fbpx
হোম জাতীয়

জাতীয়

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা...বিস্তারিত

সাংবাদিক মাহমুদুর রহমান কারামুক্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টা তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে এদিন ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার...বিস্তারিত

‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন, ৪০০ অভিযোগ

আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, কমিশন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)...বিস্তারিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ব্যর্থ? যা জানাল র‍্যাব

বুধবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বুধবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত ভার দীর্ঘদিন...বিস্তারিত

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে সরকার

ছয় সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার গঠিত ওই ৬ কমিশন...বিস্তারিত

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টাকে-মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম

ক্ষমতার মোহে দেড় দশক ধরে শত শত মানুষকে গুম খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে স্বৈরশাসক ফ্যাসিস হাসিনা । কুণ্ঠটাবোধ করেনি দেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিতে । বন্ধুত্বের নামে ভারতের দাসত্বের জিঞ্জিরে দেশের আঠারো কোটি মানুষকে আবদ্ধ করে রেখেছিল। বিগত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস স্বৈরশাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।দেশের প্রতিটি সেক্টরকে দূর্নীতি,...বিস্তারিত

বাংলাদেশে বাতাসের মান উন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে (বিসিএপি) ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য বায়ুমানের ব্যবস্থাপনা জোরদার করা এবং দেশের মূল খাতগুলো থেকে দূষণ কমিয়ে আনা। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানিয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের...বিস্তারিত

পলিথিন নিষিদ্ধের তদারকি করবে শিক্ষার্থীরা: উপদেষ্টা

পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞাখৈয়াছড়া ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১...বিস্তারিত

টিএসসিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গণ জুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়। ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।       ইত্তেফাক

ড. ইউনূসের ভাষণে ‘তথ্য ঘাটতি’ নিয়ে পিনাকীর পোস্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণে প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরেছেন। ড.ইউনূসের এই ভাষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, সমালোচনা ও পরামর্শ দিয়েছেন সোশ্যাল...বিস্তারিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১ হাজার ৫৮১ জন নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি। এই তালিকায় সবশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন নিহতের খবর প্রকাশ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি এবং...বিস্তারিত

জুলাই বিপ্লবে নারীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন: হাসনাত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। শুক্র ও শনিবার এই দুদিন নারীদের ওপর হামলাকারীদের ছবি বা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। পোস্টে...বিস্তারিত

পাহাড়ে স্থায়ী শান্তি ফিরবে কীভাবে?

পার্বত্য অঞ্চলে শান্তির খোঁজে প্রায় ২৭ বছর আগে শান্তি চুক্তি হয়েছিল। কিন্তু শান্তি ফেরেনি। এখনও পড়ছে লাশ, ঝরছে রক্ত। বিশেষজ্ঞরা বলছেন, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দৃষ্টান্তমূলক বিচারই পারে পাহাড়ে শান্তি ফেরাতে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। সর্বশেষ খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠেছে পার্বত্য অঞ্চল।...বিস্তারিত

চলচ্চিত্রে সেন্সর যুগের অবসান, সার্টিফিকেশন বোর্ড গঠন

চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ড যুগের অবসান ঘটল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে সরকার। রোববার (২২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী ১৫ সদস্যের সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের...বিস্তারিত

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা। ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ হয়ে আছে সড়কের উভয় পাশের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষজন। গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন অনেকে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এরশাদ নগর এশিয়া...বিস্তারিত

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে...বিস্তারিত

হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে মন্ত্রণালয়ের ২ কমিটি

বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতা-কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ের কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করা হয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে করা হয়েছে সদস্য সচিব৷ এছাড়া পুলিশ সুপারকে (মহানগর এলাকার জন্য পুলিশের...বিস্তারিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি

জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত...বিস্তারিত

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সাথে ত্রিপক্ষীয় চুক্তি সই করতে যাচ্ছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিদ্যুৎ আমদানি ও...বিস্তারিত

ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ তোফাজ্জল হোসেনকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিয়েছেন। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যখন এই তোফাজ্জল হোসেনকে মারধর করা হচ্ছিল তখন নিজেকে নির্দোষ...বিস্তারিত