fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢালা নিয়ে সমালোচনার ঝড়

হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান উইল বাটলম্যান, মদ ঢেলে দেন দলের মুসলিম ক্রিকেটার ফিরোজ খুশির গায়ে। চার বছরে তৃতীয়বারের মতো শিরোপা জিতে উল্লাসে মত্ত ছিল এসেক্স কাউন্টি ক্লাব। ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে শিরোপা উদযাপন ছিল বাঁধনহারা। যেখানে ছিলো উৎসবের আমেজ, সেখানে মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢালার ছবি প্রকাশ পেতেই শুরু হয়ে যায় বিতর্ক ও সমালোচনার...বিস্তারিত

মোদি ক্ষমতায় থাকলে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : আফ্রিদি

নরেন্দ্র মোদির সরকার যতদিন ভারতের ক্ষমতায় রয়েছেন ততোদিন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোনও প্রশ্নই নেই। আগেও বলেছিলেন, ফের একবার একই ইস্যুতে সুর চড়ালেন সাবেক পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। একইসঙ্গে আইপিএলে অংশ না নিতে পারার বিষয়টা পাকিস্তানি ক্রিকেটারদের কাছে বড় একটা সুযোগ হাতছাড়া হওয়ার সমতুল্য বলে জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি জানান, পাকিস্তান সরকার সবসময়...বিস্তারিত

তোমাকে বের করে দেওয়াটা প্রাপ্য ছিল না : সুয়ারেসকে মেসি

লিওনেল মেসি আবারও বার্সেলোনার ওপর হতাশা প্রকাশ করেছেন। জানা গেছে, সতীর্থ লুইস সুয়ারেসের ক্যাম্প ন্যু থেকে বিদায় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আহত করেছে। হতাশ মেসি তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছেন। খবর রয়টার্সের। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে সুয়ারেসের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিওনেল মেসি লেখেন, তোমাকে যেভাবে লাথি মেরে বের করে দেওয়া হলো,...বিস্তারিত

শ্রীলঙ্কান সরকারের শর্ত না মানলে বাংলাদেশের সঙ্গে সিরিজ সম্ভব না

শ্রীলঙ্কান সরকারের নির্ধারিত শর্ত বিসিবি না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না। আজ শ্রীলঙ্কান কিছু গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত কিছুদিন ধরে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে চলছিল ক্রিকেটারদের অনুশীলন। সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্রিকেটাররা এভাবে অনুশীলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন বিসিবির...বিস্তারিত

বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

আইপিএলে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা হিসেবে গুনতে হচ্ছে ১২ লাখ রুপি। একে তো খুব বাজেভাবে হেরে হেরেছে তার দল, তার ওপর দিতে হচ্ছে বড় জরিমানা। কিংস ইলেভেন পাঞ্জাব একাদশের বিপক্ষে স্লো-ওভার রেটিংয়ের কারণে এই জরিমানা গুনতে হচ্ছে আরসিবি অধিনায়ককে। ১৩তম আইপিএল’র দ্বিতীয় ম্যাচেই স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনলেন কোহলি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাঞ্জাব...বিস্তারিত

ফেরেশতার সঙ্গে কুকুরের তুলনা করে বিতর্কিত অভিনেত্রী তুষ্টি

কুকুর-কাণ্ডে অনভিপ্রেত মন্তব্য করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তুষ্টি। সম্প্রতি রাজধানী থেকে প্রায় ৩০ হাজার বেওয়ারিশ কুকুর অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পশুপ্রেমীরা এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। শোবিজ অঙ্গনের অনেক তারকা বিষয়টিকে ‘অমানবিক’ বলে সোচ্চার হয়েছেন। অভিনেত্রী শামীমা তুষ্টিও শুরু থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টির প্রতিবাদ করেছেন। তার দেওয়া তেমনই একটি...বিস্তারিত

বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে আগের মতোই ১৮৭ তম স্থানে

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের প্রতিযোগিতায় টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে ফিফা র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে অভিষেক আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। র‌্যাংকিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। তবে বাংলাদেশ সেই আগের মতোই ১৮৭ তম স্থানে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বৃহস্পতিবার র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে। এশিয়া থেকে সেপ্টেম্বরের এই র‌্যাংকিংয়ে এক ধাপ পতন হয়েছে ভারতের।...বিস্তারিত

ক্রিস ওকসের ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং

ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সী ইংলিশ পেসার ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে চতুর্থ স্থান দখল করেছেন ওকস। এছাড়াও অজিদের বিপক্ষে ব্যাট হাতে ৮৯ রান করে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়েও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে তিনি ২০ পয়েন্ট পিছিয়ে...বিস্তারিত

মা-ছেলের সঙ্গে দেখা করেছেন মুশফিকুর রহিম

ভাইরাল হওয়া সেই মা-ছেলের সঙ্গে  দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ বুধবার মাঠে গিয়ে তাদের উপহার দিয়েছেন তিনি। ছোট্ট ইয়ামিনকে উপহার হিসেবে ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস দেন মুশফিক। মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি...বিস্তারিত

যে কারণে শ্রীলঙ্কা সফরে দেখা দিয়েছে অনিশ্চয়তা

কোয়ারেন্টাইন শর্ত, খেলোয়াড় কম নেওয়ার শর্ত, সঙ্গে নিরাপত্তা দল নেওয়ারসহ দিচ্ছে নানান শর্ত। এতো শর্ত মেনে শ্রীলংকা সফর সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ‍আজ সাংবাদিকদের তিনি জানান, শ্রীলংকার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। এখনই টেস্ট সিরিজটি হচ্ছে কি-না তা বলা যাচ্ছে না। তারা যদি দ্রুত কিছু...বিস্তারিত

লাল কার্ড খেলেন নেইমার, সঙ্গে শুনলেন গালিও !

নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, পারেদেসসহ আরও ৭ জন দর্শক হয়ে থাকেন মাঠে। ফলে লেন্সের কাছে ১-০ গোলে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে। তবে দ্বিতীয় ম্যাচে ছিলেন সবাই। প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে জিতে দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরেছেন নেইমার, ডি মারিয়া এবং লেওনার্দো পারেদেস। তবে দলকে বাঁচাতে পারেননি। মার্শেইর কাছেও একই ব্যবধানে হেরেছে লিগ ওয়ানের...বিস্তারিত

নিষেধাজ্ঞা পেরিয়ে ফিরলেন ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্ত

২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিলেন ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। নানা আইনি লড়াই পেরিয়ে আজ শেষ হয়েছে নিষেধাজ্ঞা। ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই পেসারের ক্রিকেটে ফিরতে আর বাঁধা রইল না। ৭ বছর পর ফিরতে পারবেন ক্রিকেট মাঠে। ৩৭ বছর বয়সী এই পেসার তার আনন্দের কথা জানিয়ে বলেন, ‘নিজেকে আজ স্বাধীন মনে...বিস্তারিত

বার্সা কোচের ‘হুমকি’! পাত্তা দিচ্ছেন না মেসি

ফুটবল মহলের ধারণা-নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেষমেশ বার্সেলোনায় থেকে গিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। অনেকে এও বলছেন, শরীরটাই যা মেসির রয়েছে বার্সায়, না হলে হৃদয়টা অন্য কোথাও। না হলে নতুন মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও সভাপতি জোসেফ মারিয়া বার্তিমিউর বিপক্ষে কথা বলছেন কী করে মেসি ? মেসি সম্প্রতি বলেছেন, ‘‘আমাকে বার্সা সভাপতি বলেছিলেন...বিস্তারিত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার

নতুন ভূমিকায় দেখা যেতে পারে পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারকে। বর্তমান প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হককে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে শোয়েব আখতারকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই। মিসবাহ উল হককে নির্বাচকের পদ থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর তাকে নিয়ে...বিস্তারিত

বেলকে ১৫০ কোটি টাকা দিয়েও ছাড়তে চায় রিয়াল

গ্যারেথ বেল ও রিয়াল মাদ্রিদের মধ্যে শুরুতে দারুণ সম্পর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব যেন বাড়তেই থাকে। অবস্থা এমন বেলকে ক্লাব থেকে সরিয়ে দিতে ১.৫ কোটি ইউরো বাড়তি খরচ করতে রাজি লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশি অর্থমূল্যে যা ১৫০ কোটি টাকার সমান। ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে লস ব্লাঙ্কোসদের শিবিরে যোগ দিয়েই চ্যাম্পিয়নস লিগ এবং কোপা...বিস্তারিত

আইপিএলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

মাত্র কয়েকদিন বাকি। ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসর। সবকিছুর জোর প্রস্তুতি চলছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এবারের আসরের থিম সংও। কিন্তু সেই গান ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, টুর্নামেন্ট শুরুর আগেই। আইপিএলের থিম সংটি চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কৃষ্ণা কাউল। কৃষ্ণার দাবি, চলতি বছরের আইপিএলের থিম সং নকল করা হয়েছে তার ২০১৭...বিস্তারিত

১৭ বছরে ৯৫ বছরের রেকর্ড ভাঙলো মুসলিম খেলোয়াড় !

১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে স্পেনের ফাতি ভেঙেছেন ৯৫ বছরের পুরনো রেকর্ড। ক্লাব ফুটবলে বার্সেলোনা জার্সিতে আগেই একাধিক নজির গড়েছিলেন। এবার দেশের হয়ে কীর্তি স্থাপন আনসু ফাতি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন বার্সেলোনার মুসলিম ফরোয়ার্ড আনসু ফাতি। উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে স্পেনের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচের তৃতীয় গোলটি করে...বিস্তারিত

নিরুত্তাপ বাফুফে নির্বাচনে হঠাৎ জেগে উঠলেন মানিক !

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিন আবারও নির্বাচিত হচ্ছেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায়- এমন সম্ভাবনার কারণে আজ পর্যন্ত বাফুফে নির্বাচন নিয়ে তেমন কোনো উত্তাপ ছিল না। মনোনয়ন পত্র বিতরণের শুরু থেকেই তাই নিরুত্তাপ বাফুফে ভবন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন না হলে উত্তাপ থাকারই কথা নয়। কিন্তু হঠাৎ করে, আজ শফিকুল ইসলাম...বিস্তারিত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটালো মেসি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিওনেল মেসি থেকে গেলেন বার্সাতেই। বেশ আলোচনা ছিল গত কয়েকদিনে মেসির দল বদলের ঘটনায়। বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর তার কাছে রাস্তা খোলা ছিল দুইটি। চুক্তির বাই আউট ক্লজ অনুযায়ী ৭০০ মিলিয়ন ইউরো বার্সেলোনাকে পরিশোধ করে এরপর যে কোনো ক্লাবের দলে ভেড়াতে হত মেসিকে। গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে দলবদলের...বিস্তারিত

জার্সি ও ব্রেসলেট নিলামের অর্থে তৈরী হবে হাসপাতাল

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষণা দেয়া হয়, কয়েকদিন আগে নিলামে ওঠা মাশরাফির প্রিয় ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুর ইসলাম অনিক এই ঘোষণা দেন। অনুষ্ঠানে  নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মুর্তজা উপস্থিত ছিলেন। তিনি ঘোষণা দেন, ইতিমধ্যে মাশরাফির জার্সি ও নিলামে ফাউন্ডেশনের...বিস্তারিত