ইরান-ইসরা য়েল সংঘাত নিয়ে শী র্ষ ১০ খব র
ইরান ও ইসরাইলের শত্রুতা এখন সরাসরি সংঘর্ষে রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করছে। পারমাণবিক কর্মসূচি, সিরিয়া-লেবাননে মিলিশিয়া সমর্থন ও জেরুজালেম ইস্যুতে বৈরিতা বেড়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার যুদ্ধ ও গোয়েন্দা লড়াই পরিস্থিতি তীব্র করেছে। এটি শুধু দুই দেশের মধ্যে নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব দেশগুলোর ভূমিকাও জটিল করছে।
১. ডোনাল্ড ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এই সংঘাতে ‘উত্তেজনা বৃদ্ধির একটি সত্যিকারের ঝুঁকি’ রয়েছে। তাই তিনি সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে অনুরোধ করেছেন।
বিবিসির খবরে বলা হয়, স্টারমার উল্লেখ করেছেন, এর আগে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা’ হয়েছে (ইরানের) এবং ‘আমার কাছে মনে হয়, এটিই এই সমস্যা সমাধানের পথ।’
২. ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চলছে: ইরান
ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই হামলার কথা জানিয়েছে।
আইআরজিসি বলছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।
৩. ট্রাম্প যুদ্ধে জড়ালে মধ্যপ্রাচ্যে দোজখ নেমে আসবে, ইরানের হুঁশিয়ারি
ইরান-ইসরায়েল সরাসরি সংঘাতের এক অতি সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপ্রত্যাশিত যুদ্ধের জনক’ হিসেবে ইতিহাসে চিহ্নিত হবেন। এতে গোটা মধ্যপ্রাচ্যে ‘দোজখ’ নেবে আসবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, এটি কোনোভাবেই আমেরিকার যুদ্ধ নয়। কিন্তু তারা যদি এতে ঢুকে পড়ে, তবে অপরের যুদ্ধে জড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে স্মরণ করা হবে। আর এ যুদ্ধ গোটা অঞ্চলের জন্য দোজখ নামিয়ে আনবে।’
৪. ইরানে হামলার অনুমতি দেইনি, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট ভুয়া: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোপন সম্মতি’ রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হলেও তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। খবর আল-জাজিরার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে কিছুই জানে না!
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় নীতিগত সম্মতি দিলেও চূড়ান্ত অনুমোদন স্থগিত রেখেছে এ আশায় যে, তেহরান হয়তো তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে।
৫. আল-জাজিরা দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসরাইলের মন্ত্রীর
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আবারও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন। তিনি দাবি করেছেন, আল-জাজিরার উপস্থিতি ইসরাইলের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’। খবর মিডল ইস্ট আইয়ের।
এক সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে বেন-গভির বলেন, আল জাজিরা শুধু একটি সংবাদমাধ্যম নয়, বরং এটি ইসরাইলের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে। এদের কার্যক্রম বন্ধ করা জরুরি।
তিনি দেশটির পুলিশকে আহ্বান জানান, যারা আল-জাজিরা দেখলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে।
৬. যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ: আয়াতুল্লাহ আলি খামেনি
যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলর দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল–জাজিরা।
খামেনি বলেছেন, এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এ ধরনের কথা (সাহায্য চাওয়া) বলতে হচ্ছে—যা প্রমাণ করে, ওই (ইসরায়েল) শাসনব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম।
৭. তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।
এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী স্বৈরশাসকেরা বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ও দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তিনি আরও লেখেন, ‘আমরা তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করব’।
৮. ইসরায়েলকে ক্যানসারের সঙ্গে তুলনা, ইরানের পাশে উ. কোরিয়া
রানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে জানানো হয়, বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলার ঘটনায় পিয়ংইয়াং গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই হামলার ঘোরতর নিন্দা জানাচ্ছে।
মুখপাত্র বলেছেন, ইসরায়েলি হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়া এক অপরাধ, যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এটি রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ, যা পুরো অঞ্চলকে এক নতুন সর্বাত্মক যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে।
৯. ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চলছে : আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে তারা।
আইআরজিসি বলছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।
আইআরজিসি আরো জানায়, ড্রোন অভিযান চলমান রয়েছে, যেখানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে।
১০.ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে
ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর আল জাজিরা
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটা শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।
ইত্তেফাক