অবশেষে ম্যানচেস্টারে যোগ দিচ্ছেন লিওনেল মেসি !
0
0
অবশেষে সাবেক গুরু পেপ গার্দিওয়ালের ছায়া তলেই যাচ্ছেন মেসি। দুই যুগের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে মেসি যোগ দিচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে।
ইএসপিএন ইউকে জানিয়েছে, ৫ বছরের চুক্তিতে ৭০০ মিলিয়ন ইউরোতে ম্যানি সিটিতে যেতে রাজি হয়েছেন মেসি। আর এই অংকটিই হলো মেসির বার্সা ছাড়ার বাই আউট ক্লজ।
এর আগে আর্জেন্টিনীয় কিংবদন্তির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় যান ম্যান সিটির ‘ডিরেক্টর অব ফুটবল’ চিকি বেগিরিস্তাই। স্পেনের প্রচারমাধ্যমগুলো জানায়, মেসি যে ম্যান সিটি ক্লাবে যেতে পারেন, তা স্বীকার করেন ক্লাবটির প্রেসিডেন্ট পদপ্রার্থী টোনি ফ্রেইক্সাও।
ফ্রেইক্সাওয়ের এমন বক্তব্যের পর এক প্রতিক্রিয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, মেসি এলে সিটিকে হারানো আরও কঠিন হয়ে যাবে।
বার্সা ছাড়ার বিষয়ে ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ গোঁ ধরেছিলেন, ফ্রি-ট্রান্সফার নয়, বাই আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো পেলেই তারা মেসিকে ছাড়বেন।
ফুটবল মহলের ধারণা ছিল, ৭০০ মিলিয়ন ইউরো ( বাংলাদেশি মূদ্রায় ৭০০০ কোটি টাকা) দিয়ে মেসিকে নিতে পারে একমাত্র ম্যান সিটিই। আর সেটাই সত্য হতে যাচ্ছে।
(0)
tags:
লিওনেল মেসি