বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৪ ম্যাচ পিছিয়ে আগামী বছর
0
0
বাংলাদেশসহ কয়েকটি দল বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো খেলতে প্রস্তুতি নিচ্ছে, এরই মধ্যে অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের নির্ধারিত বাকি চারটি ম্যাচ পিছিয়ে আগামী বছর নিয়ে গেল ফিফা ও এএফসি।
বুধবার (১২ আগস্ট) এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে, বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২০২১ সালে ম্যাচ চারটির তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ৮ অক্টোবর সিলেটে, আফগানিস্তানের বিপক্ষে। পরের ম্যাচ ছিল ১৩ অক্টোবর দোহায়, কাতারের বিরুদ্ধে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল ১২ নভেম্বর এবং ওমানের বিপক্ষে ১৭ নভেম্বর। এই চার ম্যাচের জন্য গাজীপুরের সারা রিসোর্টে গত ৫ আগস্ট থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাফুফে। ৩০ জন ফুটবলার ক্যাম্পে রিপোর্ট করেছেন যার মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ।
(0)