fbpx
হোম জাতীয়

জাতীয়

চট্টগ্রামে এস আলম সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রামে এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এই সুগার মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। কর্ণফুলী থানার ওসি জহির হোসেন...বিস্তারিত

চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে...বিস্তারিত

এক মাসে ব্যবধানে ফের বাড়লো এলপিজির দাম

গত ৪ ফেব্রুয়ারির পরে ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়লো। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ নিয়ে এক মাসের ব্যবধানে বাড়ানো হলো এলপিজির দাম। রোববার (৩ মার্চ) বিকাল ৩টায় নতুন দর ঘোষণা করে বিইআরসি। নতুন দাম...বিস্তারিত

আজকের ছবিটা তুলে রাখুন, ঐতিহাসিক হয়ে থাকবে: আদালত প্রাঙ্গণে ড. ইউনূস

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আজ রোববার (৩ মার্চ) আত্মসমর্পণের পর জামিন পেয়ে জজ আদালত প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজকের এ ছবিটা আপনারা তুলে রাখুন। দুর্নীতি দমন কমিশন ও বটতলার এটি একটি ঐতিহাসিক ছবি হয়ে থাকবে।’ দুদকের বিচারের কাঠগড়ায় একজন নোবেল বিজয়ীকে দাঁড়াতে হলো- এটা রেকর্ডেড বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,...বিস্তারিত

ফের বাড়লো বিদ্যুতের দাম, প্রজ্ঞাপন জারি

ভর্তুকি সমন্বয়ের কারণ দেখিয়ে এক বছরের মাথায় গ্রাহক পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ালো সরকার। ফেব্রুয়ারি মাস থেকে নতুন দর কার্যকর হবে। অর্থাৎ মার্চ মাসে যে বিল পরিশোধ করতে হবে, তা নতুন দামে। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হচ্ছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বাড়ছে ৭০ পয়সা।...বিস্তারিত

রমজানে অফিস খোলা থাকবে ৯টা থেকে সাড়ে ৩টা

রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা...বিস্তারিত

২ মার্চ ব্যাহত হবে ইন্টারনেট সেবা

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আগামী শনিবার (২ মার্চ) রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম...বিস্তারিত

রমজানে বড় ইফতার পার্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

অপচয় বন্ধ করতে আসন্ন রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনো ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকা গরীব মানুষদের দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে...বিস্তারিত

বিদ্যুতের দাম বাড়বে মার্চ থেকে, কতটা বৃদ্ধি তা জানালেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মার্চ থেকেই নতুন দর কার্যকর হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন,...বিস্তারিত

হয়রানি করতেই দুর্নীতির অভিযোগ: ড. ইউনূস

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকার নিজের দেশেই বিচারের মুখে। তার সমর্থকরা বলছেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর টার্গেটে পরিণত হয়েছেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশের আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলে জানিয়েছে সরকার। ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের সাহায্যে সারাবিশ্বের দরিদ্র, দুস্থ ও অসহায়দের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি...বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্টের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বাইডেনের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক এইলিন লবাচারের কাছে শেখ হাসিনার চিঠির একটি কপি হস্তান্তর করেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসে হস্তান্তর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে...বিস্তারিত

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার কোটি টাকা

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ১০৭ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ হিসাবে দৈনিক গড়ে ৬ কোটি...বিস্তারিত

মিথ্যা খবর ঠেকাতে নতুন আইন আসছে: আইনমন্ত্রী

মিথ্যা খবর ঠেকাতে নতুন আইন আসছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে। কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। তবে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের উদ্দেশ্য নয় বলেও জানান তিনি। রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল...বিস্তারিত

ফের অশান্ত ঘুমধুম-টেকনাফের ওপার, ভেসে আসছে মর্টারশেল ও গুলির শব্দ

মিয়ানমারের রাখাইনে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলমান রয়েছে। এক মাস আগে শুরু হওয়া এ সংঘাতে কিছুদিন আগেও ঘুমধুম ও উখিয়া-টেকনাফ সীমান্ত খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। তবে মাঝখানে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও ফের সীমান্তের ওপারে শুরু হয়েছে গোলাগুলি। এমন ঘটনায় ঘুমধুম-টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ভেসে আসছে মর্টারশেল ও গুলির...বিস্তারিত

‘তামাকজনিত রোগে বছরে দেশে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়’

তামাকজনিত রোগে প্রতিবছর দেশে এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। এই মৃত্যু প্রতিরোধে দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন। কারণ যত দিন যাবে তত তামাকজনিত কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণে চিকিৎসকদের ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’...বিস্তারিত

অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা সুবিধা প্রদানের নির্দেশ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে ৬ মাসের মধ্যে অবসর ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছে, এটা চিরন্তন সত্য যে শিক্ষকরা রিটায়ারমেন্ট বেনিফিট পেতে বছরের...বিস্তারিত

শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়ে ১০২ নম্বর অবস্থানে নেমেছে বাংলাদেশ।

শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশবিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়ে ১০২ নম্বর অবস্থানে নেমেছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়।এ সূচক তৈরির সময় পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে...বিস্তারিত

বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের ফলে এবং তার নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ দিয়েই আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী...বিস্তারিত

বাংলাদেশ যাতে রাজাকারের আস্তানায় পরিণত না হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের প্রতি কেউই যেন এ দেশকে আবার স্বাধীনতা বিরোধীদের দেশে পরিণত করতে ও দেশকে পেছনের দিকে ঠেলে দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।জার্মানির মিউনিখে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এই অগ্রগতি...বিস্তারিত

ফের গোলাগুলির শব্দে কাঁপলো টেকনাফ সীমান্ত

মিয়ানমার রাখাইনে দেশটির জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত একটানা দুই-তিন সপ্তাহ চলার পর সীমান্ত উত্তেজনা বিরাজ করছিলো। পরে পরিস্থিতি কিছুটা শান্ত দেখা গেলেও ফের গোলাগুলির ঘটনায় কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ ও রাতে সেন্টমার্টিন সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এপারের মানুষের ঘুম হারাম বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। শাহপরীর...বিস্তারিত