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ধরনের মন্তব্য করেন। ইসি রাশেদা সুলতানা বলেন, ‌‘অর্থ সংস্থান না থাকায় এবারের নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। তবে নির্বাচনের পরিবেশ সুন্দর...বিস্তারিত

নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

জাতীয় নির্বাচন নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বিকেলে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান। এ কর্মকর্তা বলেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। পরে ওই আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে। এখনকার বাকি বৈধ প্রার্থীরা...বিস্তারিত

ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

কিছু ব্যাংক উচ্চ মূল্যে প্রবাসী আয়ের ডলার কিনে তা আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম মূল্যে বিক্রি করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের জন্য ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও বাজারে এখনো ডলারসংকট চলছে। ডলার বিক্রি করার মতো পরিস্থিতিতে নেই ব্যাংকগুলো। এরপরও কিছু ব্যাংক উচ্চমূল্যে প্রবাসী আয়ের ডলার কিনে...বিস্তারিত

বিএনপির রাজনীতি করার অধিকার নেই: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে। আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের জনসভায়...বিস্তারিত